রবীন্দ্র ছোটোগল্পে সমকাল
Keywords:
- পটভূমি,
- সমাজসত্য,
- জীবনদর্শন,
- চিহ্ন,
- কালচেতনা
Abstract
সাহিত্যের পটভূমি লেখক রুচিভিত্তিক। কালের ক্রমাগত এগিয়ে চলার সাথে সাহিত্যিকের জীবন অভিজ্ঞতারও ক্রমবিবর্তন ঘটে। কালের গতি নিয়ন্ত্রক কোনো কৌশল নেই, এ পর্যন্ত তৈরি হয়নি। সব সময় না হলেও কখনো কখনো সাহিত্যে কালের চিহ্ন স্পষ্ট হয়ে উঠতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পের বিস্তৃত প্রেক্ষাপটে বিচিত্র জীবনসত্য ও সমাজসত্য, লেখকের জীবনদর্শন সমকালের প্রেক্ষিতেই ধরা পড়েছে। পরাধীন ভারতের রাজনৈতিক গতিপ্রকৃতি ও কর্মকাণ্ডের চিহ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রত্যক্ষ প্রতিফলন বেশ কয়েকটি গল্পের কায়াগঠন ও ভাবধারণ করেছে। এছাড়া প্রতিদিনকার চলমান জীবনের ভাষারূপ তাঁর গল্পের অন্যতম বিশিষ্টতা।
সমকালের পটে যে জীবনের বর্ণনা, যে মানবিক অনুভূতির সুললিত কাব্যিক বর্ণনায় রবীন্দ্রনাথের ছোটোগল্প সমৃদ্ধ তার আবেদন কোনো দিনই তাৎক্ষণিকভাবে ফুরিয়ে যাবে বলে মনে হয় না। বিশিষ্ট ভৌগোলিক পরিবেশে, বিশিষ্ট সামাজিক পরিকাঠামোতে, বিশিষ্ট রাজনৈতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ যে ছোটোগল্পগুলি লিখেছিলেন তা বর্তমান কালেও পাঠকসমাজের কাছে খুব সমাদর পেয়ে থাকে। এই পাঠক মনোরঞ্জক বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ছোটোগল্পের সাহিত্যমূল্য কোনোভাবেই কম নয়। আগেই উল্লেখ করা হয়েছে, ছোটোগল্পকার রবীন্দ্রনাথের ছোটোগল্পের প্রেক্ষাপট বিস্তৃত। বিস্তৃত এবং বিচিত্র। দেশকালের বিচিত্র যে বিষয়গুলি রবীন্দ্র ছোটোগল্পের উপজীব্য তার মধ্যে পল্লিবাংলার সমাজ, জীবনচিত্র বেশি মাত্রায় প্রতিফলিত হয়েছে। বাংলার নদীমাতৃক রূপ, নিসর্গ, মানব বৈশিষ্ট্য, পারিবারিক কাঠামো, শিক্ষা, সংস্কৃতি, লোকবিশ্বাস, লোকসংস্কার, ধর্মীয় আচার-বিচার, মানবিক উৎকর্ষ, প্রেম, বিরহ, মিলন, নির্মল হাস্য-কৌতুক, নারী প্রগতিমূলক চিন্তা-ভাবনা – এককথায় বাংলা ও বাঙালি জনজীবনের সার্বিক জীবন-ধারা রবীন্দ্রনাথের ছোটোগল্পের ছোটো ছোটো আয়তনে একটু একটু করে ধরা পড়েছে। সেই কারণে তাঁর ছোটোগল্পের নানা রকমের শ্রেণীবিভাগ করা যায়। পূর্বে অনেক বিশিষ্ট সমালোচক যুক্তি-বুদ্ধি প্রয়োগে সেই কাজ করেছেন। রবীন্দ্রনাথের ছোটোগল্পের সার্থকতা বা সাফল্য এবং অসার্থকতা বা বৈশিষ্ট্যের রকমফের বিষয়ে আলোচনা, চরিত্র বিচার, বর্ণনার ভালোমন্দ বিচার এ ধরণের কোনো উদ্দেশ্য আমরা রাখছি না। সমকাল অর্থাৎ রবীন্দ্রনাথের গল্প রচনার সময়ের চিহ্ন কতটা তাঁর গল্পে প্রতিফলিত হয়েছে তার অনুসন্ধান আমাদের কাম্য বস্তু। তবে নির্দিষ্ট ও নির্বাচিত কোনো ছোটোগল্পের তালিকা এক্ষেত্রে পূর্ব থেকে নির্ণয় করা থাকছে না। সমকালের প্রতিফলনে রচনা বাস্তব তথা জীবন্ত হয়ে ওঠে। রবীন্দ্র ছোটোগল্পের শরীরে সমকালের যে চিহ্ন রয়েছে তা তাঁর কালচেতনারই বিশিষ্ট ও শৈল্পিক নজির।
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘রবীন্দ্র রচনাবলী’ (প্রথম খণ্ড), পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, প্রকাশ আষাঢ় ১৩৮৭ / জুলাই ১৯৮০, পৃ. ৪৩৫
২. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘চিঠিপত্র’ (নবম খন্ড), ৪৫ নং পত্র, ২৪-শে সেপ্টেম্বর, ১৯৩১ (শ্রীমতী হেমন্তবালা দেবী এবং তাঁহার পুত্র, কন্যা, জামাতা, ভ্রাতা, ও দৌহিত্রকে লিখিত), বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলিকাতা, প্রথম প্রকাশ : ২৫ বৈশাখ, ১৩৭১ (১৯৬৪ খ্রীস্টাব্দ), পরিবর্ধিত সংস্করণ ১৪০৪, পৃ. ৯৪
৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৮১৭
৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘রবীন্দ্র রচনাবলী’ (প্রথম খণ্ড), ‘বর্ষাযাপন’: সোনার তরী, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, প্রকাশ আষাঢ় ১৩৮৭ / জুলাই ১৯৮০, পৃ. ৪৫৩
৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘রবীন্দ্র রচনাবলী’ (প্রথম খণ্ড), ‘বর্ষাযাপন’: সোনার তরী, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, প্রকাশ আষাঢ় ১৩৮৭ / জুলাই ১৯৮০, পৃ. ৪৫৩-৪৫৪
৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘পোস্টমাস্টার’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১৮
৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘গিন্নি’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ২২
৮. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘গিন্নি’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ২২
৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘’সম্পত্তি সমর্পণ’: প্রথম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৪৪
১০. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘মহামায়া’: তৃতীয় পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১৩৮
১১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘দানপ্রতিদান’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১৪২
১২. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘মুক্তির উপায়’: প্রথম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৬৪
১৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘স্বর্ণমৃগ’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৯৮
১৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘স্বর্ণমৃগ’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১০০
১৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘মধ্যবর্তিনী’: তৃতীয় পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১৫৪
১৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘মধ্যবর্তিনী’: পঞ্চম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ
কার্তিক ১৪২৪, পৃ. ১৫৭
১৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘শাস্তি’: প্রথম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১৬৫
১৮. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘সমাপ্তি’: দ্বিতীয় পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ১৭৭
১৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘ঠাকুরদা’: প্রথম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ২৭৪
২০. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘প্রতিহিংসা’: দ্বিতীয় পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ২৮৫
২১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘ক্ষুধিত পাষাণ’ বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ২৯১
২২. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘ইচ্ছাপূরণ’ বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৩১৪
২৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘অধ্যাপক’: প্রথম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৩৩৯
২৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘অধ্যাপক’: প্রথম পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৩৩৯
২৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘অধ্যাপক’: দ্বিতীয় পরিচ্ছেদ, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৩৪২
২৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘পণরক্ষা’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪,পৃ. ৫৭০
২৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘পাত্র ও পাত্রী’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৬৯০
২৮. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘বোষ্টমী’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৬০৭
২৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গল্পগুচ্ছ’ (অখণ্ড), ‘বোষ্টমী’, বিশ্বভারতী, কলকাতা, পুনর্মুদ্রণ কার্তিক ১৪২৪, পৃ. ৬০৭

