বেহাগের দু’টুকরো : প্রেমেন্দ্র মিত্রের দুটি গল্প/ Two Pieces of Behag: Two Stories by Premendra Mitra

Authors

  • Rakhi Mistry গবেষক, বাংলা বিভাগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • প্রেম,
  • অন্ধকার,
  • চাঁদ,
  • প্রেমেন্দ্র মিত্র,
  • সুনন্দা,
  • পুরন্দর,
  • নোঙর

Abstract

জীবনের ঘাত প্রতিঘাতে চিন্তায় চেতনায় সুখে দুঃখে প্রেম সে তো আষ্টেপৃষ্ঠে জড়িত, প্রেমহীন জীবন যেন কল্পনাতীত এবং প্রেমের সুদূরতা যে কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, তার সবচেয়ে বড় সাক্ষ্য তো সাহিত্য। প্রাচীন সাহিত্যগাঁথা থেকে আখ্যানসাহিত্যে যার বিস্তৃতি— বিস্তৃতি মানব মনের নিগূঢ়তায়, ‘মেঘদূত’ কিংবা ‘রক্তকরবী’ কোনো সীমাবদ্ধ গণ্ডিতে তো তাকে বাঁধা যায় না। রূপকথার গল্পের মতো করে জীবন সাজাতে চাইলেও জীবন তো রূপকথা হয়ে ওঠে না, জীবন সে তো জীবনই— প্রাপ্তি-অপ্রাপ্তিতে প্রেমে-অপ্রেমে যে জীবনের দোলা দুলে চলে, বেহাগ রাগে আবিষ্ট করে তোলে সমস্তটুকু, নরম মাটির ছাঁচে হয়তো তাকে ফেলা যায় না, কিংবা কামারশালার ঘরে গলিয়ে তাকে নরম করা যাবে না হয়তো। তবু রক্তে অনুভূত হবে তার উপস্থিতি— প্রতিদিন প্রতিক্ষণ। প্রেমেন্দ্র মিত্রের দুটি গল্পে এই প্রেম যেন দু ভাবে ব্যাখায়িত হয়েছে। প্রেম-অমৃতের দুই বিন্দু যেন গল্পকার তাঁর রচনাবর্তের ছাপার অক্ষরে তুলে ধরেছেন। একদিকে ‘জনৈক্য কাপুরুষের কাহিনী’ গল্পের অনামা নায়ক ও করুণার প্রেমের রসায়ন, অন্যদিকে রয়েছে ‘অরণ্য স্বপ্ন’ গল্পের পুরন্দর ও সুনন্দার প্রেম। করুণা যেভাবে নায়কের কাছে ছুটে গিয়েছে, ভালোবাসার সেই পূজারতি নায়ক গ্রহণ করতে পারেনি, একভাবে তাকে ফিরিয়ে দিয়েছে। আবার করুণার বিয়ে হয়ে যাবার পর যখন coincidentally নায়কের সঙ্গে তার দেখা হল, একভাবে সে যেন অভিভূত হল করুণার নতুন রূপ দেখে। তাকে আবেগে প্রেমে নিজের দিকে টানতে চাইল, আত্মতুষ্টি অনুভব করতে চাইল। কিন্তু করুণার দৃঢ়তায় যেন আহত হল, যেন পরীক্ষা দিতে চাইল করুণার কাছে নিজের প্রেমের সাপেক্ষে আর পরীক্ষার সময় যখন সত্যিই তার সামনে এল— করুণা ঘর ছেড়ে সংসার সমাজ এমনকি সমস্ত পিছুটান ফেলে এক কাপড়েই তার সামনে এসে দাঁড়াল যাবার কথা বলল, তখন দেখা গেল নায়কের ভীরুতা কাপুরুষতা বা বলা ভালো আসল প্রতিক্রিয়া। অন্যদিকে ‘অরণ্য স্বপ্ন’ গল্পে চাঁদের আলোর মতো পুরন্দর ও সুনন্দার প্রেমের মধ্যেকার অস্পষ্টতাটুকু দূর হয়ে গেল। সুনন্দা দেখল বুঝল পুরন্দরের জীবন বেঁকে গেছে অন্য পথে, সে পথে সুনন্দার জায়গা নেই, একসাথে থাকার সংকল্প কেমন মিথ্যে হয়ে গেছে, পুরন্দর সুনন্দাকে সরে আসতে বাধ্য করে। এই দুই গল্পের নায়িকাই যেন এক ভাবে উপেক্ষিতা— জীবনের গল্প তাদের আলাদা হলেও প্রেমের আরতিটুকুই দুজনকে এক সূত্রে বেধেছে।

