রবীন্দ্র উপন্যাসে ব্যতিক্রমী নারী : প্রেক্ষিত ‘ঘরে বাইরে’ উপন্যাসের বিমলা চরিত্র
Keywords:
- ব্যতিক্রমী,
- স্বাতন্ত্র,
- ব্যক্তিস্বাধীনতা,
- যুগোত্তীর্ণ
Abstract
বর্তমান কালে নারী স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয় গুলো নিয়ে যেমন সকলেই সোচ্চার, কিন্তু কিছুদিন পূর্বেও আমাদের সমাজের অবস্থা এমন ছিল না। তখন নারী শুধুমাত্রই অন্তঃপুরবাসিনী, পরাশ্রিত, স্বামীগতপ্রাণা, অবলা রূপেই সংসারে নিজের পরিচয় পেয়েছিল। নিজের অধিকার বা দাবী সম্বন্ধে তারা কখনোই মুখ খুলতে পারেনি। কেবল সংসারের যাতাকলেই পৃষ্ঠ হয়ে এসেছে সে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অত্যাচারের অবসান ঘটিয়ে এবার নারী স্ব-মহিমায় নিজের পরিচয় পেল সংসারে এবং এই পুরুষতান্ত্রিক সমাজের প্রচ্ছন্ন ঘেরাটোপকে অতিক্রম করে নিজের স্বাতন্ত্র এবং নিজস্বতাকে প্রতিষ্ঠা দিতে সক্ষম হল। বিশেষ করে সাহিত্য ক্ষেত্রে রবীন্দ্র কথাসাহিত্যে নারীরা নিজেদের অধিকার নিয়ে নিঃসঙ্কোচে এগিয়ে আসলেন পাঠক দরবারে। কারণ রবীন্দ্রনাথের আবির্ভাব ও জীবনকাল অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথমভাগে সমস্ত বিশ্ব জুড়েই আধুনিকতার ঢেউ আছড়ে পড়েছিল। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রেই এই যুগের হাওয়া বইছিল। রবীন্দ্রনাথও এই নতুনত্বের স্বাদ আত্মস্থ করেছিলেন এবং সাহিত্যে তার প্রতিচ্ছবি তুলে ধরেছিলেন। এই ভাবধারার বশবর্তী হয়েই তিনি বিশেষ করে তাঁর কথাসাহিত্যের নারী চরিত্র গুলোকে আত্মপ্রত্যয় ও আত্মগরিমায় উজ্জ্বল চরিত্ররূপে এঁকেছেন। তাই তো ‘বিমলার’ মত ব্যতিক্রমী নারী চরিত্রের আগমন ঘটল রবীন্দ্র উপন্যাসে। তাই সমকালীন কথাসাহিত্যের নারী চরিত্র গুলো থেকে বিমলা চরিত্রের স্বাতন্ত্র, অভিনবত্ব ও আধুনিকতার বিশ্লেষণ করাই হচ্ছে এই প্রবন্ধের উদ্দেশ্য।
Downloads
References
১. নাসরিন, তসলিমা, “নারী”, নির্বাসিত নারীর কবিতা, প্রকাশক : সুবীর কুমার মিত্র, প্রথম সংস্করণ- জানুয়ারি ১৯৯৬, পঞ্চম মুদ্রণ : এপ্রিল ২০১৬, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষে ৪৫ বেনিয়াটোলা লেন কলকাতা ৭০০০০৯, পৃ. ২৪
২. উল্লেখ্য- সেনগুপ্ত, নরেশচন্দ্র, “রবীন্দ্রনাথের উপন্যাস,৬” বিশ্বনাথ দে, রবীন্দ্র বিচিত্রা, প্রকাশক: শ্রী নির্মলকুমার সাহা, প্রথম প্রকাশ- কবিপক্ষ, ১৩৭৯, পুনর্মুদ্রণ- বৈশাখ, ১৩৯৪, ১৮ বি, শ্যামাচরণ দে ষ্ট্রীট কলিকাতা- ৭০০০৭৩, পৃ. ৭৭-৭৮
৩. সোম, সুস্মিতা, “রবীন্দ্রভূবনে পরম-প্রেম-প্রকৃতি”, এম. এস. পাবলিকেশন, মালদা, পশ্চিমবঙ্গ, মালদা বইবেলা- ২০০৯, পৃ. ১৯৮
৪. বন্দ্যোপাধ্যায়, ড. অসিত কুমার, বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত, মডার্ণ বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড, কলকাতা, পুনর্মুদ্রণ- ২০০৮-২০০৯, পৃ. ৫০২
৫. বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রীকুমার, “বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা”, প্রকাশক : শ্রী দীনেশ চন্দ্র বসু পঞ্চম পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ, ১৩৭২, মডার্ণ বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড ১০, বঙ্কিম চ্যাটার্জী ষ্ট্রীট, কলিকাতা- ১২, পৃ. ১৬৯
৬. প্রাগুক্ত

