সুভাষ মুখোপাধ্যায়ের ‘হাংরাস’ : একটি রাজনৈতিক বন্দির কথকতা / Subhash Mukhopadhyay’s ‘Hangras’: The Narrative of a Political Prisoner
Keywords:
- সুভাষ মুখোপাধ্যায়,
- হাংরাস,
- হাঙ্গার স্ট্রাইক,
- জেলজীবন,
- কমিউনিস্ট আন্দোলন,
- রাজনৈতিক আত্মজীবনী,
- ভাষাশৈলী
Abstract
কবি হিসেবে খ্যাত হলেও সুভাষ মুখোপাধ্যায়ের সাহিত্যিক যাত্রা শুরু হয় অভিনব গদ্য রচনার মাধ্যমে। লবণ-আইন ভঙ্গের সময় মেদিনীপুরের বন্দি চাষিদের মুখে ‘হাঙ্গার স্ট্রাইক’ শব্দটি হয়ে যায় ‘হাংরাস’। লেখকের নিজস্ব কারাবাস এবং ভারত ও বাংলার কমিউনিস্ট আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা এই উপন্যাসের মূল ভিত্তি। মধ্যবিত্ত ছাত্র রাজনীতি থেকে আসা অরবিন্দ এবং নিম্নবর্গীয় শ্রমিক পরিবার থেকে আসা বাদশা —এই দুই বিপরীত ডিসকোর্সের সমান্তরাল কথন। এটি কেবল রাজনৈতিক প্রচারণামূলক নয়, বরং রাজনীতিকে অতিক্রম করে সাধারণ মানুষের জীবন্ত ও মানবিক রূপ ফুটিয়ে তুলেছে। চরিত্রদের সামাজিক অবস্থান, ধর্মীয় ও শিক্ষাগত স্বাতন্ত্র্য অনুযায়ী মধ্যবিত্ত এবং মজুর শ্রেণির বাস্তবসম্মত ভাষা ও শব্দ ব্যবহার করা হয়েছে।
Downloads
References
১. দিবারাত্রির কাব্য, সুভাষ মুখোপাধ্যায় সংখ্য, ২০০৪, পৃ. ২৮৫
২. দিবারাত্রির কাব্য, সুভাষ মুখোপাধ্যায় সংখ্য, ২০০৪, পৃ. ২৯৬
৩. সুভাষ মুখোপাধ্যায়ের গদ্যসংগ্রহ দ্বিতীয় খণ্ড, পৃ. ৪৭২
৪. সুভাষ মুখোপাধ্যায়ের গদ্যসংগ্রহ দ্বিতীয় খণ্ড, পৃ. ৪৭৫
৫. সুভাষ মুখোপাধ্যায়ের গদ্যসংগ্রহ দ্বিতীয় খণ্ড, পৃ. ১৩-১৪
৬. সুভাষ মুখোপাধ্যায়ের গদ্যসংগ্রহ দ্বিতীয় খণ্ড, পৃ. ২১

