সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণে একজন দলিত নেতা : যোগেন্দ্র নাথ মণ্ডল ও একটি বিস্মৃত স্বপ্ন

Authors

  • BISWAJIT PAUL সহকারী অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া Author

Keywords:

  • দলিত,
  • রাষ্ট্র,
  • জাত,
  • শ্রেণী,
  • জাত পরিচিতি,
  • রাজনীতি

Abstract

যোগেন্দ্র নাথ মণ্ডল, স্বাধীনতা পূর্বের বাংলার তথা ভারতের একজন দলিত নেতা যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের সমাজে একটি বিস্মৃত নাম। ইতিহাসের পাতা ওলটালে আমরা দেখতে পাবো মণ্ডল কীভাবে আম্বেদকরকে তৎকালীন বাংলা প্রদেশ থেকে গণপরিষদে পাঠিয়েছিলেন। আজকে আম্বেদকরের যে জয়গান আমরা নির্দ্বিধায় করি, তার পিছনের কারিগর এই বিস্মৃত যোগেন্দ্র নাথ মণ্ডল। তিনি শুধুমাত্র একজন দলিত নেতা নন, ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে অসংরক্ষিত সিটে কংগ্রেসের প্রার্থী জমিদার সরল দত্তকে পরাজিত করেছিলেন, বাংলা প্রদেশের মন্ত্রী এবং ভারতের অন্তর্বর্তী সরকারে মুসলিম লিগের সমর্থনে আইন মন্ত্রী ছিলেন। ১৯৪৭ সালের পর তিনি পাকিস্তানের প্রথম আইন মন্ত্রী এবং স্পিকার ছিলেন। রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক অবস্থান, মণ্ডলকে কখনো নমঃশূদ্র জাতের নেতা হিসেবে সুবিধা দিয়েছে, আবার কখনো অসুবিধা সৃষ্টি করেছে। বিশেষ করে ১৯৫০ সালে মণ্ডল যখন পাকিস্তান থেকে ভারতে এসে তার মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এবং একজন শরণার্থী হিসাবে কলকাতায় বসবাস শুরু করলেন তখন তার জাত ও রাজনৈতিক পরিচিতির অসুবিধাগুলি ফুটে ওঠে, কারন তার রাজনৈতিক পরিচিতিকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়েছিল। মণ্ডলকে কোন ভাবেই তার রাজনৈতিক কর্মের পিছনে নিছু জাতের মানুষের উন্নয়ন করার প্রবনতাকে বা দর্শনকে বিচার করা হয় নি। তৎকালীন ভদ্রলক জাত গোষ্ঠী দ্বারা প্রতিষ্ঠিত ‘প্রভাবশীল আধিপত্যকারী রাজনৈতিক শক্তি’ (Dominant hegemonic political force) মণ্ডলকে কখনই সমালোচনার বাইরে রাখে নি। তা সত্তেও মণ্ডল কিছু স্বপ্ন নিচু জাতের লোকেদের জন্য দেখেছিলেন। মণ্ডল জাত ব্যাবস্থার সাথে রাষ্ট্র, জাত ব্যাবস্থার সাথে শ্রেণী, কখনো ধর্ম এবং সংস্কৃতিকে যুক্ত করে দেখেছেন। ফলে তিনি একটি ভিন্ন ধারার রাজনৈতিক কাঠামো তৈরি করতে সচেষ্ট হয়েছিলেন।

            এই প্রবন্ধে আমি মণ্ডলের সেই স্বপ্ন গুলো নিয়ে, যেগুলি আদতে তার দর্শন, একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এই বিশ্লেষণের প্রেক্ষাপট হিসাবে জাত-রাষ্ট্রের সম্পর্ককে আমার আলোচনার মধ্যে এনেছি এবং কিছু যুক্তি- বিতর্ক তুলে ধরে মণ্ডলের দর্শনকে ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে গৌণ তথ্য ভিত্তিক গুণগত সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেছি এবং মণ্ডলের দর্শন বিস্মৃত হয়ে যাওয়ার পিছনের রাজনীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি।

Downloads

Download data is not yet available.

