স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতা : নারীকণ্ঠে বিবর্তনের ধারাপথ/ Swadhinata parabarti Bangla Kabita : Narikanthe bibartaner dharapath
Keywords:
- নিঃসঙ্গতা,
- নারীকণ্ঠ,
- পিতৃতন্ত্র,
- যৌনতা,
- আত্মঅন্বেষণ,
- ছদ্ম নারীবাদ
Abstract
স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতায় আধুনিক নারীকণ্ঠ সামগ্রিক বাংলা কবিতাকে প্রভাবিত করে বিবিধ দিক থেকে। শুরু থেকেই ‘নিঃসঙ্গতা’ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠলেও, যা নারী ও পুরুষ উভয়ের কবিতায় প্রতিফলিত হলেও নারীকণ্ঠে তা বিশেষ স্বাতন্ত্র্য লাভ করেছে। উনিশ শতকে নারীর সামাজিক অবস্থান ছিল গৃহকেন্দ্রিক ও সীমাবদ্ধ; ফলে তাঁদের কবিতায় নিঃসঙ্গতা প্রধানত প্রকাশ পেয়েছে বিধবা জীবনের বেদনা, স্বামী-বঞ্চনা, কিংবা গৃহস্থ জীবনের একঘেয়েমি ও আত্মমুক্তির অভাবের মধ্য দিয়ে। বিশ শতকের প্রথমার্ধে নারী যখন ঘরের বাইরে এসে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে শুরু করেন, তখন তাঁদের অভিজ্ঞতার পরিধি বিস্তৃত হয় এবং নিঃসঙ্গতার ধারণাতেও পরিবর্তন আসে। স্বাধীনতা-পরবর্তী সময়ে নারীর আর্থ-সামাজিক অবস্থানের দ্রুত পরিবর্তন নিঃসঙ্গতার রূপ ও প্রকাশকে আরও জটিল ও বহুমুখী করে তোলে। রাজলক্ষ্মী দেবীর কবিতায় নিঃসঙ্গতা প্রেমহীনতার যন্ত্রণা ও আশ্রয়ের আকাঙ্ক্ষা হিসেবে প্রকাশিত হয়। অন্যদিকে কবিতা সিংহ নিঃসঙ্গতাকে আত্মঅন্বেষণের শক্তি হিসেবে দেখান, যেখানে নারী ‘একেলা গাছ’-এর মতো নিজস্ব সত্তার সঙ্গে লড়াই করে আত্মসচেতন হয়ে ওঠে। কৃষ্ণা বসুর কবিতায় এই নিঃসঙ্গতা আরও গভীর, যেখানে প্রাচুর্যের মধ্যেও অতৃপ্তির অনুভূতি বিরাজ করে। মল্লিকা সেনগুপ্ত একাকীত্বকে প্রতিবাদী চেতনায় রূপান্তরিত করে দেখান, যেখানে নারী নিজের অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তোলে। আধুনিক নারীকবিতায় নিঃসঙ্গতা কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, বরং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও আত্মমুক্তির ভাষা হয়ে ওঠে। বিবাহপ্রথা, পণ, গৃহস্থ শ্রমের অবমূল্যায়ন প্রভৃতি সামাজিক প্রথার বিরুদ্ধে কবিরা সোচ্চার হয়েছেন এবং ‘ছদ্ম নারীবাদ’-এর বিরুদ্ধেও সমালোচনা করেছেন। একইসঙ্গে নারীকণ্ঠে শরীর, কামনা ও যৌনতার স্বতঃস্ফূর্ত প্রকাশ লক্ষ করা যায়, যা পূর্ববর্তী সময়ের তুলনায় নতুন সংযোজন এবং নারীর স্বায়ত্তশাসনের প্রতীক। পরবর্তী সময়ে নারীকবিতায় আত্মসমীক্ষা, আধ্যাত্মিকতা এবং জীবনসত্যের অনুসন্ধান বিশেষভাবে গুরুত্ব পায়। গীতা চট্টোপাধ্যায়, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবির রচনায় অন্তর্জাগতিক উপলব্ধি ও দার্শনিক গভীরতা প্রকাশিত হয়েছে। সমকালীন কবিতায় আবার দেখা যায় এক নতুন পথের সন্ধান, যেখানে নারীর মুক্তি, প্রতিবাদ এবং নতুন সমাজ নির্মাণের প্রত্যয় সুস্পষ্ট।
