‘পুতুল নাচের ইতিকথা’ : জীবনের রঙ্গমঞ্চ/ PUTUL NACHER ITIKATHA: JIBONER RANGYA MANCHA

Authors

  • SANJIT SARKAR স্নাতকোত্তর, বাংলা বিভাগ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ Author

DOI:

https://doi.org/10.5281/

Keywords:

  • রঙ্গমঞ্চ,
  • পুতুল,
  • অভিযোজন,
  • নিয়তি,
  • পরিণতি,
  • মানিক বন্দ্যোপাধ্যায়

Abstract

জীবনের প্রতি ক্ষেত্রেই নিয়তি যেন আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা যেন নিতান্ত পুতুলের মত। পুতুলনাচে পুতুলেরা যেমন তাদের নিয়ন্ত্রক বা মালিক দ্বারা সর্বদা চালিত হয়, ঠিক তেমনই কোন অদৃশ্য শক্তির বন্ধন দ্বারা নিয়তি আমাদের যেন সর্বদা সেভাবেই পরিচালিত করে। এই কথাটিই ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর উপন্যাসে তুলে ধরতে চেয়েছেন। হারু ঘোষের অপঘাতে হঠাৎ মৃত্যু, ডাক্তার হিসাবে শশীর গাওদিয়া গ্রামে থেকে যাওয়া, শশি ও কুসুমের অপরিণত প্রেম, যাদবের মৃত্যু ও গোপালের গৃহত্যাগ করে কাশী যাত্রা প্রভৃতির মত ঘটনা জীবনের রঙ্গমঞ্চে ঘটতে দেখা যায়, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকৃতির নিয়ন্ত্রণাধীন বলে মনে হয়।‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে আক্ষরিক অর্থে কোথাও পুতুলনাচের বর্ণনা নেই। পুতুল বলতে ঔপন্যাসিক সাধারণ মানুষ অর্থাৎ আমরাই যে পুতুল তার ইঙ্গিত দিয়েছেন। জীবনের কোন কোন পর্যায়ে এসে অভিনয়ের রঙ্গমঞ্চে পট পরিবর্তন হতে দেখা যায়। যেমন কুসুম শশীকে প্রথম দিকে কামনা করলেও শেষে কিন্তু শশীর সঙ্গে যেতে সে অস্বীকার করে। গোপাল সারা জীবন সংসারে থেকে শেষে কাশী যেতে বাধ্য্ হয়। অন্যদিকে মতি যে গ্রামে ছোট থেকে বড় হয়ে ওঠে তা ছেড়ে ছন্নছাড়া জীবনকে বরণ করে নেওয়া এবং বনবিহারীর প্রতিভা সম্পর্কে পরবর্তীতে জয়ার সন্দেহ প্রকাশ এই বিষয়গুলি মনস্তাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এ যেন নিয়তির এক অনিবার্য পরিণতি।

Downloads

Download data is not yet available.

References

১. মুখোপাধ্যায়, অরুণকুমার, বাংলা সমালোচনার ইতিহাস, দে'জ পাবলিশিং, কলকাতা ২০১৫, পৃঃ ৪৫৭

২. বন্দ্যোপাধ্যায়, মানিক, পুতুল নাচের ইতিকথা, সুন্দর প্রকাশনী, কলকাতা ২০১৭, পৃঃ ১৪

৩. বন্দ্যোপাধ্যায়, সরোজ, বাংলা উপন্যাসের কালান্তর, দে'জ পাবলিশিং, কলকাতা ২০০০, পৃঃ ২৭৪

৪. বন্দ্যোপাধ্যায়, মানিক, পুতুল নাচের ইতিকথা, সুন্দর প্রকাশনী, কলকাতা ২০১৭, পৃঃ ১৩৫

৫. প্রাগুক্ত পৃঃ ২১৮

৬. প্রাগুক্ত পৃঃ ১৯০

৭. প্রাগুক্ত পৃঃ ১৯৩

৮. প্রাগুক্ত পৃঃ ১৯৮

৯. প্রাগুক্ত পৃঃ ৩১

১০. প্রাগুক্ত পৃঃ ১২৮

১১. প্রাগুক্ত পৃঃ ১৪০

১২. প্রাগুক্ত পৃঃ ১৪১

১৩. প্রাগুক্ত পৃঃ ১৬০

১৪. প্রাগুক্ত পৃঃ ১৭৭

১৫. প্রাগুক্ত পৃঃ ১৫০

১৬. প্রাগুক্ত পৃঃ ১৬৪

১৭. প্রাগুক্ত পৃঃ ১৬৩

১৮. প্রাগুক্ত পৃঃ ১৬৬

Downloads

Published

2022-04-23

Issue

Section

Articles

How to Cite

‘পুতুল নাচের ইতিকথা’ : জীবনের রঙ্গমঞ্চ/ PUTUL NACHER ITIKATHA: JIBONER RANGYA MANCHA. (2022). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 2(2), 66 – 73. https://doi.org/10.5281/