অপরাধ, অপরাধী ও সমরেশ বসুর ‘বিবর’/ Crime, Criminal and Novel 'Bibor'

Authors

  • Ushasi Saha ঊষসী সাহা Author

Keywords:

  • Crime,
  • Criminal,
  • Adjustment,
  • Society,
  • Hierarchy,
  • Psychology

Abstract

আদাব নামক ছোটগল্পের হাত ধরে বিংশ শতকের চল্লিশের দশকে সাহিত্য জগতে পদার্পণ সমরেশ বসুর। আদ্যন্ত মার্কসবাদী সমরেশ বসুর সৃষ্টির মধ্যে এক নতুন সুর, নতুন এক নতুন স্বাদের অবতারণা ১৯৬৭ সালে প্রকাশিত বিবর উপন্যাস। আগাগোড়া কাঁচা, কদর্য, অশ্লীলতার একটি প্রবাহপ্রভৃতি দায়ে দুষ্ট ‘’বিবরউপন্যাস সম্পর্কে কৌতূহল জাগতে বাধ্য। তবে কি বিবরষাটের দশকে ঔপন্যাসিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ্যপান, উচ্ছৃঙ্খল ব্যক্তিগত জীবনের  প্রতিচ্ছবি নাকি জীবনের গূঢ়তর কোন ব্যঞ্জনা তার মধ্যে নিহিত। 

        এই উপন্যাসে জীবনবীক্ষণের দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ আলাদা, ব্যতিক্রমী - এক অপরাধীর চোখ দিয়ে দেখা এবং অপরাধের চুলচেরা বিশ্লেষণ। শিক্ষিত মানুষদের তথাকথিত ভদ্রতা, পরিশীলিত রুচির আড়ালে সুপ্ত থাকে আদিম প্রবৃত্তির মরণ কামড়, বিকৃতি আর সংকীর্ণতা এবং তার চোরা স্রোত প্রতিনিয়ত সমাজ, জীবন ও সম্পর্কের মধ্যে বহমান। ফলত এর চূড়ান্ত পরিনাম বর্তমান সমাজ নামে শূন্যগর্ভ এক ধ্বংসস্তূপ।

         শাশ্বত জীবন সত্যের সাধনা ঔপন্যাসিকের ব্রত। তাই সমরেশ বসু অত্যন্ত তীক্ষ্ণ এবং নগ্ন দৃষ্টিতে সমাজের এই শূন্যতা, দ্বিচারিতা, ও প্রদর্শনপ্রিয়তা প্রভৃতিকে ফুটিয়ে তুলতে চান, যা কখনোই ভদ্র শ্রেনীর শিষ্টতার প্রলেপ মাখানো মনের আয়নায় প্রতিফলিত করা সম্ভব ছিল না। আত্মকথনের ভঙ্গিতে লেখা এই উপন্যাস যেন নায়কের দুই বা ততোধিক সত্তার পারস্পরিক মোলাকাত। তার একটি সত্তা জীবন বিতৃষ্ণ, বড় নেতিবাচক তার কাছে জীবনের মানে, যার বশে সে নিজেকেও এই অবক্ষয়ের থেকে পৃথক করে নিতে পারে না। আর্টিস্ট হীরেন, রুবিদত্ত, তার অফিসের বস, তার পিতা জগদীন্দ্রবাবু, এমনকি নিজেকেও এই সমাজের অংশ হিসেবে নায়ক বারবার সমালোচনার মুখে দাঁড় করায়। তীক্ষ্ণ বিদ্রুপে বিদ্ধ করে।জীবনের প্রতি হতাশা, বিতৃষ্ণার বাইরেও নায়কের আরেক সত্তা জীবন বিলাসী, ইতিবাচকতায় আস্থা রাখে। তাই সে নীতাকে কোথাও যেন ভালবাসতে চায়। কিন্তু নীতার প্রেমের একনিষ্ঠতার অভাব তার মধ্যে জন্ম দেয় ক্রোধ-ক্ষোভ-ঈর্ষা। এরকম অবস্থানে দাঁড়িয়ে নায়কের নীতার প্রতি তীব্র অনাসক্তি তৈরি হয়, অথচ সে নীতার কাছে না এসে পারে না। এর কারণ নীতার প্রতি তার শারীরিক আকর্ষণ। নায়কের এই অপারগতা সম্পর্কে নীতা ওয়াকিবহাল - এটা উপলব্ধি করে নায়কের মনে যে অস্তিত্ব সংকট তৈরি হয়, তা ক্রোধ এবং ক্ষোভের অনুঘটনে তাকে হিংস্র করে তোলে। ফলত নায়ক প্রবৃত্তির পরাধীনতা থেকে বাঁচতে নীতাকে খুন করে বসে। লেখক অসম্ভব নৈপুণ্যের সঙ্গে এই উপন্যাসে পরিস্ফূটিত করেন - কীভাবে অবদমিত পাশবিকতার গর্ভে ক্রোধ, বিতৃষ্ণা, প্রতিহিংসার অনুঘটনে মুহূর্তের মধ্যে জন্ম নেয় অপরাধ। জন্ম হয় অপরাধীর। সমালোচকেরা যদিও নায়কের হাতে নীতার এই খুনকে ব্যক্তিক পরাধীনতার শিকল ছিঁড়ে নায়কের মূল্যবোধ সম্পন্ন ও সামাজিক মানুষ হয়ে ওঠার সূচনা হিসেবেই দেখতে চান। কিন্তু তৎসত্ত্বেও নায়কের অপরাধপ্রবণ মনটিকে উপেক্ষা করা যায় না।

