দলিত সাহিত্য বিতর্ক : এক তাত্ত্বিক অভিনিবেশ/ DALIT SAHITYA BITARKA : EK TATTYK ABHINIBESH

Authors

  • GANESH JODDAR গবেষক, বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • দলিত,
  • সাহিত্য,
  • নন্দনতত্ত্ব,
  • বৌদ্ধিক,
  • আইডেন্টিটি,
  • বর্ণবাদ

Abstract

তিন অক্ষরের একটি শব্দ সমগ্র ভারতবর্ষে তো বটেই ফ্রাঙ্কফুর্ট স্কুল পর্যন্ত ত্রাস সঞ্চার করে চলেছে একথা বললে বুঝি আজ আর অতিকথন হবে না। বঙ্গভাষায় শব্দটি হল ‘দলিত’। মূলে শব্দটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত আইডেন্টিটির মানক-শব্দ। যাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এক বিশেষ সাহিত্যবর্গ, তার নাম হল ‘দলিত সাহিত্য’। সেজন্য মূল ধারার নন্দনতত্ত্বকে অস্বীকার করে নির্মিত হয়েছে আত্মবীক্ষণমূলক ও নব্যবাস্তবতাকেন্দ্রিক দলিত নন্দনতত্ত্ব, যা কিনা দলিত সাহিত্যের সম্যক আলোচনার মানদণ্ড। তর্কবিতর্কেরও অন্ত নেই এই দলিত সাহিত্যকে নিয়ে। অর্জুন ডাঙলে, শরণকুমার লিম্বালে, সিদ্ধা লিঙ্গাইয়া, ড. অরবিন্দ মালাগাট্টি থেকে শুরু করে বাংলায় ড.অচিন্ত্য বিশ্বাস, মনোহরমৌলি বিশ্বাস, যতীন বালা, নকুল মল্লিক, ড. সনৎকুমার নস্কর, নীতিশ বিশ্বাস, ড. সুরঞ্জন মিদ্দে, কল্যাণী ঠাকুর চাঁড়াল, এমনকি তরুণ প্রজন্মের মধ্যে ড.মৃন্ময় প্রামাণিক, ড.কল্যাণকুমার দাস, ড. সুকৃতিরঞ্জন বিশ্বাস প্রমূখ সকলেই কমবেশি দলিত সাহিত্যের তাত্ত্বিক পরিপ্রশ্ন নিয়ে তাঁদের স্ব-স্ব সন্ধানী আলোক ফেলেছেন। আমরা অনেকে অনেকরকম ভাবে তা থেকে ঋদ্ধ হয়েছি। সমস্ত জিজ্ঞাসার যথাযথ সদুত্তর যে পেয়েছি তা নয়। সে কারণে একজন দলিত সাহিত্য জিজ্ঞাসু হিসেবে আলোচ্য নিবন্ধে সেই-সমস্ত প্রশ্নের সমাধানের চেষ্টা করেছি যে-সমস্ত প্রশ্ন দলিত সাহিত্যের পাঠক মাত্রেরই মনে বারংবার উঁকি দিতে থাকে। যেমন বলা যায়, দলিত কারা এবং কেন? সাহিত্য আবার দলিত হতে পারে কি? ললিত সাহিত্যের সঙ্গে দলিত সাহিত্যের পার্থক্য কোথায়? কেই বা দলিত লেখক ও পাঠক? কেনই বা দলিত সাহিত্য? এর বৈশিষ্ট্যই বা কী? এর কি স্বতন্ত্র ভাষা ও শৈলী আছে? দলিত নন্দনতত্ত্ব বলতে কী বোঝায়? দলিত সাহিত্যের সত্যতাও বা কোথায়? এর উদ্দেশ্য কিংবা সীমাবদ্ধতাও কোনখানে? দলিত সাহিত্যের সুপরিকল্পিত ভবিষ্যৎ কী? - এমন সব জিজ্ঞাস্য। উল্লেখ্য মূল আলোচনায় কোনো সাহিত্যিকের রচনার সবিস্তার আলোচনা সচেতনভাবেই অনুল্লেখ থেকেছে। তাত্ত্বিক অভিনিবেশের মধ্য দিয়ে দলিত সাহিত্য জিজ্ঞাসার বিভিন্ন দিক আলোচিত হয়েছে। শুধু তাই নয় , আলোচনার সমাপ্তিতে অন্বেষণ করা হয়েছে দলিত সাহিত্যের যুক্তিযুক্ত ত্রুটিগুলিও। স্বল্পকথায় বলা যেতে পারে, আজকের আলোচনাটি আসলে - দলিত সাহিত্য পাঠের ভূমিকা বিশেষ।

Downloads

Download data is not yet available.

