Bangla Anugolper udhbhaber patobhumi/ বাংলা অণুগল্পের উদ্ভবের পটভূমি

Authors

  • Suman Sarkar গবেষক, বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়মঠ Author

Keywords:

  • অণুগল্প,
  • তৈত্তরীয় উপনিষধ,
  • লিপিকা,
  • হিতোপদেশ,
  • কথাসরিৎসাগর,
  • বিশ্ববঞ্চক ও বিশ্বভন্ড

Abstract

বাংলা অণুগল্পের শুরু বৈদিক মন্ত্রে। তারপর উপনিষধের মন্ত্রে। পঞ্চতন্ত্র, হিতোপদেশ এগুলোর মধ্যে অণুগল্পের সার্থক নমুনা প্রাপ্ত হয়েছে। ছাপাখানার যুগে সার্থক ভাবে বাংলা অণুগল্প এসেছে। গোলকনাথ বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এদের প্রয়াসে অনেক ‘ক্ষুদ্র ক্ষুদ্র গল্পে’- এর অনুবাদ হয়েছে। ফোর্টউইলিয়াম কলেজের পর বাংলা সাময়িক পত্র-পত্রিকায় সাহিত্যের অন্যান্য সংরূপের পাশাপাশি বাংলা অণুগল্পের প্রকাশ করতে থাকলো। এই অণুগল্পগুলিকে শিশিরকুমার দাশ তার ‘বাংলা ছোটগল্প’ গ্রন্থে ‘চূর্ণক’ অভিধায় ভূষিত করেছেন। এই গ্রন্থে তিনি সেই রকম কিছু ‘চূর্ণক’-এর উদাহরণ দিয়েছেন। এগুলোকে তিনি চূর্ণক বললেও আদতে যে অণুগল্পের পূর্বজ রূপ সে বিষয়ে সংশয়ের লেশ মাত্র থাকতে পারেনা। এই সময় বাংলা পত্র-পত্রিকার জগতে ‘সমাচার দর্পণ’, ‘উপদেশক পত্রিকা’, ‘বঙ্গমিহির’, ‘রহস্য সন্দর্ভ’, ‘পঞ্চানন্দ’ ইত্যাদি পত্রিকা বাংলা ভাষার উৎকর্ষ সাধনে লিপ্ত ছিল। এখানেই কিছু অণুগল্পের নিদর্শন পাওয়া যায়। এরপর স্বর্ণকুমারী দেবী কিছু অণুগল্প লেখেন। তারপর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা অণুগল্পের জগৎকে সমৃদ্ধ করে। তবে পাকাপাকি ভাবে অণুগল্পের ভান্ডারকে সমৃদ্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘লিপিকা’ গ্রন্থে। বাংলা ছোটগল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ বাংলা অণুগল্পকে তার সার্থক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে অণুগল্পের পটভূমিটি নির্মাণ করেছিলেন। বাংলা অণুগল্প রবীন্দ্রনাথের হাত ধরে যে পূর্ণতা পেয়েছিল তা পরবর্তীতে বনফুল তাকে আলাদা মাত্রা দান করেছিলেন। যদিও তার লেখা গল্পগুলিকে ‘পোস্টকার্ড সাইজ গল্প’ বলা হয়। এগুলো আদতে অণুগল্পই। তিনি বাংলা সাহিত্যে প্রথমদিককার সর্বাধিক অণুগল্পের শ্রষ্ঠা। তিনি কম-বেশি চারশত অণুগল্পের লেখক। এরপর অমিয়চন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে অণুগল্পের পত্রিকা ‘পত্রাণু’ প্রকাশ হতে থাকলে অণুগল্পের জোয়ার শুরু হয়। এই সময় ‘শ্রী’, ‘ঋতম’, ‘কুহু’, ‘চন্দ্রবিন্দু’, ‘মাইক্রো’, ‘মিনিষ্টার’, ‘এক্স’ ইত্যাদি অণু পত্রিকা বের হতে থাকে। এই সব পত্রিকায় লেখা প্রকাশ করতে থাকলেন বনফুল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুবোধ ঘোষ, মনোজ বসু, বিমল মিত্র, আশাপূর্ণা দেবী, নরেন্দ্রনাথ মিত্র, বিমল কর, জ্যোতিরিন্দ্র নন্দী, সন্তোষ কুমার ঘোষ ইত্যাদি স্বনামধন্য লেখকেরা। এই ভাবে বাংলা অণুগল্পের পটভূমি প্রস্তুত হয়ে গেল।

Downloads

Download data is not yet available.