সার্বিকভাবে, বাংলা কবিতায় নারীকণ্ঠ নিঃসঙ্গতাকে নতুন অর্থ ও ব্যঞ্জনায় রূপান্তরিত করেছে। এটি ব্যক্তিগত বেদনার সীমা অতিক্রম করে সামাজিক বাস্তবতা, আত্মপরিচয়ের অনুসন্ধান এবং মুক্তির আকাঙ্ক্ষার এক শক্তিশালী সাহিত্যিক অভিব্যক্তি হয়ে।
Downloads
References
১. দাশগুপ্ত, রাহুল, ‘বাংলার নারীর কবিতায় বিকল্প বিশ্বনির্মাণ’, মেয়েদের কথাকল্প, সুধীর চক্রবর্তী (সম্পাদিত), অক্ষর প্রকাশনী, প্রথম প্রকাশ মার্চ ২০১০, পৃ. ১৩৩
২. দেবী, রাজলক্ষ্মী, ‘এ-বয়সে ভালোবাসা’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ. ৪৯
৩. সিংহ, কবিতা, কবিতা সিংহের শ্রেষ্ঠ কবিতা, দে’জ পাবলিশিং, কলকাতা, এপ্রিল ২০১৯, পৃ. ৮৮
৪. বসু, কৃষ্ণা, কবিতা সমগ্র (তৃতীয় খণ্ড), বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ বইমেলা ২০১৬, পৃ. ২৩৯
৫. দাশগুপ্ত, রাহুল, ‘বাংলার নারীর কবিতায় বিকল্প বিশ্বনির্মাণ’, মেয়েদের কথাকল্প, সুধীর চক্রবর্তী (সম্পাদিত), অক্ষর প্রকাশনী, প্রথম প্রকাশ মার্চ ২০১০, পৃ. ১৩৫
৬. বাগচী, প্রবুদ্ধ, ‘মেয়েদের পাড়ায় পাড়ায়’, মেয়েদের কথাকল্প, সুধীর চক্রবর্তী (সম্পাদিত), পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ, মার্চ ২০১০, পৃ. ২৭
৭. বসু, কৃষ্ণা, কবিতা সমগ্র (চতুর্থ খণ্ড), বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ, বইমেলা ২০২২, পৃ. ১৯০
৮. গঙ্গোপাধ্যায়, মুনমুন, ‘কৃষ্ণা বসু ও মল্লিকা সেনগুপ্তের কবিতা : নারীভাবনার আলোকে’, সমাজ ও সাহিত্যে নারী: অবস্থান ও নির্মাণ, বেলা দাস (সম্পাদিত), একুশ শতক, কলকাতা, প্রথম প্রকাশ জুন ২০১৩, পৃ. ৭৯
৯. বাগচী, প্রবুদ্ধ, ‘মেয়েদের পাড়ায় পাড়ায়’, সুধীর চক্রবর্তী (সম্পাদিত), মেয়েদের কথাকল্প, পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ, মার্চ ২০১০, পৃ. ২৬
১০. রায়চৌধুরী, কাবেরী, ‘স্পর্ধিতা’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ. ১৪৭
১১. চট্টোপাধ্যায়, গীতা, কবিতাসংগ্রহ, আদম, কলকাতা, তৃতীয় মুদ্রণ জানুয়ারি ২০২০, পৃ. ১৬২
১২. ঘোষ, সেবন্তী, ‘খেলা’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ.১০৮
১৩. তদেব
১৪. চক্রবর্তী, শ্বেতা, ‘অপ্রেম’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ. ১১৩
১৫. গঙ্গোপাধ্যায়, পাপড়ি, ‘জাদুদেবতার জন্য’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ. ১১৫
১৬. গঙ্গোপাধ্যায়, পাপড়ি, ‘শিবরাত্রি’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ. ১১৬
১৭. রায়চৌধুরী, যশোধরা, ‘রসালাপ’, অনবদমনের কবিতা : বাংলা কবিতায় নারীর স্বর ও শরীরী কথন, যশোধরা রায়চৌধুরী (সম্পাদিত), ধানসিড়ি প্রকাশনী, কলকাতা, প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৩, পৃ. ১৫৩
১৮. তদেব
১৯. তদেব, পৃ. ১৬৫
২০. সাহা, সীমন্তিনী, নির্ভয়ার অভিসার, ঋক্ষ প্রকাশনী, পূর্ব বর্ধমান, প্রথম প্রকাশ ২০২৪, পৃ. ৭