Downloads

Download data is not yet available.

References

১. সৈয়দ, আবদুল মান্নান (সম্পাদনা), প্রকাশিত অপ্রকাশিত কবিতাসমগ্র জীবনানন্দ দাশ, আদিত্য পাবলিশার্স, কলকাতা, দ্বিতীয় মুদ্রণ, ১৪২৯, পৃ. ১৬৫

২. চট্টোপাধ্যায়, শক্তি, শ্রেষ্ঠ কবিতা, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মার্চ ১৯৭৩, চতুর্থ সংস্করণ, মার্চ ২০২০, পৃ. ৩২

৩. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ১১০

৪. চট্টোপাধ্যায়, শক্তি, শ্রেষ্ঠ কবিতা, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মার্চ ১৯৭৩, চতুর্থ সংস্করণ, মার্চ ২০২০, পৃ. ১৪৯

৫. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ৪১১

৬. চট্টোপাধ্যায়, শক্তি, শ্রেষ্ঠ কবিতা, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মার্চ ১৯৭৩, চতুর্থ সংস্করণ, মার্চ ২০২০, পৃ. ৬

৭. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ৪১৩

৮. পূর্বোক্ত, পৃ. ৪১৩

৯. সৈয়দ, আবদুল মান্নান (সম্পাদনা), প্রকাশিত অপ্রকাশিত কবিতাসমগ্র জীবনানন্দ দাশ, আদিত্য পাবলিশার্স, কলকাতা, দ্বিতীয় মুদ্রণ, ১৪২৯, পৃ. ৯১

১০. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ৪১৫

১১. পূর্বোক্ত, পৃ. ৪১৫

১২. সৈয়দ, আবদুল মান্নান (সম্পাদনা), প্রকাশিত অপ্রকাশিত কবিতাসমগ্র জীবনানন্দ দাশ, আদিত্য পাবলিশার্স, কলকাতা, দ্বিতীয় মুদ্রণ, ১৪২৯, পৃ. ১৪৬

১৩. বন্দ্যোপাধ্যায়, হিমবন্ত, কবি নিয়ে কবিতা নিয়ে, প্রতিভাস, কলকাতা, প্রথম প্রকাশ, জানুয়ারি ২০০৪, পৃ. ৬০

১৪. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ৩১৯

১৫. বন্দ্যোপাধ্যায়, হিমবন্ত, কবি নিয়ে কবিতা নিয়ে, প্রতিভাস, কলকাতা, প্রথম প্রকাশ, জানুয়ারি ২০০৪, পৃ. ৬০

১৬. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ৩২১

১৭. সৈয়দ, আবদুল মান্নান (সম্পাদনা), প্রকাশিত অপ্রকাশিত কবিতাসমগ্র জীবনানন্দ দাশ, আদিত্য পাবলিশার্স, কলকাতা, দ্বিতীয় মুদ্রণ, ১৪২৯, পৃ. ১৮

১৮. পাঠক, আশিস (সম্পাদনা), প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প ১, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫, বৈশাখ ১৪২২, পৃ. ৩২৫

Downloads

Published

2026-04-10

Issue

Section

Articles

How to Cite

বেহাগের দু’টুকরো : প্রেমেন্দ্র মিত্রের দুটি গল্প/ Two Pieces of Behag: Two Stories by Premendra Mitra . (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(2 (PART - 1), 189-197. https://tirj.org.in/tirj/article/view/1118