একুশ শতকের আলোকে তিলোত্তমা মজুমদারের উপন্যাসে যৌনভাবনা/ Sexuality In Tilottoma Mazumdar’s Novels In The Context Of 21st Century
Keywords:
- যৌনতা,
- সমকাম,
- ইলেকট্রা কমপ্লেক্স,
- ট্যাবু্,
- সেক্স-জেন্ডার
Abstract
বিশ শতকের তিন বা চারের দশকের থেকে নব্বই এর দশকে যৌন ভাবনার প্রকাশের বদল ঘটেছে। বিশ্বায়নের ফলে নতুন ভাবে সমাজ-সাংস্কৃতি-ইতিহাসের পুনর্মূল্যায়নের একটা প্রচেষ্টা যেমন শুরু হয়েছে অন্যদিকে, যৌনতা ধারণাটি আর্থ সামাজিক রাজনৈতিক অনুষঙ্গ জুড়ে প্রতিনিয়ত নতুন নতুন ভাবনার মধ্য দিয়ে নির্মিত হয়ে চলেছে। কিন্তু আমরা বলতে পারি, যৌনভাবনার ক্রমবিকাশের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। নয়া অর্থনীতির কালে হঠাৎ আমদানি হওয়া চিন্তা-ভাবনার ফসল নয়। আমরা একুশ শতকে যৌনতার পালাবদলের সূত্রগুলি বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে চিহ্নিত করার চেষ্টা করবো। আমাদের আলোচনায় যৌনতা শুধু বাসনার উদগীরণ নয় বরং মনস্তাত্ত্বিক পরীক্ষাগারে পরিণত হয়েছে। সাংস্কৃতিক পরিসরে হোক বা ‘নারী’ এবং ‘পুরুষে’র সম্মিলিত আজকের যে বৈশ্বিক পরিসর সেখানে যৌনতার গুরুত্বের দিকটি আলোচিত হবে। বর্তমানে মানুষের পরিচয় নির্মাণও চলছে যৌনতা দিয়ে – স্ট্রেট, ক্যুয়্যার, প্যানসেক্সুয়াল ইত্যাদি। তবে বর্তমান রাষ্ট্রব্যবস্থায় যৌনসম্বন্ধ কেমন হবে, সমকাম-বিপরীতকাম - এই সবকিছুই নিয়ন্ত্রিত হয়ে চলেছে প্রতিনিয়ত। আজকাল শোনা যায়, পোশাকে, কথা বলাতে বা চলাফেরায় মেয়েরা এখন অনেক বেশি স্বাধীন। কিন্তু এই বোধও তো তৈরি করা। অনেকক্ষেত্রে জনপ্রিয়তা যৌনচেতনার নির্মাণ রূপে কাজ করে। যৌনতার বানিজ্যিকরণ ও প্রসারের প্রবণতাও দেখা যাচ্ছে। এইগুলিকে সূত্রবদ্ধ করে তিলোত্তমা মজুমদারের কয়েকটি উপন্যাস বিশ্লেষণ করে একবিংশ শতকের যৌনতার অভিমুখ চিহ্নিত করার চেষ্টা করবো।
Downloads
References
১. গুপ্ত, শুভাশীষ, দেহোপজীবিনী ও দেহ বিপণনের বিশ্বায়ন, বিশ্বায়ন ভাবনা - দুর্ভাবনা, দ্বিতীয় খন্ড, সম্পঃ, অমিয়কুমার বাগচী, সেপ্টেম্বর ২০০৮, পৃ. ২৫৩
২. মজুমদার, তিলোত্তমা, শামুকখোল, ebook4bengali.blogspot.com (digitally signed by Ramkrishna Chatterjee Di) পৃ. ১৫০
৩. তদেব, পৃ. ৯৩
৪. মজুমদার তিলোত্তমা, চাঁদের গায়ে চাঁদ, শারদীয়া আনন্দবাজার, ১৪০৯, পৃ. ১৯৮
৫. বসু, প্রদীপ, যৌনতা ও সংস্কৃতি, সম্পঃ- সুধীর চক্রবর্তী, মার্চ ২০১২, পৃ. ২৪
৬. দত্ত, রমেশচন্দ্র (অনুবাদ), ঋগ্বেদ সংহিতা, ২৭ হরফ প্রকাশনী, সেপ্টেম্বর ১৯৭৬, পৃ. ৪৪৯

