বাংলা সাহিত্যের ছোটগল্পে পতিতা ও পতিতা বৃত্তি : ঔপনিবেশিক পর্ব
Keywords:
- ঔপনিবেশিক সময়,
- পতিতাবৃত্তি,
- বাংলা সাহিত্য,
- ছোটগল্প,
- প্রহসন,
- বটতলার সাহিত্য,
- উনিশশতক
Abstract
পতিতাবৃত্তি পৃথিবীর সব থেকে পুরোনো পেশা গুলির মধ্যে একটি। বলা যেতে পারে, সভ্যতার সূচনা লগ্নেই এই পেশার উৎপত্তি ঘটে। পতিতাবৃত্তি ও সভ্যতা যেন একই মুদ্রার দুটি দিক। তা সত্ত্বেও সভ্য সমাজ ও সভ্য সমাজে থাকা মানুষরা কখনোই পতিতা বৃত্তিকে সেইরূপ সম্মান দেয় নি, বরং এই পেশা ও এই পেশার সাথে যুক্ত মানুষদের তারা চিরকালই অবজ্ঞার চোখে দেখেছে। ঋকবৈদিক যুগ হতেই ভারতীয় সমাজে পতিতা ও পতিতা বৃত্তির অস্তিত্বের কথা আমরা জানতে পারি। ঋকবৈদিক সাহিত্যে সাধারণী, সামান্যা প্রভৃতি নামের উল্লেখ আছে। পরবর্তী বৈদিকসাহিত্যে গণিকা, বন্ধকী, রূপজীবা, বারাঙ্গনা প্রভৃতি নামগুলি হতে পতিতাবৃত্তির কথা জানা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রে গণিকা ও গণিকাবৃত্তির বিস্তৃত আলোচনা আছে। এভাবেই প্রাচীন হতে মধ্য সব যুগেই এই পেশা তার অস্তিত্ব বজায় রেখেছে। লক্ষ্যনীয় বিষয় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর কলকাতা শহর ও তৎসংলগ্ন মফঃস্বল শহরের পরিধি ক্রমেই বাড়তে থাকে সেইসাথে আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটে। আর এই আর্থসামাজিক পরিবর্তেনের সাথে পাল্লা দিয়ে বাড়ে পতিতা পল্লীগুলি। বাবু সম্প্রদায়ের জীবনযাপন পদ্ধতি, পার্থিব আকাঙ্খা, নারীসঙ্গ লাভের অবৈধ ইচ্ছা পতিতাপল্লীগুলির সংখ্যা হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী।
এই বৃত্তির কথা আমাদের সমাজে সাহিত্যের মাধ্যমে অনেকাংশে প্রতিফলিত হয়েছে, কারন আমরা জানি সাহিত্য হল সমাজের দর্পণ। উনিশ শতকের প্রথমার্ধে রচিত সাহিত্যগুলি মূলত প্রহসন নির্ভর ,শুধু তাই নয় এই সাহিত্যগুলিতে পতিতাদের প্রতি দৃষ্টিভঙ্গিও যথেষ্ট নেতিবাচক। এই পর্বের সাহিত্যগুলির মধ্যে অন্যতম হল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নববাবু বিলাস (১৮২৫)’, ‘দ্যুতি বিলাস (১৮২৫)’, প্যারীচাঁদ মিত্রের লেখা ‘আলালের ঘরে দুলাল’, কালিপ্রসন্ন সিংহের লেখা ‘হুতোম পেঁচার নক্সা’। তবে আমরা বর্তমানে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ঔপনিবেশিক ভারতবর্ষের পতিতাবৃত্তি ও তার আর্থসামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করব। মূলত বাংলা সাহিত্যের ছোটগল্পে এই বৃত্তি ও বৃত্তিধারী মানুষের আর্থসামাজিক অবস্থা কিভাবে প্রতিফলিত হয়েছে সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব।
