নগরজীবনের রাজনীতির ভিন্ন স্বর : প্রসঙ্গ সত্তর ও আশি দশকের নির্বাচিত বাংলা উপন্যাস/ A Distinct Voice in the Politics of Urban Life: A Study of Selected Bengali Novels from the 1970s and 1980s
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- বাংলা উপন্যাস,
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
- রবীন্দ্রনাথ ঠাকুর,
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়,
- সতীনাথ ভাদুড়ী,
- আনন্দমঠ
Abstract
সভ্যতার ইতিহাসে রাজনীতি ও মানুষ একে অপরের সঙ্গে অচ্ছেদ্যভাবে সংযুক্ত। মানুষের প্রয়োজনকে সামনে রেখেই রাজনীতির জন্ম হয়। আদিম অসভ্য পর্ব থেকে মানুষ যেদিন দলবদ্ধ গোষ্ঠীরূপে বসবাসের জন্য নীড় রচনা করল, সেদিন থেকেই মানুষের জীবনে যুক্ত হয়ে গেল রাজনীতি। প্রাচীন সভ্যতার ইতিহাস বিশ্লেষণে আমরা রাজনীতি ও মানবজীবনের পারস্পারিক সংযুক্ত বোধের ধারণা লাভ করি। বৃহত্তর সামাজিক স্বার্থের সঙ্গে মানুষের ব্যক্তিস্বার্থ রাজনীতির ভিত্তিমূলের সংরূপ রচনা করেছিল। মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তনে যে সভ্যতার বিকাশসাধন যুক্ত ছিল, সেখানেও মানুষ রাজনীতির চর্চাকে অব্যাহত রেখেছিল। জনসংখ্যা বৃদ্ধি, শ্রমের বিভাজনে সমাজ আরো জটিল হয়ে পড়লে গোষ্ঠীজীবনের নেতৃত্বরা নির্দিষ্ট নিয়মকানুনের ভিত্তিতে প্রশাসন তৈরি করেছিল। এই প্রশাসন রাজনৈতিক ভাবনায় মানুষের উপর শাসনব্যবস্থার ঘেরাটোপ রচনা করেছিল। নদীভিত্তিক অঞ্চলে সভ্যতার প্রসার লাভ ঘটলে কৃষিপ্রযুক্তি, বাণিজ্যসহ রাজনৈতিক প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থারও পরিবর্তন সূচিত হয়। স্থানীয় অঞ্চলে তো বটেই, সার্বিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের ছত্রছায়াতে মানুষের রাজনৈতিক নির্ভরতা বেড়ে যায়। মানবজীবনের উপর প্রযুক্ত এই রাজনীতি মানুষের ব্যক্তিগত পরিসরে ব্যাপক প্রভাব ফেলে। সাহিত্যে উঠে আসে তার পরিচয়।
Downloads
References
১. ঘোষ, তপোবিজয়, সামনে লড়াই, নবজাতক প্রকাশন, প্রথম প্রকাশ : ১৩৬৭, প্রকাশক : মজাহারুল ইসলাম এ-৬৪, কলেজ স্ট্রিট মার্কেট, কলকাতা – ৭০০০১২, পৃ. ৩২
২. দাস, অরূপকুমার, ষাট ও সত্তর দশকের রাজনীতির প্রেক্ষাপটে বাংলা কথাসাহিত্য, করুণা প্রকাশনী, প্রথম প্রকাশ : অক্টোবর ২০১২, প্রকাশক : বামাচরণ মুখোপাধ্যায়, ১৮এ টেমার লেন, কলকাতা – ৯, পৃ. ৪৯
৩. লাহিড়ী, সৌমিত্র, সামনে লড়াই দ্বিতীয় পাঠের অভিজ্ঞতা, কোরক (শারদীয় সংখ্যা), সম্পাদনা : তাপস ভৌমিক, দেশবন্ধুনগর, ইএ ১/৮ বাগুইহাটি, কলকাতা-৫৯, পৃ. ২৯৩
৪. চট্টোপাধ্যায়, অসীম, নকশালবাদ থেকে ‘মাওবাদ’ – উত্তরণ না অপবিকৃতি, এই সময়ের দলিল ও অন্যান্য, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, দ্বিতীয় মুদ্রণ : সেপ্টেম্বর ২০১৭, পৃ. ১২১
৫. দেবী, মহাশ্বেতা, হাজার চুরাশির মা, করুণা প্রকাশনী, চতুঃবিংশ মুদ্রণ: এপ্রিল ২০২২, প্রকাশক : বামাচরণ মুখোপাধ্যায়, ১৮ এ টেমার লেন, কলকাতা – ০৯, পৃ. ৩৭
৬. মজুমদার, সমরেশ, কালবেলা, সপ্তম মুদ্রণ: জুন, ২০২২, প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, হেডঅফিস: ৯৫ শরৎ বোস রোড, কলকাতা – ২৬, পৃ. ৩২৯
৭. প্রাগুক্ত, কালবেলা, পৃ. ৫৯৩
৮. মুখোপাধ্যায়, শীর্ষেন্দু, মানবজমিন, উনবিংশ মুদ্রণ: মার্চ, ২০২২, প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, হেডঅফিস : ৯৫ শরৎ বোস রোড, কলকাতা – ২৬, পৃ. ১৯৪
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

