মধ্যযুগে সংস্কৃত ভাগবত অনুবাদের ভাবনা ও কৃষ্ণমঙ্গল কাব্যে তার প্রভাব : একটি অন্বেষণাত্মক পাঠ/ MADHYA JUGE SANSKRIT BHAGBAT ANUBADER BHABNA O KRISHNA MANGOL KABBYE TAR PROVAB
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- সংস্কৃত ভাগবত অনুবাদ ভাবনা,
- কৃষ্ণমঙ্গল কাব্য,
- মালাধর বসু,
- রঘুনাথ ভাগবতাচার্য
Abstract
মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীমদ্ভাগবত পুরাণ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে। সেই প্রভাব পরবর্তী সাহিত্যে কীভাবে ও কতটা পড়েছে তা আলোচনার অবকাশ রাখে বিশেষভাবে। সংস্কৃত ভাগবত যখন বাংলা ভাষায় অনূদিত হল, তখন বৈষ্ণবসমাজ ও সাধারণ পাঠক সমাজে এর যে অত্যন্ত আদর হয়েছিল তা সহজেই অনুমেয়। বাংলা কৃষ্ণমঙ্গল কাব্যগুলি ভাগবত অনুসরণে লেখা। কোনো একটি গ্রন্থের অনুকরণ বা অনুসরণ তখন হয়, যখন গ্রন্থটি জনসমাজে-বিশেষ করে পণ্ডিত সমাজে পরিচিত হয়ে ওঠে। মূল গ্রন্থের ভাব ও রসে আকৃষ্ট হয়েই কেউ কেউ সেই গ্রন্থকে ভাষান্তরিত করে থাকেন। সেই দিক থেকেই প্রথম কৃষ্ণমঙ্গল কাব্য মালাধর বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’। রচনাকাল ১৪৭৩-৮০ খ্রিষ্টাব্দ অর্থাৎ পঞ্চাদশ শতাব্দীর শেষার্ধ। মালাধর বসুর হাত ধরেই আমরা অনেকগুলি কৃষ্ণমঙ্গল কাব্য পেয়ে যাই। যার মধ্যে রয়েছে- মাধবাচার্য্যের ‘শ্রীকৃষ্ণমঙ্গল’, রঘুনাথ ভাগবতাচার্যের ‘শ্রীকৃষ্ণপ্রেমতরঙ্গিণী’, কবিশেখর দৈবকীনন্দন সিংহ রচিত ‘গোপালবিজয়’, দুঃখী শ্যামদাসের ‘গোবিন্দমঙ্গল’, পরশুরাম রচিত ‘শ্রীকৃষ্ণমঙ্গল’, ভবানন্দের ‘হরিবংশ’, অভিরাম দাসের ‘গোবিন্দবিজয়’ ইত্যাদি। এইসব রচনার মধ্যে কবিরা কখনও ভাগবতকে অনুকরণ-অনুসরণ করেছেন, কখনও স্বকপোলকল্পিত কাহিনিকে জুড়ে দিয়েছেন, আবার কখনও বা ভাগবত কাহিনির গ্রহণ, বর্জন ও সংক্ষেপণও করেছেন। এই বিষয়গুলিই প্রবন্ধে আলোচিত হয়েছে।
Downloads
References
১। সেন, দীনেশচন্দ্র : ‘বঙ্গভাষা ও সাহিত্য’(১ম খণ্ড), অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, ১ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩, তৃতীয় মুদ্রণ, আগস্ট ২০০২/বি, পৃষ্ঠা ১২৯
২। দাস, দুঃখী শ্যাম : ‘গোবিন্দমঙ্গল’, ঈশানচন্দ্র বসু (সম্পাদিত), বঙ্গবাসী, দ্বিতীয় সংস্করণ, কলিকাতা, ১৩১৭ সাল, পৃষ্ঠা ভূমিকা-১
৩। চট্টোপাধ্যায়, গীতা : ‘ভাগবত ও বাংলা সাহিত্য, কবি ও কবিতা, ১০ রাজা রাজকৃষ্ণ স্ট্রীট, কলকাতা-৬, প্রথম প্রকাশ, জন্মাষ্টমী ১৩৬৭, পৃষ্ঠা ১১৭
৪। সেন, সুকুমার : বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা-০৯, প্রথম প্রকাশ- ১৯৪০, ত্রয়োদশ মুদ্রণ, আশ্বিন ১৪২৩, পৃষ্ঠা ৯৮
৫। চট্টোপাধ্যায়, গীতা : প্রাগুক্ত, পৃষ্টা-১৭৯
৬। বসু, মালাধর : ‘শ্রীকৃষ্ণবিজয়’, খগেন্দ্রনাথ মিত্র (সম্পাদিত), কলিকাতা বিশ্ববিদ্যালয়, ২০১১, হাজরা রোড, কলিকাতা-১৯, পৃষ্ঠা ৩
