বাউল আত্মদর্শন : একটি প্রান্তীয় আদিবিদ্যক চর্চা
Keywords:
- বাউল দর্শন,
- জড়বাদ,
- অধ্যাত্মবাদ,
- লৌকিক অধ্যাত্মবাদ,
- প্রান্তীয় দর্শন
Abstract
এই গবেষণামূলক প্রবন্ধের মূল লক্ষ্য হল বাউল দর্শনের প্রেক্ষিত হতে আত্মদর্শন মূলক সমস্যার উত্তর অনুসন্ধান করা। প্রসঙ্গত সাবেকী ভারতীয় দর্শনে আত্মদর্শন প্রসঙ্গ যে আলোচনা আমরা পাই তা মূলতঃ দুইটি দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ, যথা- দেহ-কেন্দ্রিকতাবাদ এবং অধ্যাত্মবাদ। যারা দেহ-কেন্দ্রিকতার ধারণায় বিশ্বাসী তারা 'আমি' পদের বাচ্যার্থ স্বরূপ দেহকে স্বীকার করে থাকেন। এই মতে দেহ ও আত্মা যেহেতু অভিন্ন তাই চৈতন্যবিশিষ্ট দেহই হল 'আমি’ পদের বাচ্যার্থ। ভারতীয় দর্শনের প্রেক্ষিতে একমাত্র চার্বাকগণ এই ধারণায় বিশ্বাসী। বিপরীত দিকে যারা অধ্যাত্মবাদী, তারা দেহাতিরিক্ত সত্তা স্বরূপ আত্মাকে ‘অহম’ পদের বাচ্যার্থ বলে স্বীকার করেন। চার্বাক ব্যতীত সকল ভারতীয় দার্শনিকগন এই মতে বিশ্বাসী। এই মতে দেহ উৎপত্তি বিনাশ যোগ্য হওয়ায় দেহ অনিত্য, কিন্তু আত্মা উৎপত্তি বিনাশ রহিত এক নিত্য শাশ্বত সত্তা (বৌদ্ধ ব্যতীত)।
এক্ষেত্রে বাউলের প্রশ্ন হল- দেহাতিরিক্ত আত্মার জ্ঞান লাভ কী আদৌ সম্ভব? যদি হয় তাহলে তা কীভাবে? আর যদি তা না হয়, তাহলে দেহাতিরিক্ত আত্মাকে আমরা কেন 'আমার স্বরূপ' বলে স্বীকার করবো? তার চেয়ে বরং যে দেহকে অবলম্বন করে আমাদের আত্মার জ্ঞান লাভ সম্ভব হয়, সেই দেহ সম্পৃক্ত আত্মাই হল 'আমি' পদের বাচ্যার্থ। উল্লেখ্য আমি পদের বাচ্যার্থ বর্ণনায় বাউলগণ যে দেহ সম্পৃক্ত আত্মার ধারণাকে বর্ণনা করেছেন তাতে জড়বাদী চার্বাক বর্ণিত দেহ-কেন্দ্রিকতাবাদের প্রভাব যেমন আছে, তেমনি অধ্যাত্মবাদেরও প্রভাব আছে। এখানে জড়বাদের প্রভাব আছে কারণ, আত্মার স্বরূপ বর্ণনায় বাউগন জড়বাদের ন্যায় দেহাতিরিক্ত আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন। তবে চার্বাকী জড়বাদের সাথে বাউলের পার্থক্য হল, জড়বাদে যেমন দেহকেই আত্মা বলা হয়েছে, বাউল দর্শনে তেমন দেহ ও আত্মার মধ্যে অভিন্নতাকে স্বীকার করা হয় নি। সুফীবাদের প্রভাব বশত এখানে দেহ ও আত্মার মধ্যে ভেদকে স্বীকার করা হয়েছে। তবে এই ভেদ অধ্যাত্মবাদের ন্যায় নয়। বাউল মতে যদিও আত্মা ও দেহ দুই সাধনার বিষয়, কিন্তু দেহ নিরপেক্ষ আত্মাকে