পটচিত্র ও পটের গান : নয়া গ্রামে ক্ষেত্রসমীক্ষার আলোকে/ PATA CHITRA O PATER GAN: NAYA GRAME KHETRASAMIKKHYAR ALOKE
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- পটচিত্র,
- পটের গান,
- পটুয়া,
- সংগ্রহশালা
Abstract
নগর সভ্যতার বহেমিয়ান জীবন জীবিকার মানুষ যখন বিভিন্ন কারণে ক্লান্ত, পরিশ্রান্ত, বিরক্ত। তখন সেই পরিচিত জীবন থেকে একটু ছন্দপতন ঘটিয়ে প্রয়োজন পরে মনোরাজ্যের ভালোলাগার ঘরে ডুব মারার। আর সেই রকম একটা ভালোলাগার ঘর হলো অতীত বাংলার দীর্ঘকাল ধরে চলে আসা পটচিত্র ও পটের গানকে কেন্দ্র করে। ছোটবেলা থেকে যখনই এই পটচিত্র বিষয়টি নজরে আসে টেলিভিশন কিংবা অন্যকোনো মেলা পার্বনকে কেন্দ্র করে। এবং সেখানে পট অঙ্কন ও সাযুজ্য রেখে খালি গলার সুরে গান বাঁধা যখন মনকে মোহিত করে দেয়। পাশাপাশি মনে উদয় হয় বিভিন্ন প্রশ্নের।এরা কোথায় বাস করে? কীভাবে এসব পটচিত্র অঙ্কন করা হয়? বর্তমান মূল্যবৃদ্ধির পৃথিবীতে কীভাবে জীবনযাত্রা করছে কেবল এই পটচিত্রকে আশ্রয় করে? এদেরকি কেবল একটাই জীবিকা? তাদের সন্তানসন্তনীরা কীভাবে লালিত হচ্ছে এইরূপ পরিস্থিতিতে? এই পিটচিত্র মানুষ আদৌ কি কেনে? শোনে আধুনিক ডিজের যুগে মেঠে গলার গান? ইত্যাদি হাজারো প্রশ্ন। আর এই এসব প্রশ্নের উত্তর পেতে একদিন হাজির হলাম ইট, কাঠ, সিমেন্টের বাঁধানো কম্পিটার ঘেরা জীবন থেকে মাটির পৃথিবীতে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত নয়া গ্রামে। বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। নারী পুরুষ নির্বিশেষে, শিশুরাও বাদ পড়েনি। কৌতূহল মিটিয়েছি অজানা প্রশ্নের উত্তর সংগ্ৰহ করে। আমার আলোচনার মধ্য দিয়ে সেই সব বিষয়কে তুলে ধরার চেষ্টা করবো।
Downloads
References
১. ঘোষ, বিনয়, বাংলা লোকসংস্কৃতির সমাজতত্ত্ব, পৃষ্ঠা- ১০৩
গ্রন্থপঞ্জি :
১. বরুণকুমার চক্রবর্তী (সম্পাদক), বঙ্গীয়লোকসস্কৃতিকোষ, অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্স, ৭৩, মহাত্মাগান্ধী রোড, কলকাতা, ৭০০০০৯, ডিসেম্বর, ২০০৭
২. দীপঙ্কর ঘোষ, বাংলা পটেরদুর্গা, আনন্দ পাবলিশার্স, ৪৫ বেণিয়াটোলা লেন, কলকাতা ৭০০০০৯, দ্বিতীয় মুদ্রণ, আগস্ট, ২০১৫
৩. বিনয় ঘোষ, বাংলা লোকসস্কৃতির সমাজতত্ত্ব, অরুণা প্রকাশনী, ৭ যুগল কিশোর দাস লেন, কলকাতা ৭০০০০৬, তৃতীয়, মুদ্রণ, ফাল্গুন ১৪০৬
৪. বিনোদ বিহারী মুখোপাধ্যায়, চিত্রকথা, অরুণা প্রকাশণী, ৭ যুগলকিশোর দাস লেন, কলকাতা ৭০০০৬, দ্বিতীয় প্রকাশ, এপ্রিল ২০১৬
৫. ভোলানাথ ভট্টাচার্য, পট ও পটুয়া-কথা এবং অন্যান্য কথা মালা, বই পত্তর, ইন, ৮, রাস্তা ১, নবদিত, নয়াবাদ, মুকুন্দপুর, কলকাতা ৭০০০৯৯, জানুয়ারি ২০১৭
৬. রবীন্দ্রনাথ ঠাকুর, লিপিকা, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ১৭, সংস্করণ জ্যৈষ্ঠ ১৪১৭
৭. রামানন্দ বন্দ্যোপাধ্যায়, পটুয়াকথা, প্রতিক্ষণ, ৭ জহরলাল নেহেরু রোড, কলকাতা ৭০০০১৩, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১০
৮. অশোক ভট্টাচার্য (সম্পাদক), পশ্চিমবঙ্গের পটচিত্র, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, ঢাকুরিয়া, কলকাতা, ৭০০০৬৮, প্রথম প্রকাশ, জুন, ২০০১
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