         নায়কের অপরাধী হয়ে ওঠার পূর্ব সূত্র লুকিয়ে ছিল - তার বেড়ে ওঠায়, তার পারিবারিক কাঠামোর মধ্যে, এমনকি তার দৈনন্দিন জীবনযাপনেও। সেই সূত্রগুলিকে খুঁজে বের করা এবং নায়কের অপরাধী হয়ে ওঠার পুরো যাত্রাটিকে মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করাই এই প্রবন্ধের লক্ষ্য।

Downloads

Download data is not yet available.

References

১. বন্দ্যোপাধ্যায়, নিমাই, প্রাক বিবর পর্বে সমরেশ বসু, কলকাতা সাহিত্য প্রকাশ, ফেব্রুয়ারি ১৯৯৬, পৃ. ৪৬

২. বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম, সমরেশ বসু : সময়ের চিহ্ন, র্যাডিক্যাল ইম্প্রেশন, ১৯৯৭, পৃ. ৬৭

৩. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭

৪. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭-৮

৫. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১০

৬. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১২

৭. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১৪

৮. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ২০

৯. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ২৭

১০. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১৫

১১. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৩২

১২. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৫০-৫১

১৩. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৬৭

১৪. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৫৭

১৫. শিকদার, অশ্রুকুমার, আধুনিকতা ও বাংলা উপন্যাস। অরুণা প্রকাশনী, ১৯৯৩, পৃ. ৩০৫

১৬. Samenow, Stanton, Inside the Criminal Mind. Broadway Books, New York, 2014, chapter 8, p. 146

১৭. Murphy's Law, Wikipedia, https://share.google/XWwmbg8Ddz5fBXew. Accessed 31 Mar. 2026.

১৮. বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম, সমরেশ বসু : সময়ের চিহ্ন। র‍্যাডিক্যাল ইম্প্রেশন, ১৯৯৭, পৃ. ৬৯

১৯. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৮০

২০. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১০১

২১. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১০২

২২. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১৩৭

২৩. NPTEL, ‘Module 5, Lecture 28.’ nptel.ac.in,

https://archive.nptel.ac.in/content/storage2/courses/109103022/module5/lec28/1.html#:~:text=According. Accessed 31 Mar. 2026

২৪. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৩০

২৫. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৫৭

২৬. Riaz, Mehvish, Exploring Guilt and Shame among Violent Criminals, Sociology and Criminology Open Access, Institute of Applied Psychology, University of Punjab, Lahore, Pakistan, 2022

২৭. Riaz, Mehvish, Exploring Guilt and Shame among Violent Criminals, Sociology and Criminology Open Access, Institute of Applied Psychology, University of Punjab, Lahore, Pakistan, 2022

২৮. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৫৬

২৯. Spoliation of Evidence, https://share.google/zfK06IIrwSE71ck6D. Accessed 31 Mar. 2026

৩০. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৫৭

৩১. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ১২৩

৩২. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৬৬

৩৩. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৬৯-৭০

৩৪. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭১

৩৫. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৮২

৩৬. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭৬

৩৭. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭৮-৭৯

৩৮. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭৯

৩৯. Carey, William. Understanding Your Child's Temperament. The Children's Hospital of Philadelphia, 1978, p. 49

৪০. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৯০-৯১

৪১. বসু, সমরেশ, বিবর, কলকাতা, জানুয়ারি ২০২২, পৃ. ৭২

Downloads

Published

2026-04-10

Issue

Section

Articles

How to Cite

অপরাধ, অপরাধী ও সমরেশ বসুর ‘বিবর’/ Crime, Criminal and Novel ’Bibor’. (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(2 (PART - 1), 398-409. https://tirj.org.in/tirj/article/view/1144