জাতীয়তাবাদের আলোকে শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নাটক/ JATIYATA BADER ALOKE SACHINDRANATH SENGUPTER OITIHASIK NATOK
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- সাম্প্রদায়িক সম্প্রীতি,
- স্বদেশীকতা,
- জাতীয়তাবাদ,
- দেশাত্মবোধ,
- বৈপ্লবিক চেতনা,
- গণনাট্য সংঘ,
- বঙ্গভঙ্গ আন্দোলন
Abstract
উনবিংশ শতকের সত্তরের দশক থেকে বাংলায় ঐতিহাসিক বা দেশপ্রেমমূলক নাটক রচনায় সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এর অন্যতম প্রধান কারণ হল বাঙালির ঐক্যবদ্ধ জাতীয়তাবোধের ক্রম-বর্ধমানতা। বিশ শতকের ত্রিশের দশকে আবির্ভূত শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নাটকগুলির বেশিরভাগ চরিত্র আদর্শ দেশপ্রেমিক চরিত্র রূপে প্রতিভাত হয়েছে। এই সময় ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনাগুলি নাট্যকারের হৃদয়াবেগকে তীব্র অভিঘাত দ্বারা আন্দোলিত করতে সক্ষম হতে শুরু করে। এককথায় তাঁর হাত ধরে বাংলা নাট্য রচনার ক্ষেত্রে এক পালাবদলের সূচনা ঘটে। তাঁর নাটকের চরিত্রগুলি সনাতন ভারতবর্ষের জাতীয় বীরত্বপূর্ণ চরিত্রের আদর্শ দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়েছে। তৎকালীন বাঙালি জাতির জাতীয়তাবাদ এবং স্বদেশ প্রেমের সংমিশ্রণে শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নাটকগুলি সংবেদনশীলতা এবং ভাবময়তার প্রতীক রূপে চিহ্নিত হয়ে উঠেছে।
Downloads
References
১. ঘোষ, অজিতকুমার, বাংলা নাটকের ইতিহাস, দে'জ পাবলিশিং, কলকাতা, দ্বিতীয় সংস্করণ, ২০১০, পৃ. ৩৩৫
২. ঠাকুর, রবীন্দ্রনাথ, সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, ১৩৮১ বঙ্গাব্দ, পৃ. ১৫৯
৩. Paniker, Ayyappa, Truth, History and Fiction: A Comparative Study of Bankim Chandra Chatterjee And C.V.Raman-Pillai, Jadavpur University Journal of Comparative Literature, 1989-90, p. 37
৪. রায়, মন্মথ, স্বাধীনতা সংগ্রামে বাংলা নাটক ও নাট্যশালা, গ্রন্থম্ প্রকাশনী, ১৯৬৫, পৃ. ১৩
৫. বসু, সৌমিত্র, বাংলা ঐতিহাসিক নাটক, রত্নাবলী, প্রথম খন্ড, তৃতীয় সংস্করণ, ২০১৩, কলকাতা, সত্যবতী গিরি ও সমরেশ মজুমদার (সম্পা.) পৃ. ৫৪২
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

