বাংলা সাহিত্যে নারীর জীবনে বিবাহের প্রভাব ও পরিনতি / BANGLA SAHITYE NARIR JIBONE BIBAHER PROVAB O PARINATI
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- বিবাহ,
- দেনাপাওনা,
- অপরিচিতা,
- স্ত্রীরপত্র,
- যোগাযোগ,
- উপন্যাস,
- বনফুল
Abstract
‘বিবাহ’ শব্দটি সুপ্রাচীন কাল থেকে আমাদের সমাজে সুপ্রচলিত। সমাজকে এগিয়ে নিয়ে যেতে দরকার পরবর্তী প্রজন্মের। আর এই নতুন প্রজন্মের জন্য প্রয়োজন সমাজ স্বীকৃত বিবাহ। ‘বিবাহ’ শব্দটির অর্থ হল বিশেষ রূপে বন্ধন। ‘মনুসংহিতায়’ মনু আট প্রকার বিবাহের কথা বলেছেন, যথা- ব্রাহ্ম, আর্য, দৈব, প্রজাপত্য, গান্ধর্ব, অসুর, পিশাচ, রাক্ষস। এরমধ্যে প্রজাপত্য বিবাহ আমাদের সমাজে বেশি দেখা যায়। সহজ ভাষায় বলতে গেলে বিবাহ হল দুটি হৃদয়ের বন্ধন। আরও প্রসারিত করে ভাবলে দুটি পরিবারের বন্ধন। কিন্তু সব বিবাহ বন্ধনই কি কল্যাণময় হয়? সব বিবাহ কি নরনারীর জীবনে মঙ্গলজনক? নাকি পৃথিবী থেকে চাঁদকে সুন্দর দেখালেও চাঁদের মধ্যে যেমন আছে গভীর ক্ষত, তেমনি বিবাহ বাইরে থেকে সুন্দর, শ্বাশ্বত, মঙ্গলময় একটা অনুষ্ঠান হলেও এর ভিতরে আছে পণপ্রথা নামক মারণ বীজ। বাংলা সাহিত্যের লেখকরা বারবার তুলে ধরেছেন এই পণপ্রথার বিষময় ফলটিকে। আলোচনার সুবিধার্থে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’, ‘অপরিচিতা’, ‘স্ত্রীর পত্র’ গল্প এবং ‘যোগাযোগ’ উপন্যাস, বনফুলের ‘তিলোত্তমা’ গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুঁইমাচা’ গল্প, মাণিক বন্দ্যোপাধ্যায় ‘মীমাংসা’ গল্প, এবং শরচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ ও ‘বিরাজবৌ’ উপন্যাসকে নেওয়া হল।
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, গল্পগুচ্ছ (অখণ্ড), করুণা প্রকাশনী, কলকাতা, প্রথম সংস্করণ, ২০০২, পৃ. ৪৯৬
২. ঐ, পৃ. ৪৯৭
৩. ভট্টাচার্য, অধ্যাপক জগদীশ (সম্পাদনা), বনফুলের শ্রেষ্ঠ গল্প, বেঙ্গল পাবলিশার্স, কলকাতা-১২,পঞ্চম মুদ্রণ, আষাঢ়, ১৩৬৩, পৃ. ১৭৭
৪. ঐ, পৃ. ১৭৭
৫. ঐ, পৃ. ১৭৮
৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, গল্পগুচ্ছ (অখণ্ড), করুণা প্রকাশনী, কলকাতা, প্রথম সংস্করণ, ২০০২, পৃ. ৪৯৮
৭. ঐ, পৃ.৪৯৯
৮. ভট্টাচার্য, অধ্যাপক জগদীশ (সম্পাদনা), বনফুলের শ্রেষ্ঠ গল্প, বেঙ্গল পাবলিশার্স, কলকাতা-১২, পঞ্চম মুদ্রণ, আষাঢ়, ১৩৬৩, পৃ. ১৭৮
৯. ঐ, পৃ. ১৭৮
১০. ঐ, পৃ. ১৭৯
১১. সোম, অধ্যাপক শোভন (সম্পাদনা), শরৎ সাহিত্য সমগ্র (প্রথম খন্ড), রামকৃষ্ণ পুস্তকালয়, কলকাতা, প্রথম সংস্করণ-২০০৮, পৃ. ৪২৭
১২. ঐ, পৃ. ৪৫০
১৩. ঐ, পৃ. ৫৫১
১৪. ঐ, পৃ. ৫১০
১৫. ঐ, পৃ. ৫১১
১৬. দাশগুপ্ত, ধীমান (সম্পাদনা), প্রবন্ধ সমগ্র, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ-১৪০৫, পৃ. ৭৭
১৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, গল্পগুচ্ছ (অখণ্ড), করুণা প্রকাশনী, কলকাতা, প্রথম সংস্করণ-২০০২, পৃ. ৪৯৬
১৮. ঐ, পৃ. ৪৯৭
১৯. ঐ, পৃ. ৪৯৮
২০. রবীন্দ্র রচনাবলী, দশম খন্ড, রিফ্লেক্ট পাবলিকেশন, কলকাতা, প্রথম প্রকাশ ১৪১৩, পৃ. ২৫০
২১. গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, করুণা প্রকাশনী, কলকাতা, প্রথম সংস্করণ-২০০২, পৃ. ৩৬০
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