References

১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘সাহিত্য’, ‘সাহিত্যের তাৎপর্য’, রবীন্দ্র রচনাবলী, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, মার্চ, ১৯৮৯, পৃ. ৩০৩

২. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘সাহিত্য’, ‘বাংলার জাতীয় সাহিত্য’, বঙ্গীয় সাহিত্য পরিষদ সভার বার্ষিক অধিবেশন পঠিত, রবীন্দ্র রচনাবলী, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, প্রকাশ-মার্চ, ১৯৮৯, পৃ. ৩৫১

৩. বন্দ্যোপাধ্যায়, হরিচরণ, ‘বঙ্গীয় শব্দকোষ’, দ্বিতীয় খন্ড-প-হ, সাহিত্য একাডেমী, নতুন দিল্লি, সংস্করণ-১৯৬৬, পৃ. ১৯৫০

৪. রায়চৌধুরী, বেণীমাধব (সম্পাদিত), সুধাংশু কুমার বসু ও তারক কুন্ডু অনূদিত, ‘কালিদাস রচনা সমগ্র’,

‘রঘুবংশ’, ষষ্ঠ সর্গ, স্বয়ংবর সভায় বর্ণনা, ৩৭ সংখ্যক শ্লোকের গদ্য অনুবাদ, রিফ্লেক্ট পাবলিকেশন,

কলকাতা, প্রথম প্রকাশ-এপ্রিল ১৯৮৭, পৃ. ১১০

৫. প্রাগুক্ত, অষ্টম সর্গ, ‘অজ রাজার বিলাপ’, ১৬৭ সংখ্যক শ্লোকের গদ্য অনুবাদ, পৃ. ১২৩

৬. এ.এস.হর্নবি, ‘অক্সফোর্ড আডভ্যান্সড লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ’, অক্সফোর্ড ইউনিভর্সিটি প্রেস, অক্সফোর্ড, এইটথ্ এডিশন-২০১০, পৃ. ৫৭৬

৭. মুখোপাধ্যায়, হীরেন্দ্রনাথ (সম্পাদিত), ‘উজ্জ্বলনীলমণি’, ভারবি প্রকাশন, কলকাতা, ১৩৭২, পৃ. ১৫৬

৮. প্রাগুক্ত, পৃ. ১৫৭

৯. প্রাগুক্ত, পৃ. ১৬৯

১০. মুখোপাধ্যায়, বিমল কুমার, ‘সাহিত্য বিবেক’, গ্রন্থমেলা, কলকাতা, পরিবর্ধিত নতুন সংস্করণ-ফেব্রুয়ারি ১৯৮৪, পৃ. ৫৫

১১. প্রাগুক্ত, পৃ. ৫৫

১২. বিশ্বাস, ডক্টর অনিল, ‘অতাথো ব্রাত্যজিজ্ঞাসা’, নীতীশ বিশ্বাস (সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, ঐকতান গবেষণা সংসদ, কলকাতা, সংস্করণ-২০০১, পৃ. অ-১২

১৩. চট্টোপাধ্যায়, পার্থ, ‘ভূমিকা’, ‘নিম্নবর্গের ইতিহাস চর্চার ইতিহাস’, গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় (সম্পাদিত), ‘নিম্নবর্গের ইতিহাস’, আনন্দ পাবলিশার্স, কলকাতা, প্রথম সংস্করণ-এপ্রিল ১৯৯০, পৃ. ৩