References

১. Singh, KP. Liberation Movements in Comparative Perspective: Dalit Indians and Black Americans in S.M. Michael eds Dalits in modern India: vision and values. New Delhi: Sage, 2007, pp- 164

২. Kumar, R. Dalit Exclusion and Subordination. Jaipur: Rawat, 2013, pp- 9- 12

৩. Ibid, 13

৪. Webster. JCB. Who is a Dalit? in S.M. Michael eds Dalits in modern India: vision and values. New Delhi: Sage, 2007, pp- 76

৫. Idib, pp- 77

৬. Omvedt, Gail. Dalits and the Democratic Revolution: Dr. Ambedkar and the Dalit Movement in Colonial India. New Delhi: Sage Publications, 1994, pp- 11

৭. Webster. JCB. Who is a Dalit? in S.M. Michael eds Dalits in modern India: vision and values. New Delhi: Sage, 2007, pp- 76

৮. মণ্ডল, জগদীশ. মহাপ্রান যোগেন্দ্রনাথ (প্রথম খণ্ড). কোলকাতাঃ চতুর্থ দুনিয়া, ২০০৩, পৃ. ২২

৯. পারভেজ, আলতাফ. যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ. বাংলাদেশঃ প্রথমা প্রকাশন, ২০১৯, পৃ. ১১

১০. Usuda, M. "Pushed towards Partition: Jogendranath Mandal and the Constrained Namasudra Movement" in Kotani (ed.), Caste System, Untouchability and the Depressed. New Delhi: Manohar, 1999, pp. 258.

১১. রায়, দেবেশ. বরিশালের যোগেন মণ্ডল. কোলকাতা: দেজ পাবলিশিং, ২০১০, পৃ. ২৫

১২. Oommen, TK. Protest and Change: Studies in Social Movement. New Delhi:Sage, 1990, pp. 256.

১৩. মণ্ডল, জগদীশ. প্রাগুক্ত, পৃ. ভুমিকা।

১৪. বিশ্বাস,মনোশান্ত. বাংলার মতুয়া আন্দোলন সমাজ সংস্কৃতি রাজনীতি. কোলকাতাঃ সেতু প্রকাশনী, ২০১৬, পৃ. ২৩০

১৫. Kaviraj, S. The Imaginary Institution of India: politics and ideas. New York: Columbia University Press, 2010, pp. 9.

১৬. পারভেজ, আলতাফ. প্রাগুক্ত, পৃ. ৯০- ৯১

১৭. চট্টোপাধ্যায়, পার্থ. জনপ্রতিনিধি. কলকাতাঃ অনুষ্টুপ, ২০১৩, পৃ. ৭৭

১৮. পারভেজ, আলতাফ. প্রাগুক্ত, পৃ. ১২

১৯. তদেব, পৃ. ১৪- ১৫

২০. চট্টোপাধ্যায়, পার্থ. প্রাগুক্ত, পৃ. ৭৬

২১. পারভেজ, আলতাফ. প্রাগুক্ত পৃ. ১৭

২২. তদেব, পৃ. ১৭- ১৮

২৩. Bandopadhaya, S. (2011). Caste, Protest, and Identity in Colonial India The Namasudras of Bengal 1872 – 1947. New Delhi: Oxford University Press, pp. 10

২৪. পারভেজ, আলতাফ. প্রাগুক্ত, পৃ. ৩৭

২৫. তদেব, পৃ. ২৫

২৬. তদেব, পৃ. ২৫ , চট্টোপাধ্যায়, পার্থ. প্রাগুক্ত, পৃ. ৭৬- ৭৭

২৭. তদেব, পৃ. ২৭

২৮. Srinivas. MN. Social Change in Modern India. New Delhi: Orient Longman. 1972, pp.18

Downloads

Published

2023-04-03

Issue

Section

Articles

How to Cite

সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণে একজন দলিত নেতা : যোগেন্দ্র নাথ মণ্ডল ও একটি বিস্মৃত স্বপ্ন. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(2), 348-356. https://tirj.org.in/tirj/article/view/1052

Most read articles by the same author(s)