গণনাট্যের নাট্যভাষা ও বাংলা নাটক
Keywords:
- ভারতীয় গণনাট্য সংঘ বা আই পি টি এ,
- পিপলস থিয়েটার,
- রাজনৈতিক ও সাংস্কৃতিক বামপন্থা,
- নাট্যদর্শন ও প্রকরণ,
- বিজন ভট্টাচার্য
Abstract
ভারতীয় গণনাট্য সংঘ বা আই পি টি এ সর্বভারতীয় প্রেক্ষাপটে একদিনে গঠে ওঠেনি। ১৯৪৩ সালের ২৫ মে কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন থেকেই ভারতীয় গণনাট্য সংঘের সর্বভারতীয় কমিটি গঠিত হয়েছিল। যদিও তার বছর দুয়েক আগেই ১৯৪১ সালের এপ্রিল মাসে ব্যাঙ্গালোরেই শ্রীমতী অনিল ডিসিলভা’র উদ্যোগে ‘পিপলস থিয়েটার’ নামক একটা গণসাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল। মাস তিনেক বাদেই তিনি ব্যাঙ্গালোর থেকে বোম্বাই চলে আসতে বাধ্য হন এবং তাঁর হাত ধরে ১৯৪২ সালের মে মাসে ‘পিপলস থিয়েটার’ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল। মনে রাখা জরুরী এর ঠিক এক বছর পর আই পি টি এ-র সর্বভারতীয় কমিটি গঠিত হয়েছিল। যদিও বোম্বাইয়ে ১৯৪৩ সালের ২৫ মে আই পি টি এ-র প্রথম সর্বভারতীয় সম্মেলনের আগে ব্যাঙ্গালোর ও বোম্বাই ছাড়াও মালাবার, যুক্তপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো জায়গাতেও পিপলস থিয়েটারের আদর্শে ছোট আকারে হলেও সাংস্কৃতিক আন্দোলনের কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, এই ‘পিপলস থিয়েটার’ গড়ে তোলার নেপথ্যে রমাঁ রঁলার দ্য পিপলস থিয়েটার নামক বিখ্যাত বইটির একটা পরোক্ষ ভূমিকা ছিল। প্রগতি আন্দোলনের সুবাদে রলাঁর The People’s Theater গ্রন্থটি লেখক সাহিত্যিক শিল্পী সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। ভারতীয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক সংগঠন হিসেবে ভারতীয় গণনাট্য সংঘ ১৯৪৩ সাল থেকে ভারত তথা বাংলায় যে গণ-সংস্কৃতির চর্চায় লেখক শিল্পী সাহিত্যিকদের উদ্বুদ্ধ করেছিল তাদের মধ্যে বিজন ভট্টাচার্য প্রথমসারির অন্যতম নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। গণনাট্যের শুরুর পর্বে বিজন ভট্টাচার্যের আগুন, জবানবন্দী ও নবান্ন নাটক তিনটির পাশাপাশি বিনয় ঘোষের ল্যাবরেটরী, মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি, সুনীল চট্টোপাধ্যায়ের কেরানী ও অঞ্জনগড় ইত্যাদি নাটক রচিত হয়েছিল। আমরা এখানে বিজন ভট্টাচার্যের তিনটি নাটকের পাশাপাশি অন্যান্য নাটকগুলিরও একটা সংক্ষিপ্ত তুলনামূলক পর্যালোচনা করে দেখার চেষ্টা করবো কীভাবে গণনাট্যের নাট্যভাষা বাংলা নাটকের স্বতন্ত্র পথ নির্মাণ করেছিল?