১৪) প্রাগুক্ত, পৃ. ৩

১৫. এ.এস.হর্নবি, ‘অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি’, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, অক্সফোর্ড, এইটথ্ এডিশন-২০১০, পৃ. ১৫৪১

১৬. চক্রবর্তী স্পিভাক, গায়ত্রী, ‘গণতন্ত্রের রহস্য’, সমর সেন স্মারক বক্তৃতা, ২০১৭, অনুষ্টুপ, কলকাতা, প্রথম প্রকাশ-জুন ২০১৯, পৃ. ৪৮

১৭. রানা, সন্তোষ ও কুমার রানা, ‘পশ্চিমবঙ্গের দলিত ও আদিবাসী’, (সূচিপত্র অংশ), পরিমার্জিত সংস্করণ, প্রথম গাঙচিল প্রকাশ-ডিসেম্বর ২০১৮, পৃ. ৭

১৮. প্রাগুক্ত, পৃ. ১২৪

১৯. মণ্ডল, ডক্টর চিত্ত ও ডক্টর প্রথমা রায় মণ্ডল (সম্পাদিত), ‘বাংলার দলিত আন্দোলনের ইতিবৃত্ত’, একুশ শতক, প্রথম একুশ শতক সংস্করণ- ১ ফেব্রুয়ারী, বইমেলা-২০১৬, পৃ. ২৫

২০. রানা, সন্তোষ ও কুমার রানা, ‘পশ্চিমবঙ্গে দলিত ও আদিবাসী’, গাঙচিল, কলকাতা, প্রথম গাঙচিল প্রকাশ-২০১৮, পৃ. ২০

২১. প্রাগুক্ত, পৃ. ১২২

২২. রানা, কুমার, ‘পশ্চিমবঙ্গের দলিত জাগরণের সমস্যা ও সম্ভাবনা’, সন্তোষ রানা ও কুমার রানা, ‘পশ্চিমবঙ্গে দলিত ও আদিবাসী’, গাঙচিল, কলকাতা, প্রথম প্রকাশ-২০১৮, পৃ. ১২৩

২৩. লিম্বালে, শরণ কুমার, ‘দলিত নন্দনতত্ত্ব’, মৃন্ময় প্রামাণিক (বাংলা অনুবাদ), তৃতীয় পরিসর, প্রথম প্রকাশ-এপ্রিল ২০১৭, পৃ. ৫১

২৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘রক্তকরবী’, বিশ্বভারতী, কলকাতা, নতুন সংস্করণ, ২৫ বৈশাখ ১৩৬৭, পৃ. ৩৪

২৫. প্রাগুক্ত, পৃ. ৭৩

২৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘রক্তকরবী’, বিশ্বভারতী, নতুন সংস্করণ-২৫ বৈশাখ, ১৩৬৭ পৃ. ৩৯

২৭. ঘোষ, শুভ্রজ্যোতি, বিবিসি বাংলা, দৈনিক, দিল্লি, সেপ্টেম্বর ২০১৮

২৮. চৌধুরী, ডক্টর কনিষ্ক, ‘জাতের বিনাশ আম্বেদকর ও তাদের অবদান’, ড‍্যাফোড‍্যাম, কলকাতা, প্রকাশ কাল, জানুয়ারি ২০১৯, পৃ. ১১

২৯. প্রাগুক্ত, পৃ. ১১২

৩০. প্রাগুক্ত, পৃ. ১১২

৩১. ত্রিবেদী, দর্শন, ‘লিটারেচার অফ দেয়ার ওউন দলিত লিটারারি থিওরি ইন ইন্ডিয়ান কন্টেকস্ট দলিত লিটারেচার এ ক্রিটিক্যাল এক্সপ্লোরেশন’, এডিটেড বাই অমরনাথ প্রসাদ অ্যান্ড এম.বি.গৈজান, স্বরূপ অ্যান্ড সন্স, ২০০৭, পৃ. ২

৩২. প্রাগুক্ত, পৃ. ৩

(“to me Dalit is not a caste. He is a man exploited by the social and economic tradition of this country. He does not believe in God, Rebirth, Soul, Holy book teaching separation, Fate and Heaven because they have made him a Slave, He does believe in Humanism. Dalit is a symbol of change and revolution.” page-3)

৩৩. উইকিপিডিয়া [“a number of the people lowest cast in India, whom those of the four main castes were formerly forbidden to touch. Here formerly called- Taboo (offensive)or untouchable.”]

