পদবীর ইতিহাস : পিরালী থেকে ঠাকুরে রূপান্তর/ History of the title: Transformation from Pirali to Thakur

Authors

  • Dr. Soumita Mitra অতিথি অধ্যাপিকা, ইতিহাস বিভাগ হিন্দী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ Author

Keywords:

  • ব্রাক্ষ্মণ,
  • পরিবার,
  • রবীন্দ্রনাথ ঠাকুর,
  • পিরালী

Abstract

উত্তর ও পশ্চিম ভারতে অর্ধশতাব্দী আগেও মিঃ রমেশ বা মিঃ রামলাল জাতীয় পদবীবিযুক্ত নামের প্রচলন ছিল বলে তাঁরা অনেকেই উপহাস কুড়িয়েছেন। স্বাধীনতা আন্দোলনের কালে সমস্ত ভারতবাসীকে এক জাতিতে গড়ে তোলার প্রয়োজনে একদিকে যেমন অস্পৃশ্যতা দূর করার চেষ্টা হয়েছিল, তেমনই জাতিভেদও শিথিল হয়ে এসেছিল। বিবাহের ক্ষেত্রে না হলেও, সামাজিক অন্যান্য ক্ষেত্রে। কিন্তু পদবীর গুরুত্ব কমেনি। ‘শনিবারের চিঠিতে সজনীকান্ত একদা দুঃসাহসিকভাবে লেখকদের পদবী বিলুপ্ত করেছিলেন, যদিও বলা বাহুল্য সে-কালীন পাঠকেরা এই প্রচেষ্টাকে উপভোগ্য কৌতুক হিসেবেই গ্রহণ করেন, সম্ভবত পত্রিকাটির চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। শৈশব থেকে পদবীর সঙ্গে আমাদের আত্মীয়তা গড়ে ওঠে বলেই আমাদের ধারণা জন্মায় যে উত্তরাধিকারসূত্রে পাওয়া এই পদবী অত্যন্ত প্রাচীন (যোগেন্দ্রনাথ ঘোষ, বাংলার সামাজিক ইতিহাস)। মাত্র একশো বছরের পুরোনো কোন প্রথাকে হাজার বছরের ঐতিহ্য মনে করার অসাধারণ এক পটুত্ব আছে আমাদের। পদবীর ব্যাপারেও সে কারণেই আমাদের বিভ্রান্তি কম নয়। তবে পদবীর মূল খুঁজে বের করতে হলে আমাদের একেবারে ইতি-হাসের প্রাচীনতর পাতাগুলি উলটে যেতে হবে। একই পদবী অপরিচয়ের ফলে এক সময়ে হাস্যকর মনে হয়, পরবর্তী-কালে তা অতিপরিচিতির দরুন রীতিমত কৌলীন্য পায়। কখনো কখনো বিখ্যাত ব্যক্তির বিচিত্র পদবীও আর অপাঙক্তেয় থাকে না। পদবী নানা বিচিত্র পথে সৃষ্টি হতে পারে। কুশো গ্রাম থেকে সৃষ্ট পদবী কুশারী কিভাবে লোক-মুখে ঠাকুর পদবীতে রুপান্তরিত হয় সে-কাহিনী আজ অনেকেই জানেন।

