মহাপ্রভুর সুগভীর গম্ভীরা লীলা : বিরহের প্রেক্ষিতে
Keywords:
- রাধারানী,
- কৃষ্ণ,
- মহাপ্রভু,
- গম্ভীরা,
- শ্রীক্ষেত্র
Abstract
শ্রীক্ষেত্রে কাশী মিশ্রালয়ে প্রেমের ঠাকুর গৌরসুন্দরের ক্ষুদ্র প্রকোষ্ঠে তাঁর দিব্য জীবনের শেষ বারো বছর কৃষ্ণ বিরহিণী রাধারানীর মহাভাবে বিভাবিত হয়ে প্রতি পলে পলে যে অসমোর্দ্ধ লীলাদি আস্বাদন করেছিলেন তাই গম্ভীরা লীলা নামে পরিচিত। বিপ্রলম্ভরসের মূর্তিমান বিগ্রহ শ্রীকৃষ্ণচৈতন্যের এই অব্যক্ত গম্ভীরালীলা প্রবাহ যেমন বিরামহীন তেমন অশ্রুত। এই যে গম্ভীরা লীলা, এখানের প্রেমসিন্ধু হলেন গোরা রায় আর তাঁর সঙ্গে গঙ্গা ও যমুনা ধারার মত মিলিত হয়েছে শ্রীপাদ স্বরূপ দামোদর ও রায় রামানন্দ। গভীর নিশীথে মাথুর বিরহ কাতরতা ব্রজবিরহিণী রাধারানীর ভাবে কাতর মহাপ্রভু তঁর অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর ও রায় রামানন্দের কণ্ঠ ধরে বিলাপ করছেন। তিনি যেন ব্রজের শ্রীরাধারানী, কৃষ্ণবিরহে কাতরা হয়ে তাঁর প্রাণপ্রিয়া সখী ললিতা ও বিশাখার কণ্ঠ ধরে কাঁদছেন আর সখীগণ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। এই রাধারানীর দিব্যোন্মাদ ও মহাপ্রভুর দিব্যোন্মাদ, এই দুইটি জিনিস স্বরূপত এক হলেও ভাববৈকল্যে এবং গাম্ভীর্যে মহাপ্রভুর গম্ভীরা লীলারই অতিশয় আধিক্য বলে জানতে হবে।
Downloads
References
১. ব্রজবাসী, শ্রীনবদ্বীপচন্দ্র, ‘শ্রীপদামৃতমাধুরী’ (২য়খণ্ড), শ্রীখগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত, ভূমিকা অংশ
২. সরস্বতী, শ্রীল প্রবোধানন্দ, ‘শ্রীচৈতন্যচন্দ্রামৃত’, রামনারায়ণ বিদ্যারত্নেন অনুবাদিত, আষাঢ় ১২৯১, পৃ. ৯৮
৩. বাবাজী, শ্রীকিশোরীদাস, (সম্পাদিত), ‘শ্রীশ্রীচৈতন্যচন্দ্রামৃত’, ১৩ বৈশাখ ১৪০৮, পৃ. ৫৮
৪. মুখোপাধ্যায়, শ্রীহরেকৃষ্ণ (সম্পাদিত), ‘বৈষ্ণবপদাবলী’, সাহিত্য সংসদ, পৃ. ১৮৩
৫. কবিরাজ, শ্রীল কৃষ্ণদাস, ‘শ্রীচৈতন্যচরিতামৃত’, গীতা প্রেস, পৃ. ৬১১
৬. ঐ, ঐ, পৃ. ১৬৮
৭. ঐ, ঐ, পৃ. ১৭৬
৮. গোস্বামী, শ্রীল রূপ, ‘শ্রীভক্তিরসামৃতসিন্ধু’, শ্রীচৈতন্য-সারস্বত-কৃষ্ণানুশীলন-সঙ্ঘতঃ, পৃ. ২৭২
৯. গোস্বামী, শ্রীল রূপ, ‘উজ্জ্বলনীলমণি’, রামনারায়ণ বিদ্যারত্নেন অনুবাদিত, তারা লাইব্রেরী, পৃ. ৭৯৭
১০. কবিরাজ, শ্রীল কৃষ্ণদাস, ‘শ্রীচৈতন্যচরিতামৃত’, গীতা প্রেস, পৃ. ১৭৬
১১. গোস্বামী, শ্রীল রূপ, ‘শ্রীভক্তিরসামৃতসিন্ধু’, শ্রীচৈতন্য-সারস্বত-কৃষ্ণানুশীলন-সঙ্ঘতঃ, পৃ. ১৯৫
১২. কবিরাজ, শ্রীল কৃষ্ণদাস, 'শ্রীচৈতন্যচরিতামৃত’, গীতা প্রেস, পৃ. ১৮২
১৩. ঐ, ঐ, পৃ. ৬২৯
১৪. ঐ, ঐ, পৃ. ৬১০
১৫. ঐ, ঐ, পৃ. ১৭৬
১৬. ঐ, ঐ, পৃ. ১৫৬
১৭. ঐ, ঐ, পৃ. ৬০৯