৩৪. ম‍্যাকডোনাল্ড, আর্থার এ. (এডিটর), ‘এ সংস্কৃত টু ইংলিশ ডিকশনারি’, অক্সফোর্ড, লন্ডন, লঙম‍্যান গ্রীন

অ্যান্ড কোং, লন্ডন, ইউ কে, ১৮৯৩, ইউ কে-১৮৯৩, পৃ. ১১৭

৩৫. বন্দ্যোপাধ্যায়, হরিচরণ, ‘বঙ্গীয় শব্দকোষ’, (প্রথম খন্ড - অ-ন, সংস্করণ-১৯৬৬, সাহিত্য একাডেমী, নতুন দিল্লি, পৃ. ১০৮৯

৩৬. ডাঙলে, অর্জুন, ‘দলিত সাহিত্য : অতীত বর্তমান ভবিষ্যৎ’, দেবেশ রায় (সংকলিত ও সম্পাদিত),

৩৭. বিশ্বাস, ডক্টর অনিল, ‘অতাথো ব্রাত্য জিজ্ঞাসা’, নীতীশ বিশ্বাস সম্পাদিত, ‘দলিত সাহিত্য’, ঐকতান গবেষণা সংসদ, কলকাতা, দ্বিতীয় সংস্করণ ২০০১, পৃ. অ-১৫

৩৮. প্রাগুক্ত, পৃ. অ-১৯

৩৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গীতাঞ্জলি’, ১০৮ সংখ্যক কবিতা, বিশ্বভারতী, কলকাতা, নতুন সংস্করণ-২৫ বৈশাখ, ১৩৪৯, পৃ. ১৩৬

৪০. কুমার রানা, ‘পশ্চিমবঙ্গে জাগরণের সমস্যা ও সম্ভাবনা’, সন্তোষ রানা ও কুমার রানা, ‘পশ্চিমবঙ্গে দলিত ও আদিবাসী’, গাঙচিল, কলকাতা, প্রথম গাঙচিল, প্রকাশ, ডিসেম্বর ২০১৮, পৃ. ১২৪

৪১. লিম্বালে, শরণকুমার, ‘সাদা পাতা’, অনুবাদ চৈতালী চট্টোপাধ্যায়; দেবেশ রায় (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, সাহিত্য একাডেমি, নতুন দিল্লি, প্রথম প্রকাশ, ১৯৯৭, পৃ. ১৯২-১৯৩

৪২. কুমার সিংহ, ডক্টর কমল, ‘সনাতন ও প্রগতিশীল বনাম দলিত সাহিত্য’, নীতীশ বিশ্বাস (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, ঐকতান গবেষণা সংসদ, কলকাতা, দ্বিতীয় সংস্করণ-২০০১, পৃ. ৯৮

৪৩. ডাঙলে, অর্জুন, ‘দলিত সাহিত্য : অতীত বর্তমান ভবিষ্যৎ’, দেবেশ রায় (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত’, সাহিত্য একাডেমী, নতুন দিল্লি, প্রথম প্রকাশ-১৯৯৭, পৃ. ৩৯

৪৪. প্রাগুক্ত, পৃ. ৪৪

৪৫. চ্যাটার্জী, দেবী, ‘মানবাধিকার ও দলিত’, ক্যাম্প, কলকাতা, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১৪, পৃ. ৩১

৪৬. রায়, দেবেশ, 'ভূমিকা', ‘আত্মপরিচয় : ভাঙ্গন ও উন্মোচন’, দেবেশ রায় (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত’, সাহিত্য একাডেমী, নতুন দিল্লি, প্রথম প্রকাশ-১৯৯৭, পৃ. ৮

৪৭. প্রাগুক্ত, পৃ. ১২

৪৮. বিশ্বাস, মনোহরমৌলি, ‘দলিত সাহিত্যের দিগবলয়’, ড. আম্বেদকর প্রকাশনী, কলকাতা, প্রথম সংস্করণ-মহালয়া ১৯৯২, পৃ. ১৫