References

১. তেজসানন্দ, স্বামী (সংকলক), প্রার্থনা ও সঙ্গীত, রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, বেলুড় মঠ, হাওড়া, একবিংশ সংস্করণ ২০১৩, ১৩ই মার্চ, পৃ. ১

২. তদেব, পৃ. ২

৩. বড়ুয়া, বিপ্রদাশ, পঞ্চতন্ত্র গল্পসংগ্রহ, সাহিত্য প্রকাশ, ৮৭, পুরানো পল্টন লাইন, ঢাকা-১০০০, তৃতীয় মুদ্রণ, মাঘ ১৪২২, জানুয়ারি ২০১৬, পৃ. ৮০-৮১

৪. ভট্টাচার্য, সুখেন্দ্র ও মাইতি প্রগতি সম্পাদিত, বাংলা সাহিত্যের বাছাই করা অণুগল্প ১০০, ইসক্রা, বাদামতলা রোড, কলিকাতা- ৫৮, কলকাতা বইমেলা জানুয়ারি ২০০১, পৃ. ১৭

৫. শর্মা, শ্রীঈশ্বর চন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা সমগ্র, কলকাতা বইমেলা, ২০১০, প্রকাশক, স্বপন বসাক, বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড, ৪, শ্যামাচরণ দে স্ট্রিট, কল-৭৩, পৃ. ১০৬৬

৬. তদেব, পৃ. ৯৪৬

৭. তদেব, পৃ. ৯৪৭

৮. দাশ, শিশিরকুমার, বাংলা ছোটগল্প, দে’জ পাবলিশিং, ১৩, বঙ্কিমচ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩, পুনর্মুদ্রণ, নভেম্বর ২০১৬, পৃ. ২০

৯. তদেব, পৃ. ২০

১০. তদেব, পৃ. ২১

১১. তদেব, পৃ. ৬৭

১২. মুখার্জি, প্রীতি, শতক সেরা অণুগল্প, ধ্রুপদী, ১২, বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কল-৭৩, প্রকাশকাল, ডিসেম্বর ১৯৫৯, পৃ. ১৬-১৭

১৩. ঘোষ, তপোব্রত, রবীন্দ্র ছোটগল্পের শিল্পরূপ, দে’জ পাবলিশিং, ১৩ বঙ্কিমচ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩, পুনর্মুদ্রণ, মে ২০১২, পৃ. ৩৪৩

১৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, ছিন্নপত্রাবলী, বিশ্বভারতি গ্রন্থন বিভাগ, পুনর্মুদ্রণ, আষাঢ় ১৪১১, পৃ. ১৮৮

১৫. রায়, চৌধুরী গোপিকানাথ, রবীন্দ্রনাথ : ছোটগল্পের প্রকরণ শিল্প, সাহিত্য লোক, ২১, অভেদানন্দ রোড, মাণিকতলা, আজাদহিন্দ বাগ, কল-৬, প্রথম সংস্করণ ডিসেম্বর ১৯৯৭, পৃ. ৭

১৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, ছিন্নপত্রাবলী, বিশ্বভারতি গ্রন্থন বিভাগ, পুনর্মুদ্রণ, আষাঢ় ১৪১১, পৃ. ১৬২

১৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র-রচনাবলী, একাদশ খন্ড, বিশ্বভারতী, ভাদ্র ১৪২৬, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কল-১৭, পৃ. ৩৭৮-৩৭৯

১৮. মিত্র, অভিজিৎ, (সংকলক ও সম্পাদক) বিন্দু বিন্দু নরেন্দ্রনাথ মিত্র, কৃতি প্রকাশনী, কল-৪, প্রথম প্রকাশ জানুয়ারি ২০১৪, পৃ. ৬

১৯. দত্ত, সন্দীপ, লিটিল ম্যাগাজিন স্বতন্ত্র অভিযাত্রা, আত্মজা পাবলিশার্স, বসন্ত কুসুম, আড়িয়াদহ, কল-৫৭, প্রথম প্রকাশ, ডিসেম্বর ১৯, পৃ. ৩৩

২০. চট্টোপাধ্যায়, অমিয় ও মুখোপাধ্যায় আশীষতরু, পত্রাণু, বর্ষপূর্তি সংখ্যা, জানুয়ারি ১৯৭১, ১২২এ, বালিগঞ্জ গার্ডেন্স, কল-১৯, পৃ. ২

Downloads

Published

2024-04-18

Issue

Section

Articles

How to Cite

Bangla Anugolper udhbhaber patobhumi/ বাংলা অণুগল্পের উদ্ভবের পটভূমি . (2024). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 4(2), 28 – 39. https://tirj.org.in/tirj/article/view/628

Most read articles by the same author(s)