Downloads
References
১. Banerjee, Sukumar, ‘Dangerous Outcast’ Seagul, Calcutta, 2019, pp. 19 - 21
২. ভট্টাচার্য, সুকুমারী, ‘প্রাচীন ভারত সমাজ ও সাহিত্য’, আনন্দ, কলকাতা, ১৪২০ বঙ্গাব্দ, পৃ. ৫৯
৩. ‘Dangerous Outcast’, (পূর্বোক্ত) পৃ. ৭৯ – ৮১
৪. বিশ্বাস, অদ্রিশ এবং আনিল আচার্য সম্পাদিত বাঙালির বটতলা, প্রথম খণ্ড, অনুস্টুপ, কোলকাতা, ২০১৩, পৃ. ২৪৭ - ২৪৮
৫. চক্রবর্তী, সুদেষ্ণা, ‘ঊনবিংশ শতাব্দীর বাঙ্গালি জীবনে ভিক্টোরিয়ান প্রভাব’, নামক প্রবন্ধ, স্বপন বসু ও ইন্দ্রাজিৎ চৌধুরী সম্পাদিত পুস্তক ‘উনিশ শতকের বাঙ্গালি জীবন ও সংস্কৃতি’, পুস্তকবিপণী, কলকাতা ২০১৯, পৃ. ১০৯ – ১১০
৬. ‘Dangerous Outcast’ (পূর্বোক্ত) p. 73
৭. ভট্টাচার্য, মৌ সম্পাদিত, ‘বেশ্যাপাড়ার পাঁচটি দুর্লভ সংগ্রহ’, রত্নাবলী, কলকাতা, ১৯৯৯, পৃ. ৭
৮. বন্দ্যোপাধ্যায়, সুমন্ত, ‘অশ্রুত কণ্ঠস্বর একলব্য’, কলকাতা, ২০২১, পৃ. ১১০
৯. ‘বেশ্যাপাড়ার পাঁচটি দুর্লভ সংগ্রহ’, (পূর্বোক্ত) পৃ. ১৫
১০. সেন, অশোক, ‘বাংলার অর্থনীতি, বাঙ্গালির উনিশ শতক’ নামক প্রবন্ধ, স্বপন বসু ও ইন্দ্রাজিৎ চৌধুরী সম্পাদিত পুস্তক ‘উনিশ শতকের বাঙ্গালি জীবন ও সংস্কৃতি’, পুস্তকবিপণী, কলকাতা ২০১৯, পৃ. ৪৪
১১. বন্দ্যোপাধ্যায়, বিভুতিভূষণ, ‘বিভূতি রচনাবলী’ (৬ষ্ঠ খণ্ড), মিত্র ঘোষ পাবলিশার্স, কোলকাতা, ১৩৮৯ বঙ্গাব্দ, পৃ. ২৬৯
১২. ‘অশ্রুত কণ্ঠস্বর’, (পূর্বোক্ত) পৃ. ৬২
১৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘বিচারক’, রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধাথ রায় সম্পাদিত ‘নিশি পদ্মের মধু’, সোমিলা প্রেস অ্যান্ড পাব্লিকেশন, ২০১৪, পৃ. ০৬
১৪. ‘অশ্রুত কণ্ঠস্বর’, (পূর্বোক্ত) পৃ. ৯৫
১৫. বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু, ‘পতিতার পত্র’, রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধাথ রায় সম্পাদিত ‘নিশি পদ্মের
মধু’, সোমিলা প্রেস অ্যান্ড পাব্লিকেশন, ২০১৪, পৃ. ৫০ - ৫১
১৬. দেবী্, মানদা, ‘শিক্ষিতা পতিতার আত্মচরিত’, সংজ্ঞা, কোলকাতা, ১৩৯২ বঙ্গাব্দ, পৃ. ৯২
১৭. বন্দ্যোপাধ্যায়, বিভুতিভূষণ, ‘বিভূতি রচনাবলী’ (৫ম খণ্ড), মিত্র ঘোষ পাবলিশার, কোলকাতা, ১৩৮৯ বঙ্গাব্দ, পৃ. ৩৫