Downloads
References
১. সেনগুপ্ত শচীন্দ্রনাথ, ‘আজকার উৎসবের দিনে’, গণনাট্য : পঞ্চাশ বছর, (সম্পা.) বাবলু দাশগুপ্ত ও শিব শর্মা, প্রথম প্রকাশ, কলকাতা, গণনাট্য প্রকাশনী, ভারতীয় গণনাট্য সংঘ (প. রা. ক.), ডিসেম্বর ১৯৯৩, পৃ. ৭২
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি গণনাট্য : পঞ্চাশ বছর বলে উল্লেখ করা হবে।]
২. রায়চৌধুরী সজল, ‘নবান্ন-র আগে’, গণনাট্য কথা, প্রথম সংস্করণ, কলকাতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা. লি., জ্যৈষ্ঠ ১৪০৭ ব., পৃ. ২৩ - ২৪
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি গণনাট্য কথা বলে উল্লেখ করা হবে।]
৩. সেহানবীশ চিন্মোহন, ‘প্রগতি সাহিত্য সম্মেলনে’, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, প্রথম সংস্করণ, কলকাতা, সেরিবান, জানুয়ারি ২০০৮, পৃ. ৩২
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে বলে উল্লেখ করা হবে।]
৪. ভট্টাচার্য বিজন, ‘গ্রন্থপরিচয়’ (আগুন), রচনাসংগ্রহ ১, (সম্পা.) নবারুণ ভট্টাচার্য ও শমীক বন্দ্যোপাধ্যায়, প্রথম প্রকাশ, কলকাতা, দে’জ, জুলাই ২০০৮, পৃ. ৪৪৭
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি রচনাসংগ্রহ ১ বলে উল্লেখ করা হবে।]
৫. মজুমদার দিলীপ ও জানা খোকনচন্দ্র (সং ও সম্পা.), অরণি : সূচি ও সংকলন, প্রথম প্রকাশ, কলকাতা, দুর্বার কলম, ১ মার্চ ২০০৮, পৃ. ৩৮
৬. সেহানবীশ চিন্মোহন, ‘প্রগতি সাহিত্য সম্মেলনে’, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, পৃ. ৩৩
৭. পূর্বোক্ত, পৃ. ৩৩
৮. পূর্বোক্ত, পৃ. ৩৪
৯. রায়চৌধুরী সজল, ‘নবান্ন-র আগে’, গণনাট্য কথা, পৃ. ২৪
১০. সেহানবীশ চিন্মোহন, ‘প্রগতি সাহিত্য সম্মেলনে’, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, পৃ. ৩৬
১১. বেরা অঞ্জন, ‘১৯৪০-এর দশকে’, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ভারতীয় গণনাট্য সংঘ : পর্ব থেকে পর্বান্তর, প্রথম প্রকাশ, কলকাতা, গণনাট্য প্রকাশনী, ভারতীয় গণনাট্য সংঘ (প. রা. ক.), ৮ এপ্রিল ২০১৭, পৃ. ৩৯
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি ভারতীয় গণনাট্য সংঘ বলে উল্লেখ করা হবে।]
১২. কুমার দয়াল, ‘গণনাট্য আন্দোলনের উদ্ভব ও বিকাশে হুগলী জেলা’, গণনাট্য : পঞ্চাশ বছর, পৃ. ১৫৭
১৩. সেহানবীশ চিন্মোহন, ‘প্রগতি সাহিত্য সম্মেলনে’, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, পৃ. ৩৬
১৪. পূর্বোক্ত, পৃ. ৩৫
১৫. পূর্বোক্ত, পৃ. ৩৫ - ৩৬
১৬. পূর্বোক্ত, পৃ. ৩৬
১৭. বেরা অঞ্জন, ‘১৯৪০-এর দশকে’, ভারতীয় গণনাট্য সংঘ, পৃ. ৩৮
১৮. Pradhan Sudhi (Edited), Marxist Cultural Movement in India, Vol. I, First Published, Kolkata, Published by Mrs. Santi Pradhan, 1985, pp. 152 - 153
১৯. Pradhan Sudhi, op cit. pp. 152 - 153
২০. Pradhan Sudhi, op cit. p. 51
২১. সেহানবীশ চিন্মোহন, ‘প্রগতি সাহিত্য সম্মেলনে’, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, পৃ. ৩৬ - ৩৭
২২. Abbas K A, I am not an Island, First Edition, New Delhi, Vikas Publication, 1977, pp. 234 - 235
২৩. সেহানবীশ চিন্মোহন, ‘প্রগতি সাহিত্য সম্মেলনে’, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, পৃ. ৩৬ - ৩৭
২৪. চক্রবর্তী অশোককুমার, ‘কবচ কুণ্ডল-এর বিজন ভট্টাচার্য’, গন্ধর্ব, আশ্বিন ১৩৮৪ ব., পৃ. ৩৫
