প্রেমে, প্রত্যাশায়, প্রতিবাদে, নারীত্বের উদযাপনে মন্দাক্রান্তা সেনের কবিতা/ Mandakranta Sen's poems on love, hope, protest, and celebration of womanhood
Keywords:
- নারী,
- সংগ্রাম,
- যৌনতা,
- ধর্ষকামী সমাজ,
- একুশ শতক
Abstract
সময় পরিবর্তনের সাথে সাথে কবিতা ও তার আধুনিকতার বাঁকবদলের ইতিবৃত্তের সমীকরণ চর্চিত হয়েছে বারবার। সময়-সমকাল তার চিহ্ন রেখে যায় কবিতার শব্দ-শরীরে। যুগগত দাবি, তার আকাঙ্খা, প্রত্যাশা, তার যন্ত্রণার ইতিকথাও মিশে থাকে কবিতার আনাচে-কানাচে। একুশ শতকের কবিতাও তার ব্যতিক্রম নয়। এই শতকের যুবকবেলায় দাঁড়িয়ে তার কবিতা তথা সার্বিক সৃজনীবিশ্বের মূল্যায়নের জন্য যে নিরপেক্ষ দূরত্বের প্রয়োজন তা হয়তো আমরা আজও পেরিয়ে আসতে পারিনি। তবে এই শতকের মানুষ ও তার সমাজমনের প্রবণতা খানিকটা অনুমান করার চেষ্টা একেবারে অযৌক্তিক হয়তো নয়। আর এই পরিচয়ের প্রথম পাঠ সাহিত্যের হাত ধরেই হয়তো সম্ভব। বিশ্বায়ন পরবর্তী পৃথিবীতে দ্রুত পরিবর্তনশীল একটা সময়ের কেন্দ্রভূমিতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি এই শতকের নারী তার ভালোবাসার দাবিতে, যৌনতা কিম্বা প্রেমের উচ্চারণে, প্রত্যাখ্যানের যন্ত্রণায় শতাব্দী-প্রাচীন নৈঃশব্দের প্রাচীর ভেঙে দাঁড়িয়েছে সমাজের মুখোমুখি। জ্ঞানে, প্রজ্ঞায়, ব্যক্তিত্বের স্বতন্ত্র উচ্চারণে এই নারী স্বয়ংসম্পূর্ণা। এই পূর্ণতার অন্বেষণ অবশ্য ফেলে আসা শতকেরই দীক্ষা। নারীজীবনের এই অভিযাত্রার আখ্যানই রচনা করেছেন কবি মন্দাক্রান্তা সেন।
Downloads
References
১. সেন, মন্দাক্রান্তা, মন্দাক্রান্তা সেনের শ্রেষ্ঠ কবিতা, দে'জ পাবলিশিং, ডিসেম্বর ২০২৩, পৃ. ১৩
২. তদেব, পৃ. ২০
৩. তদেব, পৃ. ২১
৪. তদেব, পৃ. ৩১
৫. তদেব, পৃ. ৩১
৬. তদেব, পৃ. ১৭৫
৭. তদেব, পৃ. ৫৩
৮. তদেব, পৃ. ৫৪

