তপন বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘ব্যভিচারিণী’ : ত্রিকোণ প্রেমের নবভাষ্য/ Tapan Banerjee's short story 'Vyavicharini': A new interpretation of love triangle
Keywords:
- মানুষ,
- মনুষ্যেতর প্রাণী,
- মনোবিকলন তত্ত্ব,
- ব্যভিচারিণী’ গল্প,
- প্রেমের পরিণতি
Abstract
মানুষের সঙ্গে মনুষ্যেতর প্রাণীর সম্পর্ক বহু কালের পুরোনো। এই সম্পর্ককে কেন্দ্র করে রচিত হয়েছে বিচিত্র ধরনের গল্প। প্রসঙ্গক্রমে ফরাসি সাহিত্যিক অনরে দ্য বালজাকের (১৭৯৯-১৮৫০) ‘A Passion In The Desert’ গল্পে দেখি মানুষের সঙ্গে এক পশুর অকৃত্রিম ভালোবাসা গড়ে উঠতে। বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘নারী ও নাগিনী’ গল্পে বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বাঘিনী’ গল্পেও দেখা যায় মানুষের সঙ্গে মনুষ্যেতর প্রাণীর সেই বিচিত্র সম্পর্ককে।
বর্তমান কালের অন্যতম সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যভিচারিণী’ গল্পেও এক জটিল মানসিক দ্বন্দ্ব লক্ষ করা যায়। গল্পের প্রধান চরিত্র লখীন্দরকে প্রতারিত করে তার স্ত্রী গোলাপী। স্ত্রীহীন জীবনে লখীন্দরের একমাত্র সঙ্গী হয়ে ওঠে এক স্ত্রী পদ্মগোখরো। তার বেশিরভাগ সময় কাটে এই পদ্মগোখরোকে নিয়ে। ধীরে ধীরে তাদের মধ্যে এক বিচিত্র সম্পর্কও গড়ে উঠে। কিন্তু শেষ পর্যন্ত লখীন্দর এই পদ্মগোখরোর কাছেও পায় কেবলই বঞ্চনা। এমত সংকট ও টানাপোড়নে লখীন্দর ভেঙে পড়লেও সে হয়ে উঠে প্রতিহিংসা পরায়ণ। সেই প্রতিহিংসা যে কতটা ভয়ানক ও নিষ্ঠুর হতে পারে গল্পের শেষে তা আমরা জানতে পারি।
Downloads
References
১. বর্মণ ঝর্না, ‘বিশ্লেষণে নির্বাচিত কাব্য-কবি ও কথাসাহিত্যিক’, পুস্তক বিপণি, কলকাতা, প্রথম প্রকাশ মে ২০১৪, পৃ. ১৮৬
২. চট্টোপাধ্যায় সত্যচরণ, ‘বাংলা ছোটগল্পের ক্রমবিকাশ’, প্রজ্ঞাবিকাশ, প্রথম প্রকাশ ২৬ শে জুন ১৯৯৮, ১১ আষাঢ়, ১৪০৫, পৃ. ১২৬
৩. বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর, ‘জলসাঘর’, সুবর্ণরেখা, প্রথম সংস্করণ ১৩৪৪, প্রথম সুবর্ণরেখা সংস্করণ অগ্রহায়ণ ১৩৮৮ পৃ. ১৬২
৪. পূর্বোক্ত, পৃ. ১৬৪
৫. পূর্বোক্ত
৬. গুপ্ত, শ্রী প্রতুলচন্দ্র (সম্পাদিত), ‘শরদিন্দু অম্নিবাস’, আনন্দ পাবলিশার্স, প্রথম সংস্করণ ১৩৬২, পৃ. ১৫৪
৭. পূর্বোক্ত, পৃষ্ঠা: ১৫৯
৮. বন্দ্যোপাধ্যায় তপন, ‘শ্রেষ্ঠ গল্প’, করুণা প্রকাশনী, প্রথম প্রকাশ বইমেলা- ২০০৩, পৃ. ১৩
৯. পূর্বোক্ত
১০. পূর্বোক্ত, পৃ. ১৪
১১. পূর্বোক্ত, পৃ. ১৮
১২. পূর্বোক্ত, পৃ. ১৯

