সত্তর-আশির দশকের লেখক নলিনী বেরা, অনিল ঘড়াই, অমর মিত্রের গল্পে গ্রামজীবনের আর্থ-সামাজিক প্রেক্ষাপট সূত্রে লোকসংস্কৃতি/ Folk culture as rooted in the socio-economic context of rural life, in the stories of authors from the 1970s and 1980s—Nalini Bera, An
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- সত্তর-আশির দশক,
- গ্রামীণ পুজো,
- দেবতায় বিশ্বাস,
- অন্ধবিশ্বাস,
- মেলা-যাত্রা-গান।
Abstract
লোকসংস্কৃতি বলতে কোন নির্দিষ্ট অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের জীবনযাপন, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, উৎসব, গান, নাচ, গল্প, প্রবাদ-প্রবচন, লোকশিল্প, পোশাক, খাদ্যাভ্যাস ইত্যাদির সমষ্টিকে বোঝায়। অর্থাৎ সাধারণ মানুষের জীবন থেকে গড়ে ওঠা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সংস্কৃতিই হল লোকসংস্কৃতি। বিংশ শতাব্দীর সত্তর-আশির দশকের লেখক নলিনী বেরা, অনিল ঘড়াই, অমর মিত্র প্রমুখের লেখায় গ্রামজীবন ব্যাপকভাবে ধরা পড়েছিল। গ্রামজীবন বলতে একেবারে মাটি মাখানো খাঁটি গ্রামগঞ্জের মানুষ, তাদের ভাষা, গ্রামের প্রকৃতি, পরিবেশ – এসমস্ত কিছু ছিল তাঁদের লেখার বিষয়বস্তু। এই গল্পগুলিতে কোন কৃত্রিমতা নেই বা রং চড়ানো বিষয় নেই। গ্রামগঞ্জের যা কিছু খাঁটি বিষয়বস্তু—তা-ই এই গল্পগুলিতে চলচ্ছবি হিসেবে প্রকাশ পেয়েছে। তাই বিখ্যাত লেখক নলিনী বেরার গল্পে প্রচুর পরিমাণে শিকড়ের টান লক্ষ করা যায়। নলিনী বেরার গল্পে গ্রামের চালচিত্র, লোকসংস্কৃতি বহুল পরিমাণে ধরা পড়ে, এই লোকসংস্কৃতি গ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থানকে বুঝতে সাহায্য করে। নলিনী বেরার বহু গল্পে মেলা, যাত্রা, হরিনাম সংকীর্তন, টুসু পরব, ভাদুপরব, করম উৎসব প্রভৃতির উল্লেখ রয়েছে। গ্রামের গরিব মানুষেরা, কুমারী মেয়েরা পুজো করে, হরিনাম করে, মেলার আয়োজন করে। কেননা, তাদের জীবনে অভাব, দুঃখ, রোগ-অসুখ, তীব্র খরায় ফসল নষ্ট হয়ে যাওয়া— এই সমস্ত কিছু লেগেই থাকে। তাই তারা দেবদেবীর আশ্রয় নেয়। তাদের বিশ্বাস দেবতারা তাদের দুঃখ দূর করে দেবে। একইভাবে অনিল ঘড়াই, অমর মিত্রের গল্পেও লোকজীবন কথা, বিভিন্ন লোকবিশ্বাস, অন্ধবিশ্বাস, কুসংস্কার, আচার-অনুষ্ঠান, প্রবাদ-প্রবচন, গান, ছড়া প্রভৃতি দেখা যায়। যেহেতু এই সময়পর্বের অধিকাংশ লেখকেরা ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে ছিলেন সেহেতু তাঁরা গ্রামজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে পেরেছিলেন। তাই তাঁদের লেখায় বারবার গ্রামীণ মানুষের ভাষা-কথা, গান, পুজো-পার্বণ, আচার-অনুষ্ঠান অর্থাৎ লোকসংস্কৃতি বিশেষভাবে লক্ষ করা যায়। বহুকাল আগে থেকে গ্রামের মানুষ যখন অন্ধকারে ছিল, যখন তাদের সময় ব্যতীত করার জন্য কোন মাধ্যম ছিল না, তখন তারা নিজেদের মধ্যে থেকে গান-যাত্রা শুরু করে মনোরঞ্জন করতে থাকে। এই ঐতিহ্য, সংস্কৃতি গ্রামজীবনে আজও বহাল। গ্রাম জীবনের সাথে সাথে শহরেও লোকসংস্কৃতির কিছু কিছু অংশ লক্ষ করা যায়।
Downloads
References
১. বেরা, নলিনী, শ্রেষ্ঠ গল্প, করুণা প্রকাশনী, কলকাতা-৯, প্রথম প্রকাশ জানুয়ারি ২০০৩, পৃ. ৩৯৪
২. তদেব, পৃ. ৩৯৫
৩. তদেব, পৃ. ২৩৮
৪. তদেব, পৃ. ৯০
৫. তদেব, পৃ. ৭১
৬. তদেব, পৃ. ২৫
৭. ঘোষ, ফটিক চাঁদ, নলিনী বেরার গল্প : প্রান্ত থেকে দিগন্ত, সৃজন, বিষয়: নলিনী বেরা, কর্মকার, লক্ষণ (সম্পাদনা), গ্রাফিক্স কম্পিউটার, ঘাটাল, নভেম্বর ২০১৯, পৃ. ৩৩
৮. বেরা, নলিনী, সেরা পঞ্চাশটি গল্প, দে’জ পাবলিশিং, কলকাতা ৭৩, প্রথম প্রকাশ এপ্রিল ২০১৫, পৃ. ৩৪
৯. ঘড়াই, অনিল, শ্রেষ্ঠ গল্প, দে’জ পাবলিশিং, কলকাতা ৭৩, প্রথম প্রকাশ কলকাতা পুস্তক মেলা জানুয়ারি ২০০৪, পৃ. ১০
১০. ঘড়াই, অনিল, সেরা পঞ্চাশটি গল্প, দে’জ পাবলিশিং, কলকাতা ৭৩, প্রথম প্রকাশ মে ২০১৪, পৃ. ২২-২৩
১১. তদেব, পৃ. ৭৩
১২. তদেব, পৃ. ৩০৮
১৩. মিত্র, অমর, সেরা ৫০টি গল্প, দে’জ পাবলিশিং, কলকাতা ৭৩, প্রথম প্রকাশ জানুয়ারি ২০১২, পৃ. ১৪৬
১৪. মিত্র, অমর, শ্রেষ্ঠ গল্প, করুণা প্রকাশনী, কলকাতা ৭০০০০৯, প্রথম প্রকাশ বইমেলা ২০০৩, পৃ. ১৮
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