         পিরালি ব্রাহ্মণরা বাংলার ব্রাহ্মণদের একটি উপগোষ্ঠী, যারা বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভক্ত। ‘পিরালি’ শব্দটির একটি নেতিবাচক অর্থ রয়েছে, যশোরের (বর্তমানে বাংলাদেশে) দরবারে মোহাম্মদ তাহির পীর আলী নামে একজন উজিরের নাম থেকে পিরালি শব্দটির নামকরণ করা হয়েছে বলে জানা যায়। তিনি একজন ব্রাহ্মণ হিন্দু ছিলেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যাকে গোঁড়া হিন্দুরা খুব একটা গুরুত্ব দিতেন না। ফলস্বরূপ, তারা কেবল পীর আলীকেই নয়, তার সমস্ত আত্মীয়স্বজনকে এবং অবশেষে তাদের বংশধরদেরও এড়িয়ে চলতেন। পিরালি একটি অবমাননাকর শব্দে পরিণত হয়েছিল যা এই ধরনের বহিষ্কৃত হিন্দুদের বোঝাতে ব্যবহৃত হোতো। বাংলাদেশের ইতিহাসে ঠাকুরবাড়ির জায়গা যে কতখানি তা ঠিকমতো বিশ্লেষণ করা কঠিন। আজকের আধুনিক নাগরিক সমাজ সংস্কৃতি জীবনচর্যা ঠাকুরবাড়ির প্রভাব বহন করছে সর্বাঙ্গে। এমন একটি পরিবারের বিষয়ে আমাদের আকর্ষণ ও কৌতূহল অফুরন্ত। ঠাকুরবংশের ইতিহাসটি খুবই জটিল ও ঘটনাপ্রবাহের ঘনঘটায় মোড়া। এই সঙ্গে এই কথাও উল্লেখ করতে হয় যে, প্রতিষ্ঠিত উত্তরপুরুষেরা কেউ কেউ নানা জনকে দিয়ে বংশের ইতিহাস ও কুলজি তৈরি করতে গিয়ে হরেক রকমের কাহিনি তৈরি করেছেন। কৌলিক পরিচয় হারিয়ে ঠাকুর পদবির আড়ালে যেন অনেক কিছুকেই আড়াল করার একটা চেষ্টা বেশ সহজেই ধরা পড়ে। একমাত্র পিরালি পরিচয় ছাড়া বাকি সব যেন মুছে গিয়েছে। সুবিখ্যাত পরিবারের কোনও কোনও প্রসঙ্গ বহু লেখকের গ্রন্থে স্থান পেয়ে থাকে।

Downloads

Download data is not yet available.

References

Datta, Kalikinkar. Bengal in the Mid-Eighteenth Century. Calcutta University Press, 1960

Eaton, Richard M. The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760. University of California Press, 1993

Kripalani, Krishna. Dwarkanath Tagore: A Forgotten Pioneer. National Book Trust, India, 1980

Majumdar, Ramesh Chandra. History of Bengal. Vol. 1, University of Dacca, 1943

Mukhopadhyay, Prabhat Kumar. Rabindra Jiban Katha. Vol. 1, Visva-Bharati, 1940

Sarkar, Jadunath. History of Bengal. Vol. 2, University of Dacca, 1948

Sen, Dinesh Chandra. Brihat Banga. University of Calcutta, 1935

Tagore, Rabindranath. Jibansmriti. Visva-Bharati, 1912

Thapar, Romila. Early India: From the Origins to AD 1300. Penguin Books, 2002

Ghosh, Jogendranath. Banglar Samajik Itihas. Firma KLM, 1975

Bhattacharya, Sukumari. Religion and Culture in Ancient India. Oxford University Press, 1996

নীহাররঞ্জন রায়, বাঙ্গালীর ইতিহাস, দে’জ পাবলিশিং, কলকাতা, ১৯৯৩

অতুল সুর, বাঙালী জীবনের নৃতাত্ত্বিক রূপ, বেস্ট বুক্‌স্‌, কলকাতা, ১৯৯২

খগেনচন্দ্র ভৌমিক, পদবীর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস, সঞ্চয়ন প্রকাশনী, কলকাতা, ১৯৮২

লোকেশ্বর বসু, আমাদের পদবীর ইতিহাস, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ২০১৬

প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্রজীবনী, বিশ্বভারতী, ১৯৩৬

প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনকথা, আনন্দ পাবলিশার্স, ২০১৩

Arnab Bhattacharya, The Telegraph Online, 2013

Prema Nandakumar, The legend of Tagore women, The Hindu, Chennai, 2016

Krishna Kripalani, Tagore a Life, National Book Trust, New Delhi, 2011

Chitra Deb, Women of the Tagore Household, Penguin, India, 2010

Downloads

Published

2026-04-10

Issue

Section

Articles

How to Cite

পদবীর ইতিহাস : পিরালী থেকে ঠাকুরে রূপান্তর/ History of the title: Transformation from Pirali to Thakur. (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(2 (PART - 1), 782-786. https://tirj.org.in/tirj/article/view/1191