২৫. সেহানবীশ চিন্মোহন, প্রগতি সাহিত্য সম্মেলনে, ৪৬ নং একটি সাংস্কৃতিক আন্দোলন প্রসঙ্গে, পৃ. ৩৭
২৬. পূর্বোক্ত, পৃ. ৩৮
২৭. ভট্টাচার্য বিজন, ‘ক্রাইসিসে এ-ই হয় এবং এ-ই হচ্ছে’, লিখন ভাষণ কথোপকথন : বিশিষ্ট বিজন, (সং ও বি.) শিবাদিত্য দাশগুপ্ত, প্রথম সংস্করণ, কলকাতা, মনফকিরা, জুন ২০০৫, পৃ. ৮৬
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি বিশিষ্ট বিজন বলে উল্লেখ করা হবে।]
২৮. বেরা অঞ্জন, ‘ভারতীয় গণনাট্য সংঘ : প্রেক্ষাপট ও প্রতিষ্ঠা’, ভারতীয় গণনাট্য সংঘ, পৃ. ৩৪
২৯. পূর্বোক্ত, পৃ. ৩৫
৩০. সেন নিরঞ্জন, ‘ভারতীয় গণনাট্য সংঘের ইতিহাস’, এপিক থিয়েটার, আগস্ট ১৯৭৮, পৃ. ২৪
৩১. বেরা অঞ্জন, ‘ভারতীয় গণনাট্য সংঘ : প্রেক্ষাপট ও প্রতিষ্ঠা’, ভারতীয় গণনাট্য সংঘ, পৃ. ৩৬
৩২. Rolland Romain, ‘Author’s Introduction’ (‘The people and the Theater’), The People’s Theater, Translated by Barrett H. Clark, First Published, New York, Henry Holt and Company, 1918, p. 4
৩৩. Rolland Romain, op cit. p. 4
৩৪. Rolland Romain, op cit. p. 4
৩৫. ‘গণনাট্য সংঘের ঘোষণাপত্র’, গ্রুপ থিয়েটার, বর্ষ ৪ সংখ্যা ১, শারদীয় ১৯৮৮, পৃ. ৮৪
৩৬. রায়চৌধুরী সজল, ‘ভূমিকা’, গণনাট্য কথা, পৃ. ৬
৩৭. মৈত্র জ্যোতিরিন্দ্র, ‘গ্রন্থপরিচয়’ (“এসো মুক্ত করো”), নবজীবনের গান ও অন্যান্য, (সং.) প্রসূন দাশগুপ্ত ও সুভাষ চৌধুরী, প্রথম প্রকাশ, কলকাতা, ইন্দিরা সংগীত শিক্ষায়তন, ৭ ডিসেম্বর ১৯৭৮, পৃ. ৯৫ - ৯৬
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি নবজীবনের গান ও অন্যান্য বলে উল্লেখ করা হবে।]
৩৮. রায়চৌধুরী রেবা, জীবনের টানে শিল্পের টানে, প্রথম প্রকাশ, কলকাতা, থীমা, ১৯৯৯, পৃ. ১৭
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি জীবনের টানে শিল্পের টানে বলে উল্লেখ করা হবে।]
৩৯. ভট্টাচার্য বিজন, ‘নবান্ন ও আজ’, বহুরূপী ৩৩, অক্টোবর ১৯৬৯, পৃ. একশ একাত্তর [এ. পৃ. স. উ.]
৪০. সিংহ ডঃ দীনেশচন্দ্র, ‘গ্রন্থকার ও সমকালীন ঘটনাপ্রবাহ’, রাষ্ট্র সংগ্রাম ও পঞ্চাশের মন্বন্তর, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রথম সংস্করণ, কলিকাতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা. লি., অগ্রহায়ণ ১৪০৫ ব., পৃ. ১৩
[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে গ্রন্থটি রাষ্ট্র সংগ্রাম ও পঞ্চাশের মন্বন্তর বলে উল্লেখ করা হবে।]
৪১. মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ, ‘পঞ্চাশের মন্বন্তর’, রাষ্ট্র সংগ্রাম ও পঞ্চাশের মন্বন্তর, পৃ. ২০
৪২. Sen Amartya, ‘The Great Bengal Famine’, Poverty and Famines : An Essay on Entitlement and Deprivation, First Published, Oxford, Clarendon Press, 1981, pp. 52 - 85
৪৩. ভট্টাচার্য বিজন, ‘মনে হয় একটা ক্রুসেড আরম্ভ করে দিই’, বিশিষ্ট বিজন, পৃ. ৭৩
৪৪. মৈত্র জ্যোতিরিন্দ্র, ‘আমাদের বিজন’, রচনা সংগ্রহ ১, (সম্পা.) শিবাদিত্য দাশগুপ্ত ও (সম্পা. সহ.) সুমিতা সামন্ত, প্রথম প্রকাশ, কলকাতা, সপ্তর্ষি প্রকাশন, জুলাই ২০১২, পৃ. ১৪৭
৪৫. বন্দ্যোপাধ্যায় শমীক, ‘নবান্ন-এর ধারা থেকে অন্য ধারায় : একটি অসম্পূর্ণ আলোচনা’, বহুরূপী ৩৪, চিত্তরঞ্জন ঘোষ (সম্পা.) নবান্ন স্মারক সংখ্যা (দ্বিতীয় সংকলন), জুন ১৯৭০, পৃ. নব্বই [এ. পৃ. স. উ.]
