সন্দ্বীপের কৃষক বিদ্রোহ : পূর্ববঙ্গের আঞ্চলিক সংগ্রামের ইতিহাস/ The Peasant Revolt of Sandwip: A History of Regional Struggle in East Bengal

Authors

  • Raghunath Roy সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ এস বি এস গর্ভমেন্ট কলেজ, হিলি Author

Keywords:

  • সন্দ্বীপ,
  • জোতদার–জমিদার সম্পর্ক,
  • ভূমিরাজস্ব ব্যবস্থা,
  • ব্রিটিশ শাসন,
  • কৃষক প্রতিরোধ

Abstract

সন্দ্বীপের কৃষক বিদ্রোহ অবিভক্ত বাংলার, বিশেষত পূর্ববঙ্গের, অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক কৃষক আন্দোলন হিসেবে ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। মোট চারটি বিদ্রোহ সংঘটিত হয়— যার প্রথমটি মুঘল আমলে (১৬৩৭–১৬৬৫) এবং পরবর্তী তিনটি ব্রিটিশ শাসনামলে (১৭৬৯, ১৮১৯ ও ১৮৭০ সালে)। প্রতিটি বিদ্রোহ ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সংঘটিত হওয়ায় এর চরিত্র, লক্ষ্য ও প্রতিরোধ পদ্ধতিতেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বিশেষত ভূমিরাজস্ব নীতি, জমিদারি শোষণ এবং ঔপনিবেশিক প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে কৃষকদের প্রতিরোধচেতনা ক্রমশ বিকশিত হয়।

         সন্দ্বীপের কৃষক বিদ্রোহ বিশ্লেষণে জোতদার–জমিদার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। বিদ্রোহের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব দিলাল, আবু তোরাপ, গোবিন্দচরণ চৌধুরী ও চাঁদ মিয়া ছিলেন স্থানীয় জোতদার শ্রেণির প্রতিনিধি, যারা কৃষকদের স্বার্থরক্ষায় ইংরেজপুষ্ট বহিরাগত জমিদার ও প্রশাসনের বিরুদ্ধে নেতৃত্ব প্রদান করেন। অন্যদিকে গোকুল ঘোষাল, প্রাণকৃষ্ণ বিশ্বাস এবং অ্যাচিলা কোর্জনের মতো বহিরাগত জমিদার ও আহাদদাররা ভূমিরাজস্ব বৃদ্ধি, জরিপ কার্যক্রম এবং জোরপূর্বক খাজনা আদায়ের মাধ্যমে কৃষকদের ওপর শোষণ তীব্রতর করে তোলে। এর ফলে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও প্রতিরোধের মনোভাব গড়ে ওঠে। বিশেষত ১৮৭০ সালের বিদ্রোহে মুন্সি চাঁদ মিয়ার নেতৃত্বে সংগঠিত অসহযোগ আন্দোলন কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করে এবং ব্রিটিশপুষ্ট জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে এক সফল গণ আন্দোলনের রূপ নেয়। সন্দ্বীপের কৃষক বিদ্রোহ তাই কেবল একটি আঞ্চলিক কৃষক-অভ্যুত্থান নয়; বরং এটি পূর্ববঙ্গের কৃষক সমাজের রাজনৈতিক চেতনা, সামাজিক সংগঠন এবং ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল।

Downloads

Download data is not yet available.

References

১. চক্রবর্তী, রাজকুমার এবং দাস, অনঙ্গমোহন, সন্দ্বীপের ইতিহাস, পুনমুদ্রণ, কলকাতা : একুশে, আগস্ট ২০১৬, পৃ. ৫৮

২. ঐ, পৃ. ৫৯

৩. সেন, প্যারীমোহন, নোয়াখালীর ইতিহাস, দ্বিতীয় প্রকাশ, ঢাকা : বইপত্র বাংলাবাজার, মার্চ ২০২০, পৃ. ৯৯

৪. ঐ, পৃ. ৭৯

৫. চক্রবর্তী, রাজকুমার এবং দাস, অনঙ্গমোহন, তদেব, পৃ. ৯৫–১০৩

৬. রায়, সুপ্রকাশ, ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম, নবম সংস্করণ, কলকাতা : বুক ওয়ার্ল্ড, মার্চ ২০০৮, পৃ. ৫৩

৭. চক্রবর্তী, রাজকুমার এবং দাস, অনঙ্গমোহন, তদেব, পৃ. ৯৯

৮. বিশ্বাস, দীপঙ্কর, ‘সন্দ্বীপের বিদ্রোহ : কৃষক বিদ্রোহের এক অনন্য নজির’, নাথ, রাখালচন্দ্র (সম্পা.), আঠারো ও উনিশ শতকের বাংলার কৃষক অসন্তোষ ও বিদ্রোহের ইতিবৃত্ত, প্রথম প্রকাশ, কলকাতা : প্রগতিশীল, মে ২০১৮, পৃ. ৭৬

৯. চক্রবর্তী, রাজকুমার এবং দাস, অনঙ্গমোহন, তদেব, পৃ. ১০১

১০. ঐ, পৃ. ১০৯

১১. বিশ্বাস, দীপঙ্কর, তদেব, পৃ. ৭৮

১২. চক্রবর্তী, রাজকুমার এবং দাস, অনঙ্গমোহন, তদেব, পৃ. ১০৯

১৩. রায়, সুপ্রকাশ, ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম, পৃ. ৩৪৩ – ৩৪৪

১৪. সরকার, সুমিত, মডার্ন টাইমস : ভারত ১৮৮০ দশক থেকে ১৯৫০-এর দশক, ভাষান্তর : আশীষ লাহিড়ী, প্রথম অনুবাদ সংস্করণ, কলকাতা : কেপি বাগচি এন্ড কোম্পানি, ২০১৯, পৃ. ১২৮

Downloads

Published

2026-08-15

Issue

Section

Articles

How to Cite

সন্দ্বীপের কৃষক বিদ্রোহ : পূর্ববঙ্গের আঞ্চলিক সংগ্রামের ইতিহাস/ The Peasant Revolt of Sandwip: A History of Regional Struggle in East Bengal. (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(3), 693-700. https://tirj.org.in/tirj/article/view/1358