হর্ষ দত্তের গল্প : মধ্যবিত্তের স্বর ও সংকট/ Harsha Duttaer galpa : Madhyabittaer swar o samkat
Keywords:
- আশির দশক,
- মধ্যবিত্ত,
- শ্রেণি সংকট,
- সামাজিক অবক্ষয়,
- নৈতিক দ্বন্দ্ব,
- পারিবারিক ভাঙন,
- অর্থনৈতিক সংকট
Abstract
বাংলা কথাসাহিত্যে এক স্বতন্ত্র স্বর হিসেবে আবির্ভূত হন হর্ষ দত্ত। সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি তিনি গল্পকার হিসেবে গড়ে তোলেন নিজস্ব ভাষা ও দৃষ্টিভঙ্গি। প্রচলিত কাহিনিনির্ভর ধারাকে অস্বীকার না করেও তিনি মধ্যবিত্ত জীবনের অন্তর্গত সংকট, নৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক অবক্ষয়কে নতুনভাবে উপস্থাপন করেন। তাঁর প্রথম গল্প ‘কামাদি কুসুম সকলে’ (১৯৮৪ খ্রি.) থেকেই এই প্রবণতার সূচনা লক্ষ করা যায়, যেখানে পারিবারিক সম্পর্কের অন্তর্গত স্বার্থপরতা ও মানবিকতার অবক্ষয় উন্মোচিত হয়েছে। হর্ষ দত্তের নির্বাচিত কয়েকটি গল্পের আলোচনার মাধ্যমে মধ্যবিত্ত জীবনের সংকটচিত্র বিশ্লেষণ করা হয়েছে। ‘কামাদি কুসুম সকলে’ গল্পে মৃত্যুশয্যায় শায়িত মাকে কেন্দ্র করে সন্তানের স্বার্থান্ধ মানসিকতা এবং একান্নবর্তী পরিবারের ভাঙনের পরিণতি ফুটে উঠেছে। এখানে পরিবার শুধু জৈবিক সম্পর্ক নয়, বরং সামাজিক মূল্যবোধের প্রতীক— যার অবক্ষয় বৃহত্তর সমাজের নৈতিক পতনের দ্যোতক। আবার ‘ঋণী’ গল্পে ব্যক্তিমানুষের নৈতিক দায়বোধ ও বাস্তব জীবনের চাপের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। অভিজ্ঞান ও শিলাজিতের চরিত্রের মধ্য দিয়ে কৃতজ্ঞতা, দায়িত্ববোধ এবং প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থার টানাপোড়েন তুলে ধরা হয়েছে। এখানে অর্থনৈতিক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের সংঘর্ষ মধ্যবিত্ত জীবনের অন্তর্দ্বন্দ্বকে স্পষ্ট করে। অন্যদিকে ‘দীঘায় ভোর’ গল্পে প্রবীরের চরিত্রের মাধ্যমে দমিত আকাঙ্ক্ষা, সামাজিক বাধ্যবাধকতা এবং মানবিক উত্তরণের দিকটি চিত্রিত হয়েছে। যৌনতা ও নৈতিকতার দ্বন্দ্বের মধ্যে দিয়েও লেখক মানবিকতার পুনরাবিষ্কার ঘটান। একই সঙ্গে জয়ার চরিত্র মধ্যবিত্তের আর্থিক সংকট ও প্রান্তিক জীবনের নির্মম বাস্তবতাকে সামনে আনে। ‘জোৎস্নাবাড়ি’ গল্পে দারিদ্র্যপীড়িত তিন বোনের জীবনচিত্রের মধ্য দিয়ে মধ্যবিত্তের পতন, সামাজিক বিচ্ছিন্নতা এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিকৃতি প্রকাশ পেয়েছে। এখানে অভাব শুধু অর্থনৈতিক নয়, বরং অস্তিত্বগত সংকটের প্রতীক। হর্ষ দত্ত মধ্যবিত্ত জীবনের বহুমাত্রিক সংকট— অর্থনৈতিক, নৈতিক ও মানসিক— গভীর সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন। তাঁর গল্পে যেমন অবক্ষয়ের চিত্র রয়েছে, তেমনি রয়েছে মানবিকতার সম্ভাবনাও। ফলে তিনি আধুনিক বাংলা ছোটগল্পে মধ্যবিত্ত মানসচেতনার এক গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত।
Downloads
References
১. দত্ত, হর্ষ, বাছাই গল্প হর্ষ দত্ত, দেজ পাবলিশার্স, কলকাতা, প্রথম প্রকাশ ১৫ ই এপ্রিল ২০০২, পৃ. ভূমিকাংশ।
২. দাশগুপ্ত, মঞ্জুষ, প্রবন্ধসংগ্রহ ১, অরুণাংশু ভট্টাচার্য ও সত্যসাধন দাস (সম্পাদনা), সাহিত্য রংবেরং পাবলিকেশন, কলকাতা, প্রথম প্রকাশ কলকাতা বইমেলা ২০০৭, পৃ. ২৩৭
৩. দত্ত, বীরেন্দ্র, বাংলা ছোটোগল্প : প্রসঙ্গ ও প্রকরণ (দ্বিতীয় খণ্ড), পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ আগস্ট ১৯৮৫, পঞ্চম সংস্করণ জুলাই ২০০৪, পৃ. ৬২৮
৪. দত্ত, হর্ষ, বাছাই গল্প হর্ষ দত্ত, দেজ পাবলিশার্স, কলকাতা, প্রথম প্রকাশ ১৫ ই এপ্রিল ২০০২, পৃ. ৯৪
৫. তদেব
৬. তদেব, পৃ. ৯৬
৭. তদেব, পৃ. ৯৯
৮. দত্ত, বীরেন্দ্র, বাংলা ছোটোগল্প : প্রসঙ্গ ও প্রকরণ (দ্বিতীয় খণ্ড), পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ আগস্ট ১৯৮৫, পঞ্চম সংস্করণ জুলাই ২০০৪, পৃ. ৬২০
৯. তদেব, পৃ. ৬১৯
১০. দত্ত, হর্ষ, বাছাই গল্প হর্ষ দত্ত, দেজ পাবলিশার্স, কলকাতা, প্রথম প্রকাশ ১৫ ই এপ্রিল ২০০২, পৃ. ১৫
১১. তদেব, পৃ. ১৬৫
১২. তদেব, পৃ. ১৬৮
১৩. তদেব, পৃ. ১৬৬
১৪. চক্রবর্তী, সাবিত্রী নন্দ, আধুনিক বাংলা ছোটোগল্প মূল্যবোধের সংকট, পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ জুন ২০০৪, পৃ. ২৩৬
১৫. রায়চৌধুরী, যশোধরা, ‘নতুন বাঙালি কি সম্পূর্ণ ঐতিহ্যবিচ্যুত?’, আধুনিক বাঙালির আধুনিকতা, শিবাশিস দত্ত (সম্পাদনা), তবুও প্রয়াস প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২০, পৃ. ৫০
১৬. দত্ত, হর্ষ, বাছাই গল্প হর্ষ দত্ত, দেজ পাবলিশার্স, কলকাতা, প্রথম প্রকাশ ১৫ ই এপ্রিল ২০০২, পৃ. ১৪৯
১৭. তদেব, পৃ. ১৫০-৫১
১৮. দত্ত, বীরেন্দ্র, বাংলা ছোটোগল্প : প্রসঙ্গ ও প্রকরণ (দ্বিতীয় খণ্ড), পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ আগস্ট ১৯৮৫, পঞ্চম সংস্করণ জুলাই ২০০৪, পৃ. ৬৩৯