জানা কোনো ভাবেই সম্ভব নয়। এখানে আমার প্রকাশ ক্ষেত্র হিসাবে দেহকে স্বীকার করা হয়েছে। অর্থাৎ আমার স্বরূপ সম্পর্কে বাউল মতবাদ আংশিক ভাবে যেমন এই দুই মতের সাথে সাদৃশ্যপূর্ণ তেমন আবার বৈসাদৃশ্যপূর্ণও বটে। যার জন্য আত্মদর্শন প্রসঙ্গে বাউলের দৃষ্টিভঙ্গি লৌকিক অধ্যাত্মবাদী দৃষ্টিভঙ্গি বা দেহকেন্দ্রিক অধ্যাত্মবাদী দৃষ্টিভঙ্গি বলে স্বীকৃত। আর এই দৃষ্টিভঙ্গি হতেই এ প্রবন্ধে 'ব্যক্তির স্বরূপ' প্রসঙ্গে বাউলের অভিমতকে আলোচনা করা হয়েছে।
Downloads
References
১. দ্রষ্টব্য মাননান, আবদেল: লালন দর্শন, রোদেলা, প্যারিস রোড (বাংলাবাজার), ঢাকা-১১০০, প্রথম প্রকাশ, ফাল্গুন ১৪১৫, চতুর্থ মুদ্রণ, বইমেলা ২০২১, পৃ. ৩৬
২. চক্রবর্তী, সুধীর (সম্পাদিত): বাংলা দেহতত্ত্বের গান, পুস্তক বিপণি, ২৭ বেনিয়াটোলা লেন, কলকাতা-৯, রজত-জয়ন্তী বর্ষ প্রকাশন, জানুয়ারি, ২০০০, তৃতীয় মুদ্রণ, এপ্রিল ২০১৭, পৃ.২৫৮
৩. দ্রষ্টব্য বেগম, হাসনা : ‘বাউল দর্শন’. বাংলাদেশ দর্শন : ঐতিহ্য ও প্রকৃতি অনুসন্ধান, শরীফ হারুন (সম্পাদিত), বাংলা একাডেমী, ঢাকা, প্রথম প্রকাশ, জ্যৈষ্ঠ ১৪০১, জুন ১৯৯৪, পৃ. ১২৪
৪. প্রাগুক্ত,২, পৃ. ২২৯
৫. দ্রষ্টব্য, ঘোষ, শান্তিদেব. ‘রবীন্দ্রনাথ ও বাংলার বাউল’. বাউল সংগীতের নন্দনতত্ত্ব, দেবপ্রসাদ দাঁ (সম্পাদিত), মেরিট ফেয়ার প্রকাশন, ৩৮ বাংলাবাজার (তৃতীয় তলা), ঢাকা-১১০০, প্রথম প্রকাশ, ১লা বৈশাখ ১৪১৯ বঙ্গাব্দ, এপ্রিল ২০১২ খ্রিস্টাব্দ, পৃ. ৬১
৬. চৌধুরী, আবুল আহসান : লালন সমগ্র, পাঠক সমাবেশ, ১৭ ও ১৭/এ (নিচতলা) আজিজ মার্কেট শাহবাগ, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০০৮/ফাল্গুন ১৪১৪, পুনর্মুদ্রণ, জানুয়ারি ২০১৪/মাঘ ১৪২০, পৃ. ১৯৮
৭. প্রাগুক্ত, পৃ. ৫৭৮
৮. প্রাগুক্ত, পৃ. ৪৯৮
৯. দ্রষ্টব্য বাগচী, দীপক কুমার : ভারতীয় দর্শন, প্রগতিশীল প্রকাশক, ৩৭এ, কলেজ স্ট্রীট,কলকাতা-৭০০ ০৭৩, প্রথম প্রকাশ, ডিসেম্বর, ১৯৯৭, সংযোজিত ও পরিমার্জিত চতুর্থ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৪, পৃ. ৪০
১০. প্রাগুক্ত, ২, পৃ. ২৩৪
১১. ঝা, শক্তিনাথ : বস্তুবাদী বাউল, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭০০ ০৭৩, প্রথম সংস্করণ, ১৯৯৯, পরিবর্ধিত প্রথম দে'জ সংস্করণ, ২০১০, পৃ. ৫০০
১২. প্রাগুক্ত, ৬, পৃ. ১০৭
১৩. প্রাগুক্ত, ৬, পৃ. ২৯৭