৭। বসু, মালাধর : ‘শ্রীকৃষ্ণবিজয়’, প্রাগুক্ত, পৃষ্ঠা ১১
৮। সেন, সুকুমার : বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড), প্রাগুক্ত, পৃষ্ঠা ৩৭৭
৯। ভাগবতাচার্য, রঘুনাথ : ‘শ্রীকৃষ্ণপ্রেমতরঙ্গিণী’, শ্রীরূপ ভাগবত মহারাজ (সম্পাদিত), গৌড়ীয় মঠ, বাগবাজার, কলিকাতা-০৩, পৃষ্ঠা ৩
১০। ভাগবতাচার্য, রঘুনাথ : ‘শ্রীকৃষ্ণপ্রেমতরঙ্গিণী’, প্রাগুক্ত, পৃষ্ঠা-৪
১১। সেন, সুকুমার : বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড), প্রাগুক্ত, পৃষ্ঠা ৩৭৮
১২। চট্টোপাধ্যায়, ড. রবিরঞ্জন : ‘কৃষ্ণকথায় মালাধর ও মাধব’, বর্ধমান বিশ্ববিদ্যালয়, প্রথম প্রকাশ- ১ ডিসেম্বর ১৯৮২, রাস পূর্ণিমা ১৩৮৯, পৃষ্ঠা ৪৭
১৩। সিংহ, কবিশেখর দৈবকীনন্দন : ‘গোপালবিজয়’, দুর্গেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়(সম্পাদিত), বিশ্বভারতী, শান্তিনিকেতন, সাহিত্য প্রকাশিকা ষষ্ঠ খণ্ড, প্রথম প্রকাশ- ১৩৭৩ বঙ্গাব্দ, পৃষ্ঠা ৭
১৪। সিংহ, কবিশেখর দৈবকীনন্দন : ‘গোপালবিজয়’, প্রাগুক্ত, পৃষ্ঠা ৬
১৫। দাস, দুঃখী শ্যাম : ‘গোবিন্দমঙ্গল’, ঈশানচন্দ্র বসু সম্পাদিত, বঙ্গবাসী, দ্বিতীয় সংস্করণ, কলিকাতা, ১৩১৭ সাল, পৃষ্ঠা -৩
১৬। দাস, দুঃখী শ্যাম : ‘গোবিন্দমঙ্গল’, ঈশানচন্দ্র বসু সম্পাদিত, বঙ্গবাসী, দ্বিতীয় সংস্করণ, কলিকাতা, ১৩১৭ সাল, পৃষ্ঠা ১
১৭। দাস, দুঃখী শ্যাম : ‘গোবিন্দমঙ্গল’, ঈশানচন্দ্র বসু সম্পাদিত, বঙ্গবাসী, দ্বিতীয় সংস্করণ, কলিকাতা, ১৩১৭ সাল, পৃষ্ঠা ৫
১৮। সেন, সুকুমার : বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা- ০৯, প্রথম প্রকাশ- ১৯৪০, ত্রয়োদশ মুদ্রণ, আশ্বিন ১৪২৩, পৃষ্ঠা ৪০৫
১৯। সেন, সুকুমার : বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা-০৯, প্রথম প্রকাশ- ১৯৪০, ত্রয়োদশ মুদ্রণ, আশ্বিন ১৪২৩, পৃষ্ঠা ৩৮৪
২০। চক্রবর্তী, পরশুরাম : ‘কৃষ্ণমঙ্গল’, শ্রীনলিনীনাথ দাশগুপ্ত (সম্পাদিত), কলিকাতা বিশ্ববিদ্যালয়, ৪৮ নং হাজরা রোড, কলিকাতা-১৩, ১৩৬৪, পৃষ্ঠা ভূমিকা-১
২১। নন্দ, ভবা : ‘হরিবংশ’, শ্রীসতীশচন্দ্র রায় (সম্পাদিত), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত, সন ১৩৩৯, পৃষ্ঠা ৭
২২। নন্দ, ভবা : ‘হরিবংশ’, শ্রীসতীশচন্দ্র রায় (সম্পাদিত), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত, সন ১৩৩৯, পৃষ্ঠা ৭
২৩। নন্দ, ভবা : ‘হরিবংশ’, শ্রীসতীশচন্দ্র রায় (সম্পাদিত), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত, সন ১৩৩৯, পৃষ্ঠা ১৩
২৪। মন্ডল, পঞ্চানন : ‘পুঁথি- পরিচয়’, দ্বিতীয় খণ্ড, বিদ্যাভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন, প্রথম প্রকাশ ফাল্গুন ১৩৬৪, মার্চ ১৯৫৮, পৃষ্ঠা ৮০
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

