আধুনিককালে আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা : ঐতিহ্য, বিজ্ঞান ও জনস্বাস্থ্যের আলোকে একটি সমালোচনামূলক পর্যালোচনা/ The Relevance of Ayurveda in Modern Times: A Critical Review in the Light of Tradition, Science, and Public Health

Authors

  • Dr. Ganesh Let সংস্কৃত বিভাগ, রামপুরহাট কলেজ Author

Keywords:

  • আয়ুর্বেদ,
  • জনস্বাস্থ্য,
  • AYUSH,
  • চরকসংহিতা,
  • সুশ্রুতসংহিতা,
  • প্রতিরোধমূলক চিকিৎসা,
  • ভেষজ চিকিৎসা,
  • সমন্বিত চিকিৎসাব্যবস্থা

Abstract

আয়ুর্বেদ ভারতীয় জ্ঞান-ঐতিহ্যের অন্যতম প্রাচীন ও সুসংগঠিত চিকিৎসাশাস্ত্র। ‘আয়ুঃ’ (জীবন) এবং ‘বেদ’ (জ্ঞান) এই দুই শব্দের সমন্বয়ে গঠিত ‘আয়ুর্বেদ’ শব্দের অর্থ হল — জীবনকে সুস্থ, দীর্ঘায়ু ও সুষম রাখার বিজ্ঞান। বর্তমান বিশ্বে জীবনযাত্রার দ্রুত পরিবর্তন, মানসিক চাপ, দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপের প্রেক্ষাপটে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা হিসেবে আয়ুর্বেদের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান যেখানে মূলত রোগ নির্ণয় ও চিকিৎসার উপর জোর দেয়, সেখানে আয়ুর্বেদ সুস্থ মানুষের স্বাস্থ্যরক্ষা এবং রোগীর রোগনাশ - এই উভয় উদ্দেশ্যকে সমান গুরুত্ব প্রদান করে। চরকসংহিতায় উল্লিখিত “स्वस्थस्य स्वास्थ्यरक्षणं आतुरस्य विकारप्रशमनम्” নীতিটি আজও জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে সুষম খাদ্য, নিয়মিত জীবনযাপন, যোগ, ধ্যান এবং ভেষজ-ভিত্তিক চিকিৎসা বহু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে।

এই গবেষণাপত্রে আয়ুর্বেদের মৌলিক দর্শন, আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা, বৈজ্ঞানিক মূল্যায়ন, জনস্বাস্থ্যে অবদান, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সমালোচনামূলক ভাবে বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে WHO এবং ভারতের AYUSH মন্ত্রকের উদ্যোগের আলোকে আয়ুর্বেদের বৈশ্বিক গ্রহণযোগ্যতার বিষয়টিও আলোচিত হয়েছে।

Downloads

Download data is not yet available.

References

১. चरकसंहिता, सूत्रस्थान, ৩০.২৬

২. चरकसंहिता, सूत्रस्थान, ১.৪১

৩. चरकसंहिता, सूत्रस्थान, ১.৫৭

৪. सुश्रुतसंहिता, सूत्रस्थान, ১.১৪

৫. चरकसंहिता, चिकित्सास्थान, ১৫.৩

৬. सुश्रुतसंहिता, सूत्रस्थान, ১৫.৪১

৯. चरकसंहिता, सूत्रस्थान, ৩০.২৬

৮. चरकसंहिता, सूत्रस्थान, ৫.১২ (হিতাহার-বিহার বিষয়ক আলোচনা)

৯. चरकसंहिता, शरीरस्थान, ১.১০২

১০. World Health Organization, WHO Traditional Medicine Strategy 2014–2023 (Geneva: WHO, 2013).

১১. World Health Organization, “WHO establishes the Global Centre for Traditional Medicine in India,” 25 March 2022.

১২. World Health Organization, “WHO Global Traditional Medicine Centre: About Us

১৩. Press Information Bureau, Government of India, “Prime Minister lays foundation stone of WHO Global Centre for Traditional Medicine at Jamnagar,” 19 April 2022.

১৪. Ministry of AYUSH, Government of India, Annual Report 2022–2023.

১৫. Ministry of AYUSH, Government of India, “International Recognition of AYUSH Systems of Medicine,” Lok Sabha Reply.

১৬. Charaka Saṃhitā, Sūtrasthāna, 30.26.

Downloads

Published

2026-08-15

Issue

Section

Articles

How to Cite

আধুনিককালে আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা : ঐতিহ্য, বিজ্ঞান ও জনস্বাস্থ্যের আলোকে একটি সমালোচনামূলক পর্যালোচনা/ The Relevance of Ayurveda in Modern Times: A Critical Review in the Light of Tradition, Science, and Public Health. (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(3), 575-582. https://tirj.org.in/tirj/article/view/1341