চা-বাগান, শ্রম ও ঔপনিবেশিক ক্ষমতা : আসামে চা-কুলি আন্দোলন ও রামকুমার বিদ্যারত্ন/ Tea Gardens, Labour, and Colonial Power : The Tea Coolie Movement in Assam and Ramkumar Bidyaratna
DOI:
https://doi.org/10.5281/Keywords:
- আসাম,
- চা-শ্রমিক,
- রামকুমার বিদ্যারত্ন,
- -কুলি আন্দোলন,
- ব্রাহ্মসমাজ,
- ঔপনিবেশিকতা,
- দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়,
- কুলি কাহিনী
Abstract
ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আসামের চা-শিল্পের দ্রুত সম্প্রসারণ ঔপনিবেশিক অর্থনীতির বিকাশের পাশাপাশি এক নিয়ন্ত্রিত ও শোষণমূলক শ্রমব্যবস্থারও জন্ম দেয়। বহিরাগত শ্রমিক নিয়োগ, চুক্তিভিত্তিক শ্রম, চলাচলের উপর বিধিনিষেধ এবং বাগানকেন্দ্রিক প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ‘কুলি’ পরিচয় ক্রমে এক স্বতন্ত্র ঔপনিবেশিক শ্রম-পরিচয়ে পরিণত হয়। এই প্রেক্ষাপটে ব্রাহ্মসমাজের প্রচারক রামকুমার বিদ্যারত্নের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। আসাম সফরের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে রচিত তাঁর উদাসীন সত্যশ্রবার আসাম ভ্রমণ, কুলি কাহিনী এবং সঞ্জীবনী-তে প্রকাশিত লেখাগুলিতে চা-শ্রমিকদের জীবন, নিপীড়ন ও আইনগত অসহায়তার যে চিত্র ফুটে ওঠে, তা সমকালীন বাঙালি শিক্ষিত সমাজে এক নতুন সচেতনতার জন্ম দেয়। কানাইলাল চট্টোপাধ্যায় সম্পাদিত আসামে চা-কুলি আন্দোলন ও রামকুমার বিদ্যারত্ন গ্রন্থকে ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গ্রহণ করে এই প্রবন্ধের যুক্তি – রামকুমার কেবল শ্রমিক-দুর্দশার ভাষ্যকার ছিলেন না; তাঁর লেখনী ঔপনিবেশিক শ্রম-শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা প্রাথমিক জনপরিসরের এক তাৎপর্যপূর্ণ হস্তক্ষেপ। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের অনুসন্ধান, সংবাদপত্রের প্রচার এবং চা-কুলি আন্দোলনের বিকাশের সঙ্গে রামকুমারের রচনাকে যুক্ত করে এই আলোচনা শ্রম, ক্ষমতা, জনমত ও প্রতিরোধের পারস্পরিক সম্পর্ককে অনুসন্ধান করেছে।
Downloads
References
১. চট্টোপাধ্যায়, কানাইলাল, আসামে চা-কুলি আন্দোলন ও রামকুমার বিদ্যারত্ন, প্যাপিরাস, কলকাতা, ১৯৮৯, পৃ. ১০০
২. তদেব, পৃ. ১০০
৩. তদেব, পৃ. ১০৩
৪. তদেব, পৃ. ১০৩
৫. তদেব, পৃ. ১৪১
৬. দেব, রূপম, “চা-শ্রমিকদের আন্দোলন ও দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়”, আনন্দবাজার পত্রিকা, রবিবাসরীয়, ৩০ জানুয়ারি ২০২২
৭. তদেব
৮. তদেব
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

