বীরভূম অঞ্চলে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রসার ও প্রভাব : একটি সমীক্ষা/ Expansion and Influence of Gaudiya Vaishnavism in the Birbhum Region : A Study

Authors

  • Tanmoy Banerjee গবেষক, ইতিহাস বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • গৌড়ীয় বৈষ্ণব ধর্ম,
  • শ্রীচৈতন্যদেব,
  • বীরভূম,
  • শ্রীপাট,
  • সমাজ

Abstract

এদেশে প্রচলিত মূল ধারার ধর্মমতগুলির মধ্যে অন্যতম হল বৈষ্ণব ধর্ম, এই ধর্মের উপাস্য দেবতা বিষ্ণু। তবে উপাস্য দেবতা অভিন্ন হলেও ভারতের অন্যান্য অঞ্চলে প্রবর্তিত বৈষ্ণব ধর্মে যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা একই রকমভাবে বাংলার বৈষ্ণব ধর্মে দেখা যায় না। গুপ্ত যুগের পর থেকে উত্তর ভারতের পাশাপাশি পূর্ব ভারতে বিশেষত বাংলায় বৈষ্ণব ধর্মের বিকাশ শুরু হয় এবং পরবর্তীতে পাল ও সেন যুগে বাংলার বিভিন্ন অংশে বৈষ্ণব ধর্ম প্রভাব বিস্তার করে। মধ্যযুগে বাংলায় শ্রীচৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেনশ্রীচৈতন্যদেবের ঈশ্বর ভক্তি বা সাধনার পাশাপাশি তাঁর এবং তাঁর সহচরদের দৃষ্টিভঙ্গি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম দর্শনকে সমগ্র ভারতে প্রচলিত বৈষ্ণব ধর্মগুলি থেকে বিশিষ্ট রূপদান করেছিল। তৎকালীন জাতিভেদ প্রথার নিগড়ে আবদ্ধ সমাজে শ্রীচৈতন্যদেব জাতি-ধর্ম, ধনী-দরিদ্র, নারী-পুরুষ নির্বিশেষে তাঁর ধর্মমতকে এক স্বতন্ত্র রূপ দেন। শ্রীচৈতন্যদেব এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাব তৎকালীন বীরভূম জেলাতেও দেখা গিয়েছিল। এই জেলার নানাস্থানে শ্রীপাট প্রতিষ্ঠিত হয়। জলুন্দিতে জেলার প্রথম শ্রীপাট প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র বীরভূমে অহিংস বৈষ্ণব প্রেমধর্মের প্রচারের সূচনা করেন শ্রীচৈতন্যদেবের অন্যতম প্রিয় পার্ষদ এবং দ্বাদশ গোপালের অন্যতম ধনঞ্জয় পন্ডিত। এছাড়াও পরবর্তীতে মুলুক, কোমা, মঙ্গলডিহি প্রভৃতি গ্ৰামেও শ্রীপাট প্রতিষ্ঠিত হয়। এইসব শ্রীপাটগুলি থেকে সমাজের সকল স্তরে শ্রীচৈতন্যদেবের আদর্শ ও প্রেমভক্তি মূলক ধর্মবাণী প্রচারিত হয়। বীরভূমের প্রচলিত শিল্পগুলির মাধ্যমেও সাধারণ মানুষের কাছে বৈষ্ণব ধর্ম পৌঁছে গিয়েছিল। কীর্তনের মাধ্যমে সকল স্তরের মানুষের মধ্যে শ্রীচৈতন্যের বাণী প্রচার ছিল এর মূল উদ্দেশ্য। এছাড়াও প্রচলিত যাত্রা গানের মধ্যেও বৈষ্ণব ধর্মের স্পষ্ট প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। পাশাপাশি পটচিত্রের মূল বিষয়গুলির মধ্যে বৈষ্ণব ধর্ম অন্যতম হয়ে ওঠে, শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেবের জীবনের বিভিন্ন কাহিনী সহজ ভাষায় গান ও কথার মাধ্যমে পটুয়ারা জনপ্রিয় করে তোলেন আবার মন্দির গাত্রের অলংকরণের ক্ষেত্রেও বৈষ্ণব ধর্ম যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। এপ্রসঙ্গে জয়দেব কেন্দুলি, চন্ডীদাস নানুরে অবস্থিত মন্দিরগুলি বিশেষ উল্লেখযোগ্য। এভাবেই বীরভূমের সমাজ-সংস্কৃতিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বিশেষ স্থান গ্রহণ করেছিল এবং সমাজের সকল স্তরের মানুষকে একত্রে আনার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন শ্রীচৈতন্য এবং নিত্যানন্দের অনুসারীগণ।

