THE SHORT STORY OF MANDAKRANTA SEN : POLITICAL VIOLENCE/ মন্দাক্রান্তা সেনের ছোটগল্প : রাজনৈতিক হিংসা
Keywords:
- মন্দাক্রান্তা সেন,
- মন্দাক্রান্তা সেনের ছোটগল্প,
- রাজনৈতিক হিংসা,
- রেলগাড়ি গল্প,
- দূর্ঘটনা খবর গল্প,
- প্রজন্ম গল্প
Abstract
বাংলা সাহিত্যে কবি হিসাবে পরিচিত মন্দাক্রান্তা সেন একজন সুনামপ্রসিদ্ধ গল্পকার। তাঁর রচিত ছোটগল্পগুলি বর্তমান সময়ের পাঠককে গভীরভাবে আকৃষ্ট করে। মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ ও চাওয়া-পাওয়াকে তিনি গল্পের বিষয় করেছেন। সমাজে বহমান নারী নির্যাতন, রাজনৈতিক নোংরামি, বিষমদে মানুষের মৃত্যু, লটারির নেশায় জীবনের সর্বস্ব হারানোর বেদনা, সমকামিতার সম্পর্ক, রোগীর মৃত্যুকে কেন্দ্রকরে হাসপাতাল আক্রমণ, প্রভৃতি বিষয় তাঁর ছোটগল্পে ফুটে উঠেছে। নিজের গল্পের বিষয়বস্তু সম্পর্কে ‘কলকব্জা’ গল্প গ্রন্থে জানিয়েছেন- ‘দিলদরিয়ার মাঝে দ্যাখো আছে মজার কারখানা। সেই কারখানার কলকব্জাটিকেই বিধৃত করা হয়েছে এই গ্রন্থটিতে’।
আমাদের জন্মভূমি ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। জনগণ তাদের মত প্রদানের মাধ্যমে দেশনেতাকে নির্বাচিত করেন। কিন্তু অনেক সময় ক্ষমতা লোভের আশায় রাজনৈতিক নোংরামি চোখে পড়ে। রাজনৈতিক বুদ্ধির দ্বারা মানুষ ভুল পথে চালিত, মানুষ রাজনৈতিক ষড়যন্ত্রের ও রেষারেষির কাজে লিপ্ত। রাজনৈতিক দাঙ্গা ও এর ফলে বাড়িতে আগুন দেওয়া, কলেজ সংসদ দখল নিয়ে বিভিন্ন হিংসা, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার মত নানা ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।
মন্দাক্রান্তা সেনের অনেক গল্পে বর্তমান সময়ের এই রাজনৈতিক বাস্তবতা কীভাবে ধরা পড়েছে তা আলোচনা করে তুলে ধরার চেষ্টা করবো। উল্লেখ্য যে, এই আলোচনার জন্য নির্বাচিত করা হয়েছে পুস্তাকাকারে প্রকাশিত গল্পগুলিকে, তথা ‘কলকব্জা একটি গল্পের বই’ ও ‘অল্প কিছু গল্প’ এই গল্পগ্রন্থ দুটির কয়েকটি গল্প।
Downloads
References
১. সেন, মন্দাক্রান্তা; ‘কলকব্জা একটি গল্পের বই’, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৪ ভূমিকা অংশ।
২. গুপ্ত, শ্যমলী ও দাশগুপ্ত অনুশীলা, রাজনীতি ও সাহিত্য শিল্পের অঙ্গনে নারী, এন. ই. পাবলিশার্স, কলকাতা, পৃ. ১৬
৩. সেন, মন্দাক্রান্তা; ‘কলকব্জা একটি গল্পের বই’, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৪ পৃ. ৪৫
৪. তদেব, পৃ. ৫০
৫. তদেব, পৃ. ৫১
৬. তদেব, পৃ. ১৬১
৭. তদেব
৮. তদেব, পৃ. ২৪৫
৯. তদেব, পৃ. ২৪৯
১০. তদেব, পৃ. ২৫৩
১১. তদেব, পৃ. ৩৭
১২. তদেব, পৃ. ৩৮
১৩. তদেব, পৃ. ৫৩
১৪. তদেব, পৃ. ৫৩
১৫. তদেব, পৃ. ৫৩
১৭. সাক্ষাৎকার, তারিখ - ০৬/০৮/২০১৮, সময়- ১.৩০-৫.৩০ (দুপুর), স্থন- ৫৯/৫ প্রিন্স বখতিয়ার শাঁ রোড, কলকাতা, লেখিকার নিজ বাসভবন।