৪৬. ভট্টাচার্য বিজন, ‘আগুন’ (৫ ম দৃশ্য), বহুরূপী ৩৩, অক্টোবর ১৯৬৯, পৃ. ৪০ - ৪১
৪৭. ঘোষ বিনয়, ‘ল্যাবোরেটরী’ (৩য় দৃশ্য), বহুরূপী ৩৩, অক্টোবর ১৯৬৯, পৃ. ২৫
৪৮. বন্দ্যোপাধ্যায় শমীক, ‘ভূমিকা’, রচনাসংগ্রহ ১, বিজন ভট্টাচার্য, পৃ. বারো - তেরো [এ. পৃ. স. উ.]
৪৯. বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি প্রথম প্রকাশিত হয় অরণি পত্রিকায় ২৩ এপ্রিল ১৯৪৩ সালে। প্রসঙ্গত বলা দরকার, ইতিপূর্বেই এই পত্রিকায় তাঁর দুটি ছোটগল্প সাইসমোগ্রাফ্ (১/৬, ২৬ সেপ্টেম্বর ১৯৪১), এবং কার্ণিভ্যাল (২/১২, ২০ নভেম্বর ১৯৪২) প্রকাশিত হয়েছিল। আগুন প্রকাশিত হওয়ার ছ’মাস পরেই ২৯ অক্টোবর ১৯৪৩ সালে অরণি পত্রিকায় জবানবন্দী বেরোয়। আর এই দুটি নাটকের মধ্যবর্তী সময়ে আরও দুটি ছোটগল্প সন্তুর মা (শারদীয়, ১৩৫০ ব. / ১৯৪৩) এবং সিল্কের শাড়ি (৩/৬, ১ অক্টোবর ১৯৪৩) প্রকাশিত হয়েছিল।
[ দ্র. : লাহিড়ি কার্তিক, ‘অরণি : একটি আন্দোলন, একটি পত্রিকা’, এক্ষণ, শারদীয় ১৩৮৮ ব., পৃ. ৮২ এবং মজুমদার দিলীপ ও জানা খোকনচন্দ্র (সং ও সম্পা.), অরণি : সূচি ও সংকলন, পৃ. ৭৫ - ৮৩ ]
৫০. ভট্টাচার্য বিজন, ‘জবানবন্দী’ (৪র্থ দৃশ্য), বহুরূপী ৩৪ (নবান্ন-স্মারক-সংখ্যা, দ্বিতীয় সংকলন), (সম্পা.)
চিত্তরঞ্জন ঘোষ, জুন ১৯৭০, পৃ. ৩১
৫১. চট্টোপাধ্যায় সুনীল, ‘অঞ্জনগড়’, বহুরূপী ৩৩, অক্টোবর ১৯৬৯, পৃ. ৮৬
৫২. ভট্টাচার্য বিজন, ‘ভূমিকা’, “নবান্ন”, রচনাসংগ্রহ ১, পৃ. ৩৭
৫৩. ঐ, ‘নবান্ন’ (৩য় অঙ্ক / ২য় দৃশ্য), রচনাসংগ্রহ ১, পৃ. ৯৭
৫৪. ঐ, ‘ভূমিকা’, নবান্ন, প্রথম সংস্করণ, দে’জ পাবলিশিং, কলকাতা, জানুয়ারি ২০০৪, পৃ. ২৭ - ২৮
৫৫. হালদার শ্রীরঙ্গীন, ‘বাংলা নাট্যকলার নূতন সূচনা’, বহুরূপী ৩৩, অক্টোবর ১৯৬৯, পৃ. ৯৪
৫৬. পূর্বোক্ত, পৃ. ৯৪
৫৭. ভট্টাচার্য বিজন, নবান্ন (৪র্থ অঙ্ক / ২য় দৃশ্য), প্রথম সংস্করণ, কলকাতা, দে’জ, ২০০৪, পৃ. ১২০
৫৮. ভট্টাচার্য মনোরঞ্জন, ‘হোমিওপ্যাথি’, বহুরূপী ৩৩, অক্টোবর ১৯৬৯, পৃ. ৩২
৫৯. বন্দ্যোপাধ্যায় শমীক, ‘ভূমিকা’, রচনাসংগ্রহ ১, বিজন ভট্টাচার্য, পৃ. বারো - তেরো [এ. পৃ. স. উ.]

