সৈকত রক্ষিতের ছোটগল্প ‘পাঘা’ : জীবনের এক অদৃশ্য শিকল/ Saikat Rakshit’s Short Story ‘Pagha’: An Invisible Chain of Life
Keywords:
- নিরুপায়তা,
- দরিদ্র কৃষক,
- সংসার,
- পাঘা,
- শিকল
Abstract
সাম্প্রতিক কালের এক উল্লেখযোগ্য কথাসাহিত্যিক হলেন সৈকত রক্ষিত। মূলত দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী গ্রামীণ সাধারণ মানুষের খেটে-খাওয়া জীবনের প্রসঙ্গ নিয়েই তাঁর সাহিত্যজগৎ সমৃদ্ধ। বিশেষত তাঁর ছোটগল্পের মূল বিষয় পুরুলিয়া জেলার প্রান্তিক এলাকার মানুষের জীবনচিত্র। লেখক সৈকত রক্ষিতের ‘পাঘা’ শিরোনামবিশিষ্ট ছোটগল্পটি সেইরকমই একটি গল্প, যেখানে পুরুলিয়া জেলার এক দরিদ্র কৃষকের জীবনযন্ত্রণার ছবি উপস্থাপিত হয়েছে। একজন কৃষক হওয়া সত্ত্বেও তার জীবনের নিরুপায়তা তাকে কীভাবে সার্বিকভাবে আবদ্ধ করে রেখেছে, তারই এক মর্মস্পর্শী চিত্র এখানে অঙ্কিত হয়েছে।
দরিদ্র কৃষক শামাউন সংসারের চারটি পেটের সম্বৎসরের আহার-সংস্থানের কাজে যেন নিবদ্ধ হয়ে রয়েছে। স্ত্রী-সন্তানসহ চারজনের সেই সংসার তার জীবনের একমাত্র বোঝা। তাদের জন্য তাকে সারাজীবন কাজ করে যেতে হবে। এর থেকে তার কোনো মুক্তির উপায় নেই। লেখক সৈকত রক্ষিত তার এই আবদ্ধ জীবনের বাস্তবতাকে একটি ভিন্ন পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে তুলে ধরেছেন।
পুরুলিয়ার এক ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হল গ্রামীণ কৃষকদের জন্য আয়োজিত পশু কেনাবেচার হাট। সেই হাটের উপস্থাপন প্রসঙ্গের মধ্য দিয়ে লেখক শামাউনের জীবনের নানান স্তরকে উন্মোচিত করেছেন।
দরিদ্র শামাউন তার সংসার চালায় নিজের জমির উপর নির্ভর করে। নিজের জমিতে ফসল ফলিয়ে যে উপার্জন হয়, সেটাই তার সংসার সংগ্রামের একমাত্র হাতিয়ার। সেই জমিতে লাঙল চালানোর জন্য যে দুটি গরুর প্রয়োজন, তার একটি মারা গেলে বাড়িতে থাকা বাছুরসহ একটি গাইকে বিক্রি করে অপর একটি জোতের গরু কিনতে চায়। তাই সে ঝালদার হাটে উপস্থিত হয়। কিন্তু সেই গরু বিক্রি করতে গিয়ে সে উপযুক্ত মূল্য পায় না। নিজের লোকসান করে কম দামে গরুটি বিক্রি করে সে ঘরে ফেরে। কিন্তু তখন তার সামনে নতুন সমস্যা দেখা দেয়— এই সামান্য অর্থ দিয়ে সে আরেকটি গরু কোথায় পাবে? তার জীবনের এই নিরুপায়তাই তখন প্রকট হয়ে ওঠে।
দরিদ্র কৃষক শামাউনের মতো মানুষের জীবনে নিরুপায়তা যেন তাদের নিয়ন্ত্রণ করে নিয়ে বেড়ায়। নিজে কৃষক হলেও তাদের জীবনে এমন দিনও আসে, যখন দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়। আবার সেই সঙ্গে সংসারের প্রয়োজনও মেটাতে হয়। তখন তার কাছে চারপাশের জগতের আর কোনো অর্থ থাকে না। জীবনের আনন্দ, কৌতূহল, সুখ-দুঃখ— সবকিছুকেই এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে অনুভব করতে হয়। বাইরের কোনো সৌন্দর্য তখন আর তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে না; সাংসারিক প্রয়োজনই হয়ে ওঠে তার একমাত্র অবলম্বন।
গৃহপালিত পশুকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন একটি দড়ি বা পাঘার সাহায্য নেওয়া হয়, তেমনই সংসার জীবনের প্রয়োজনীয়তা শামাউনের মতো কৃষকের জীবনকে এক অদৃশ্য পাঘার ন্যায় নিয়ন্ত্রণ করে নিয়ে বেড়ায়। ‘পাঘা’ গল্পে লেখক এই প্রতীকের মধ্য দিয়ে দরিদ্র কৃষক জীবনের অসহায়তা, সংগ্রাম, আবদ্ধতা এবং জীবনের নির্মম বাস্তবতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরেছেন।
Downloads
References
১. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ৬
২. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ৬
৩. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ৬
৪. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৩
৫. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৪
৬. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৪
৭. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৪
৮. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৪
৯. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৫
১০. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৬
১১. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৬
১২. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৮
১৩. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ২৮
১৪. আচার্য, অনিল (সম্পা.), সত্তর দশক [প্রথম খণ্ড], অনুষ্টুপ, প্রথম প্রকাশ ১৯৮২, চতুর্থ মুদ্রণ ২০২০, পৃ. ৭৩
১৫. রক্ষিত, সৈকত, উত্তরকথা : সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ, পারুল প্রকাশনী, প্রথম সংস্করণ, ২০১৫, কলকাতা–৭০০০০৯, পৃ. ৩৪

