রামপ্রসাদ সেন : অন্ধকার ও আলোর দ্বন্দ্বে উত্তীর্ণ এক দৃঢ় পুরুষকার/ Ramprasad Sen: A strong man who overcame the conflict between darkness and light
Keywords:
- রামপ্রসাদ সেন,
- শক্তিসাধনা,
- শাক্ত পদাবলী,
- বৈষ্ণবীয় মাধুর্য,
- কৌলিন্য প্রথা
Abstract
সাহিত্য সমাজের দর্পণ হলেও তার সার্থকতা কালোত্তীর্ণতায়। যুগ থেকে যুগান্তরে অন্ধকার সরিয়ে আলোর বার্তা বহন করলে তার গ্রহণযোগ্যতা পৌঁছে যায় অন্য মাত্রায়। ভক্ত-কবি রামপ্রসাদ সেন তেমনই একজন কবি। যাপনে-জীবনে-সাহিত্যে তিনি রেখেছেন তাঁর অনন্য সাক্ষর। তিনি জানেন মানবজীবনে আলো অন্ধকার দুইই চক্রাকারে আবর্তিত হয়। কিছুই চিরস্থায়ী নয়। অন্ধকার থেকে মুক্তিও কেবলই সময়ের অপেক্ষা। তাঁর দৃঢ় বিশ্বাস, চেতনা ও পুরুষকারের বার্তা অনায়াসে কালের গণ্ডি পার করে হয়ে ওঠে মানুষের শাশ্বত সম্পদ। নিপীড়িত, অসহায়, আর্ত ও পরাজিত মানুষের চলার পথের অবলম্বন, পাথেয়। কেবল মধ্যযুগ নয়, একালেও তিনি ও তাঁর ব্যক্তিত্ব সমানভাবে প্রাসঙ্গিক।
Downloads
References
১. ঘোষ, দয়ালচন্দ্র, প্রসাদ প্রসঙ্গ অর্থাৎ সঞ্জীবনী প্রসাদী সঙ্গীত কাব্য, ভিক্টোরিয়া প্রেস, কলিকাতা, ১৮৮৬, পৃ. ১
২. দাস, গঙ্গারাম, মহারাষ্ট্র পুরাণ, যজ্ঞেশ্বর চৌধুরী, সম্পাদক, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ, নবদ্বীপ, ২০০২, পৃ. ১৫
৩. ঘোষ, দয়ালচন্দ্র, প্রসাদ প্রসঙ্গ অর্থাৎ সঞ্জীবনী প্রসাদী সঙ্গীত কাব্য, ভিক্টোরিয়া প্রেস, কলিকাতা, ১৮৮৬, পৃ. ১০৭
৪. ঐ, পৃ. ৮