Downloads

Download data is not yet available.

References

১. Majumdar, Durgadas, West Bengal District Gazetteers Birbhum, Govt. of West Bengal, Calcutta, 1975, p. 2

২. Directorate of Census Operations, West Bengal, District Census Handbook : Birbhum – Village and Town Directory, Census of India 2011, Series-20, Part XII-A, Office of the Registrar General & Census Commissioner of India, New Delhi, 2011, p. 43

৩. O’ Malley, L. S. S., Bengal District Gazetteers: Birbhum, The Bengal Secretariat Book Depot, Calcutta, 1910, p. 111

৪. চক্রবর্তী, মহিমানিরঞ্জন (সম্পাদনা), বীরভূম-বিবরণ, দ্বিতীয় খণ্ড, বীরভূম অনুসন্ধান সমিতি, হেতমপুর, ১৩২৬ বঙ্গাব্দ, পৃ. ১৫৫

৫. তদেব, পৃ. ১৫৮

৬. তদেব, পৃ. ১৬৩

৭. রায় ভট্ট, অমূল্যধন, শ্রী শ্রী দ্বাদশ গোপাল বা শ্রীপাটের ইতিবৃত্ত, মানসী প্রেস, কলিকাতা, ১৩৩১ বঙ্গাব্দ, পৃ. ১

৮. তদেব, পৃ. ১৫

৯. তদেব, পৃ. ৩

১০. তদেব, পৃ. ৫৪

১১. তদেব, পৃ. ৫৬

১২. চক্রবর্তী, মহিমানিরঞ্জন (সম্পাদনা), বীরভূম-বিবরণ, দ্বিতীয় খণ্ড, বীরভূম অনুসন্ধান সমিতি, হেতমপুর, ১৩২৬ বঙ্গাব্দ, পৃ. ১৭৬

১৩. তদেব, পৃ. ১৭৬

১৪. তদেব, পৃ. ১৭৭

১৫. তদেব, পৃ. ১৭৭

১৬. দাস, প্রভাতকুমার, বীরভূমের কীর্তন ও যাত্রাপালা, পশ্চিমবঙ্গ, বীরভূম জেলা সংখ্যা, তথ্য ও সংস্কৃতি বিভাগ-পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, ২০০৬, পৃ. ৩১২

১৭. তদেব, পৃ. ৩১৩

১৮. তদেব, পৃ. ৩১৪

১৯. তদেব, পৃ. ৩১৬

২০. চক্রবর্তী, রমাকান্ত, বঙ্গে বৈষ্ণব ধর্ম একটি ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক অধ্যয়ন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৯৯৬, পৃ. ১৭৩

২১. চক্রবর্তী, দেবকুমার, বীরভূম জেলার পুরাকীর্তি, পূর্ত বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, কলিকাতা, ১৯৭২, পৃ. ৩৫

২২. তদেব, পৃ. ৪৪

২৩. তদেব, পৃ. ৮৫-৮৬

২৪. তদেব, পৃ. ২৯-৩১

২৫. তদেব, পৃ. ৩৭-৩৯

Downloads

Published

2026-04-10

Issue

Section

Articles

How to Cite

বীরভূম অঞ্চলে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রসার ও প্রভাব : একটি সমীক্ষা/ Expansion and Influence of Gaudiya Vaishnavism in the Birbhum Region : A Study. (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(2 (PART - 1), 85-91. https://tirj.org.in/tirj/article/view/1105