সমাজ ব্যবস্থার পরিবর্তনে চৈতন্যদেবের উদার ধর্মনীতির অবদান : চৈতন্যচরিত, চৈতন্যভাগবত ও চৈতন্যচরিতামৃত গ্রন্থ অবলম্বনে
Keywords:
- বৃন্দাবনদাস,
- চৈতন্যভাগবত,
- চৈতন্যচরিতামৃত,
- সন্ন্যাসধর্ম,
- আখ্যানকাব্য,
- গীতিকাব্য,
- বৈষ্ণবধর্ম প্রচার
Abstract
ষোড়শ শতকে চৈতন্যদেবের আবির্ভাব সমাজ-সংস্কৃতির উপর প্রভাব ফেলার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের উপর প্রভাব ফেলেছিল। তৎকালীন সময়ে সাধারণতঃ দেব-দেবীর কাহিনি নিয়ে অলৌকিক কল্পনার ভিত্তিভূমিতে বিচরণ করে আখ্যানকাব্য, গীতিকাব্য, নাট্যগীতি ইত্যাদি সাহিত্য ধারা রচিত হত। ঐ রচনাগুলির মধ্যে সমাজ বাস্তবতার ছবি হয়ত ফুটে উঠত, তবে তা রূপক চরিত্রের মধ্য দিয়ে। তাই রচয়িতার দার্শনিক মনের পরিচয়ও ওই চরিত্রগুলির মধ্যে নিহিত থাকত।
চৈতন্যদেবের তিরোভাবের পর বাংলা সাহিত্যে তাঁর ধর্ম ও কর্মজীবন নিয়ে চরিত সাহিত্য নামে সাহিত্যধারার জন্ম হয়েছিল। ঐ সাহিত্যধারায় প্রথম অতিলৌকিকতা, অলৌকিকতার কল্পনার বাতাবরণের গণ্ডী ভেঙে মানবজীবন নিয়ে সাহিত্য রচনা শুরু হয়েছিল আর ঐ সাহিত্যধারায় ফুটে উঠেছিল সমাজবাস্তবতা, ভক্তি নির্মাণের ইতিহাস ও দার্শনিক তত্ত্ব অর্থাৎ মনোস্তাত্ত্বিক ভাবধারার পরিচয়।
Downloads
References
১. চৈতন্যচরিতামৃত, মধ্যলীলা, ঊনবিংশ পরিচ্ছেদ, তদেব, পৃ. ১৩২
২. সেন, সুকুমার (সম্পাদিত) (২০১৮), শ্রীশ্রীচৈতন্যভাগবত, অন্ত্যলীলা, চতুর্থ পরিচ্ছেদ, তদেব, পৃ. ২৪৫
৩. সেন, সুকুমার (সম্পাদিত) (২০১৬), চৈতন্যচরিতামৃত, মধ্যলীলা, একাদশ পরিচ্ছেদ, তদেব, পৃ. ৮৭
৪. চৈতন্যচরিতামৃত, মধ্যলীলা, পঞ্চদশ পরিচ্ছেদ, তদেব, পৃ. ১০৯
৫. চৈতন্যচরিতামৃত, অন্ত্যলীলা, নবম পরিচ্ছেদ, তদেব, পৃ. ২০৪
৬. চৈতন্যচরিতামৃত, অন্ত্যলীলা, নবম পরিচ্ছেদ, তদেব, পৃ. ২০৫
৭. চৈতন্যচরিতামৃত, আদিলীলা, সপ্তদশ পরিচ্ছেদ, তদেব, পৃ. ৩৩
৮. সেন, সুকুমার (সম্পাদিত) (২০১৮), শ্রীশ্রীচৈতন্যভাগবত, মধ্যখণ্ড, দশম অধ্যায়, তদেব, পৃ. ১২৮-১২৯
৯. সেন, সুকুমার (সম্পাদিত) (২০১৬), চৈতন্যচরিতামৃত, অন্ত্যলীলা, একাদশ পরিচ্ছেদ, তদেব, পৃ. ২১০

