খগেন্দ্রনাথ মিত্রের ‘ভোম্বল সর্দার’ : বৈচিত্র্যের আলোকে কিশোর মনের রূপায়ণ

Authors

  • MD. REJJAK ANSARI গবেষক, বাংলা বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • ভোম্বল সর্দার,
  • খগেন্দ্রনাথ মিত্র,
  • কিশোর মন,
  • পল্লীপ্রকৃতি

Abstract

খগেন্দ্রনাথ মিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় কিশোর উপন্যাস হল ‘ভোম্বল সর্দার’। চারটি খন্ডে বিভক্ত এই গ্রন্থটির প্রকাশকাল যথাক্রমে ১৯৩৭, ১৯৫৫, ১৯৭৫ ও ১৯৭৮ সালে। গ্রন্থটি চলচ্চিত্রের রূপ পায় ১৯৮৩ সালে এবং ওই বছরই এটি Best Children Film হিসাবে National Award পায়। খগেন্দ্রনাথ মিত্রের ‘ভোম্বল সর্দার’– এক কিশোরের স্বপ্ন দেখার কাহিনি। কিশোর বয়সীদের চঞ্চলতা, সজীবতা, মনের নানান গোপন আঁকিবুকিকে ছবির মধ্যে তুলে ধরেছেন লেখক। ভোম্বল নামের এক মাতৃ-পিতৃ হারা কিশোর, পাড়ার ছেলেদের সে ‘সর্দার’। সমাজের বেড়াজাল টপকে সংসারে কাকা-কাকিমার চোখ এড়িয়ে পাড়ি দেয় দূরদেশে ইচ্ছেডানাকে ভর করে। উপন্যাসের পরতে পরতে কিশোর মনের নানা দিক উঁকি দিয়েছে। ভোম্বলের বাড়ি ছেড়ে হঠাৎ বেরিয়ে এসে দুঃসাহসিক যাত্রার প্রতি ক্ষেত্রেই রয়েছে কিশোর বয়সীদের স্বপ্নউড়ানের গল্পকথা। প্রতিটি অধ্যায়ে এক এক সমস্যার সম্মুখীন হয়ে সে যেমন অভিজ্ঞতার সঞ্চয় করেছে তেমনই সাহসী ভোম্বল কখনো ভয় পেয়ে পিছিয়ে যায়নি তা সত্যিই প্রশংসার যোগ্য। ঘটনাগুলি একের পর এক কিশোর বয়সীদের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছে। শুধুমাত্র ভোম্বল নয়, ভোম্বলের একদল দস্যি বন্ধুরাও কিশোর মনের প্রতিনিধি। বলা বাহুল্য এতগুলো বছর পরেও সমানভাবে ‘ভোম্বল সর্দার’ কিশোর মনের দর্পণ রূপে বিবেচিত হয়।

Downloads

Download data is not yet available.

References

১. ভট্টাচার্য, সুকান্ত, আঠারো বছর বয়স, ছাড়পত্র, সালমা বুক ডিপো, ঢাকা- ১১০০, সালমা নতুন সংস্করণ: মে ২০১৫, পৃ. ৬৫

২. মিত্র, খগেন্দ্রনাথ, ভোম্বল সর্দার, শিশু সাহিত্য প্রচার সংস্থা, কলকাতা- ৭০০০০৭, অখণ্ড সংস্করণ : প্রথম প্রকাশ ২০ ডিসেম্বর ১৯৭৬, পৃ. ১

৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ছেলেটা, পুনশ্চ, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা – ১৭, প্রথম প্রকাশ : আশ্বিন ১৩৩৯, পৃ. ৬১

৪. তদেব, পৃ. ৬০

৫. খগেন্দ্রনাথ মিত্র, পূর্বোক্ত, পৃ. ১৫

৬. তদেব, পৃ. ২৭

৭. তদেব, পৃ. ৭১

৮. তদেব, পৃ. ৩৭

৯. তদেব, পৃ. ৮৬

১০. তদেব, পৃ. ৮৪

১১. তদেব, পৃ. ১৬

১২. তদেব, পৃ. ১৪

১৩. দাশ, ড. ক্ষুদিরাম, ভূমিকা, দ্র. ভোম্বল সর্দার, পূর্বোক্ত

১৪. তদেব

Downloads

Published

2023-01-26

Issue

Section

Articles

How to Cite

খগেন্দ্রনাথ মিত্রের ‘ভোম্বল সর্দার’ : বৈচিত্র্যের আলোকে কিশোর মনের রূপায়ণ. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(1), 160-164. https://tirj.org.in/tirj/article/view/1071