৪৯. মালাগাট্টি, ড. অরবিন্দ, 'কানাড়া দলিত সাহিত্য', নীতিশ বিশ্বাস (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, দ্বিতীয় সংস্করণ, কলকাতা, ঐকতান গবেষণা পত্র, ২০০১, পৃ. অ-৭৮

৫০. বিশ্বাস, নীতিশ (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, দ্বিতীয় সংস্করণ, কলকাতা, ঐকতান গবেষণা পত্র, ২০০১, পৃ. অ-৫

৫১. প্রাগুক্ত, পৃ. ক-৬

৫২. রায়, অধ্যাপিকা ভারতী, ‘দলিত সাহিত্যের অপর নাম প্রতিবাদী সাহিত্য’, নীতিশ বিশ্বাস(সংকলিত ও সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, দ্বিতীয় সংস্করণ, কলকাতা, ঐকতান গবেষণা পত্র, ২০০১, পৃ. অ-১১১

৫৩. দত্ত, ভূপেন্দ্রনাথ, ‘সাহিত্যে প্রগতি’, প্রথম করুণা সংস্করণ, কলকাতা, করুণা প্রকাশনী, সেপ্টেম্বর ২০০৮, পৃ. ৯

৫৪. রায়, দেবেশ, ভূমিকা, ‘আত্মপরিচয়ের ভাঙন ও উন্মোচন’, দেবেশ রায় (সংকলন ও সম্পাদনা), ‘দলিত’, প্রথম সংস্করণ, নতুন দিল্লি, সাহিত্য একাডেমি, ১৯৯৭; পৃ. ১৮

৫৫. বিশ্বাস, মনোহরমৌলি, ‘দলিত সাহিত্যের রূপরেখা’, প্রথম প্রকাশ, কলকাতা, বাণীশিল্প, ২০০৭, পৃ. ১১

৫৬. প্রাগুক্ত

৫৭. বিশ্বাস, ডঃ অচিন্ত্য, ‘দলিত সাহিত্য’, নীতিশ বিশ্বাস (সংকলিত ও সম্পাদিত), ‘দলিত সাহিত্য’, দ্বিতীয়

সংস্করণ, কলকাতা, ঐকতান গবেষণা পত্র, ২০০১, পৃ. অ-৩০

৫৮. প্রাগুক্ত

৫৯. বিশ্বাস, মনোহরমৌলি, ‘দলিত সাহিত্যের রূপরেখা’, প্রথম প্রকাশ, কলকাতা, বাণীশিল্প, ২০০৭, পৃ. ১১

৬০. বালা, যতীন, ‘দলিত সাহিত্য আন্দোলন’, প্রথম প্রকাশ, কলকাতা, চতুর্থ দুনিয়া, ২০০২, পৃ. ৬৭

৬১. ঘোষ, শঙ্খ, ‘জার্নাল’, সপ্তম মুদ্রণ, কলকাতা, দেজ পাবলিশিং, ১৩৯২, পৃ. ৪৬

৬২. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘রক্তকরবী’, নতুন সংস্করণ, কলকাতা, বিশ্বভারতী, ১৩৬৭, পৃ. ৩২

৬৩. বিশ্বাস, মনোহরমৌলি, ‘দলিত সাহিত্যের রূপরেখা’, প্রথম প্রকাশ, কলকাতা, বাণীশিল্প, ২০০৭, পৃ. ৯৯

৬৪. প্রাগুক্ত

৬৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘কালের যাত্রা’, পরিবর্ধিত সংস্করণ, কলকাতা, বিশ্বভারতী, ১৩৭৮, পৃ. ৪৫

Downloads

Published

2022-07-21

Issue

Section

Articles

How to Cite

দলিত সাহিত্য বিতর্ক : এক তাত্ত্বিক অভিনিবেশ/ DALIT SAHITYA BITARKA : EK TATTYK ABHINIBESH. (2022). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 2(3), 41–69. https://tirj.org.in/tirj/article/view/1367