দেশবিভাগ ও হাসান আজিজুল হকের ছোটগল্প

Authors

  • MAHESWAR GHOSH গবেষক, বর্ধমান বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • দেশভাগ,
  • উদ্বাস্তু,,
  • স্বাধীনতা,
  • সাম্প্রদায়িকতা,
  • রাঢ়বাংলা,
  • ওপার বাংলা,
  • অবক্ষয়

Abstract

বাঙালি জাতির জীবনে দেশবিভাগ এক সামাজিক বিপর্যয়। যার ক্ষত আজও বিদ্যমান। বাংলা সাহিত্যে তার কথা বারবার ফিরে এসেছে বিভিন্ন লেখকের রচনায়। দেশবিভাগ-কে আশ্রয় করে এখনও পর্যন্ত যে সকল লেখক ছোটগল্প লিখেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন হাসান আজিজুল হক। রাঢ়বাংলার রুক্ষ মাটিতে তিনি বেড়ে উঠেছেন। শরীর থেকে কৈশোরের গন্ধ মুছে যাওয়ার আগেই তাকে ফেলে আসতে হয়েছে শৈশবের মাতৃক্রোড়। জীবন ও জীবিকার নিশ্চয়তার তাগিদে স্বজনভূমি ছেড়ে তাকে পাড়ি দিতে হয়েছে  নতুন দেশে। তিনি দেখেছেন ‘দ্বিজাতি’ - তত্ত্বের ভিত্তিতে গঠিত এই নতুন দেশ মানুষের আশা, আকাঙ্খা পূরণে সম্পূর্ণ  ব্যর্থ। একদিকে শিকরহীন হয়ে যাওয়ার যন্ত্রণা অন্যদিকে সামাজিক অচলাবস্থা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। এই অন্ধকার সময়ের চালচিত্র ফুটে উঠেছে হাসান আজিজুল হকের ছোটোগল্পের বহুলাংশ জুড়ে। দেশভাগের ফলে পূর্ববাংলা থেকে আসা বাঙালি হিন্দুদের দুর্দশার কথাতেই মুখর বাংলা সাহিত্য। সেটা স্বাভাবিক এবং প্রত্যাশিতও। তবু্ও এর ভয়াল রূপ প্রকাশে অনেকেই অসমর্থ এবং অনিচ্ছুক। অন্যদিকে যে সকল বাঙালি মুসলমান এপার বাংলা থেকে ওপার বাংলায় গেল, এর খবর তেমন পাওয়া যায় না। এই মানুষগুলোর কথাই হাসান আজিজুল হক তাঁর গল্পে তুলে ধরেছেন। তিনিও ছিলেন তাদের শরিক। ওপার বাংলার উদ্বাস্তু সমস্যা, অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক অবক্ষয় যে  কোন পর্যায়ে পৌঁছেছিল তার পরিচয় পাব আমরা তাঁর একাধিক ছোটগল্পে। দেশবিভাগ পূর্ববর্তী এবং দেশভাগ পরবর্তী দুই বাংলায় একাধিক সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছে। কিন্তু 'দাঙ্গা' আর 'সাম্প্রদায়িকতা'-কে এক করে দেখতে পারেননি তিনি। তাঁর গল্পের মধ্যে দিয়ে 'দাঙ্গা' আর 'সাম্প্রদায়িকতার' সম্পর্ক এবং স্বরূপ উদঘাটিত করেছেন। নির্ভার ভাষারীতি এবং গভীর জীবনবোধের মধ্যে দিয়ে তিনি দেশবিভাগের যে সমাজ ইতিহাসের  দলিল লিখেছেন তা অনন্য।

Downloads

Download data is not yet available.

References

১. হক, হাসান আজিজুল, ‘প্রসঙ্গ কথা’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স

২. হক, হাসান আজিজুল, ‘উত্তর বসন্তে’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ১৮

৩. তদেব, পৃ. ১৩

৪. তদেব, পৃ. ২১

৫. হক, হাসান আজিজুল, ‘আত্মজা ও একটি করবী গাছ’, দেশভাগের গল্প, জুলাই২০১৪(দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ৩১

৬. তদেব, পৃ. ২৯

৭. তদেব, পৃ. ৩৩

৮. হক, হাসান আজিজুল, ‘মারী’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ৪৯

৯. তদেব, পৃ. ৫০

১০. তদেব, পৃ. ৫০

১১. তদেব, পৃ. ৫০

১২. হক, হাসান আজিজুল, ‘খাঁচা’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ৬৪-৬৫

১৩. হক, হাসান আজিজুল, ‘দিবাস্বপ্ন’, দেশভাগের গল্প, জুলাই২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স,পৃ. ৭১

১৪. তদেব, পৃ. ৭২

১৫. তদেব, পৃ. ৭৫

১৬. আনোয়ার, চন্দন (সম্পাদিত), ‘জীবনযাপনে সাম্প্রদায়িকতা : দাঙ্গা আর দেশভাগ’, হাসান আজিজুল হক পঞ্চাশটি প্রবন্ধ, সেপ্টেম্বর ২০২১, কলকাতা, একুশ শতক, পৃ. ৩৬৬

১৭. তদেব, পৃ. ৩৫৬

১৮. তদেব, পৃ. ৩৬৪

১৯. হক, হাসান আজিজুল, ‘পরবাসী’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ৪৩

২০. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘হিন্দুমুসুলমান’, কালান্তর, পৌষ ১৩৫৫ (পরিবর্ধিত সংস্করণ), কলিকাতা, বিশ্বভারতী গ্রন্থালয়, পৃ. ৩২৮-৩২৯

২১. হক, হাসান আজিজুল, ‘পরবাসী’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স,পৃ. ৩৭

২২. তদেব, পৃ. ৪২

২৩. চন্দন আনোয়ার (সম্পাদিত), ‘জীবনযাপনে সাম্প্রদায়িকতা:দাঙ্গা আর দেশভাগ’, হাসান আজিজুল হক পঞ্চাশটি প্রবন্ধ, সেপ্টেম্বর ২০২১, কলকাতা, একুশ শতক, পৃ. ৩৬৪

২৪. হক, হাসান আজিজুল, ‘আত্মজা ও একটি করবী গাছ’, দেশভাগের গল্প, জুলাই ২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ২৮-২৯

২৫. তদেব, পৃ. ২৮

২৬. হক, হাসান আজিজুল, ‘খাঁচা’, দেশভাগের গল্প, জুলাই২০১৪ (দ্বিতীয় মুদ্রণ), ঢাকা, মাওলা ব্রাদার্স, পৃ. ৫৭

২৭. তদেব, পৃ. ৬০

২৮. তদেব, পৃ. ৬৩

Downloads

Published

2023-04-03

Issue

Section

Articles

How to Cite

দেশবিভাগ ও হাসান আজিজুল হকের ছোটগল্প. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(2), 59-68. https://tirj.org.in/tirj/article/view/1016