Women in Folk Songs: Perspective Purulia District/ লোকগানে নারী : প্রেক্ষিত পুরুলিয়া জেলা

Authors

  • BIPLAB KUMAR MAHATO গবেষক, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • লোকসাহিত্য,
  • লোকসংস্কৃতি,
  • লোকগান,
  • লোকজীবন,
  • নারীজীবন,
  • গার্হস্থ্যজীবন,
  • আত্মপ্রতিকৃতি

Abstract

সাহিত্য আবর্তিত হয় মূলত নারীকে কেন্দ্র করেই। প্রাচীন ঐতিহ্যকে স্বীকার করে বলা যায় নারীর মূল্য কোনো দিনই উপেক্ষিত ছিল না। সমাজ সৃষ্টির প্রাক্ মুহূর্ত থেকেই নারীর অবদান সর্বত্র। গান, কবিতা, নাটক, উপন্যাস, এমনকি যুক্তিগ্রাহ্য প্রবন্ধেও নারীর সমান কদর। কবিতা ও গানের মূল সমন্বয়ই যে প্রেম ভাবনা তা নারীর অবয়ব সম্পৃক্ত জীবন বৈচিত্র্যের উপরই নির্ভরশীল। কবি যখন বলেন –

“প্রেমের বিষে জ্বরজ্বর জ্বালায় মরি অবিরত

উদগারিতে না পারি বিষ, না পারি গিলিতে।”

স্পষ্টতই এ গানে নারীর উচ্ছ্বসিত সচকিত পিয়াসী মনের জ্বরজ্বর প্রেমচেতনা প্রকাশিত। এ কথা ঠিক জ্যোতি ও প্রঞ্জায় স্থির হলেও নারী লোকগানে তার সতত বিহ্বল চঞ্চল রূপই আমাদের আকৃষ্ট করে। পুরুলিয়ার লোকগান ঝুমুর, টুসু, ভাদু, জাওয়া, করম, পাতা প্রভৃতির মূল আকর্ষণ নির্দিষ্ট অঞ্চলের মানুষের লোকজীবনের ঘরের কথা স্পষ্ট করা, কিন্তু এই সমস্ত পুরুলিয়ার লোকজীবন সম্পৃক্ত গানগুলোর মধ্যে কোথাও বাদ পড়েনি নারীর জীবন কথা। লোকগানগুলির মূল বিষয় না হলেও মূল আশ্রয় আসলে নারীর জীবন ও প্রেম। কোনো কোনো গান আবার শুধুই নারী কেন্দ্রিক। কবি যখন বলেন ‘ঝিঙা ফুল ঝিঙা ফুল হলুদ বরণ কেনে/ পিরীতে মজিলে মন রঙ লাগে মনে।’ প্রকৃতির সৌন্দর্য বিশ্লেষণে তার লক্ষ্য অসমাপ্ত, আসলে তিনি নারী মনকে রাঙিয়ে তার উপর উচ্ছ্বসিত প্রেমের সংকেত উৎসারিত করতে চেয়েছেন। লোকগান গুলিতে কবি শুধু পুরুষের চোখে নারীকে দেখেননি, নারীর চোখেও পুরুষকে দেখার ক্ষেত্র তৈরি করেছেন। নারীর স্বগতোক্তি মনের মতো রসিক পাল্যেই যাব বিন্দাবন লো’। লোকগান লোকসংস্কৃতির সম্পদ। পুরুলিয়ার লোকগানের ঐতিহ্য বহু প্রাচীন। গানগুলির অন্তরাগের মধ্যে যেমন বৈভব, প্রকৃতির সুমিষ্ট ফলের সুবাস তেমনি নারীর আমৃত্যু জীবন কথাও সংশ্লিষ্ট।

Downloads

Download data is not yet available.

References

১. রায়, ড. সুভাষ, ‘পুরুলিয়ার ঝুমুর : উৎস বিকাশ ও পরিণতি’, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, জানুয়ারি,

২০১৮/এ, পৃ. ১১

২. তদেব, পৃ. ৯৫

৩. ক্ষেত্র সমীক্ষা : অধ্যাপক দীপক কুমার মাহাত, আরামবাক কলেজ, সংস্কৃত বিভাগ, বয়স - ৩২

৪. তদেব

৫. তদেব, পৃ. ৯৫

৬. তদেব, পৃ. ৯৫

৭. তদেব, পৃ. ৯৫

৮. তদেব, পৃ. ৯৫

৯. তদেব, পৃ. ৯৬

১০. তদেব, পৃ. ৯৬

১১. তদেব, পৃ. ৯৬

১২. তদেব, পৃ. ১০৬

১৩. তদেব, পৃ. ১০৭

১৪. তদেব, পৃ. ১১০

১৫. তদেব, পৃ. ১১১

১৬. তদেব, পৃ. ১১৬

১৭. তদেব, পৃ. ১৫৬

১৮. তদেব, পৃ. ১২

১৯. মাহাত, কিরীটি সম্পাদিত, ‘ঝুমুর সমগ্র’, অভিযান পাবলিশার্স, প্রথম সংস্করণ ২০২০, পৃ. ১১৯

২০. সেন, শ্রমিক ও মাহাত কিরীটি সম্পাদিত, ‘লোকভূমি মানভূম’, বর্ণালী প্রকাশনী, এপ্রিল- ২০১৫, কলকাতা

৭০০০০৯, পৃ. ১৭৫

২১. তদেব, পৃ. ১৭৮

২২. তদেব, পৃ. ১৭৯

২৩. তদেব, পৃ. ১৮১

২৪. তদেব, পৃ. ১৮২

২৫. তদেব, পৃ. ১৮৪

২৬. খান, ইয়াসিন সম্পাদিত, ‘জঙ্গলমহল : সমাজ-সংস্কৃতি ও সাহিত্য’, প্রগ্রেসিভ পাবলিশার্স, প্রথম সংস্করণ,

ডিসেম্বর ২০১৯, কলকাতা ৭০০০৭৩, পৃ. ১২৫

২৭. তদেব, পৃ. ১২৬

২৮. তদেব, পৃ. ১২৬

২৯. মাহাত, ড. ক্ষীরোদ চন্দ্র, ‘মানভূম সংস্কৃতি’, বঙ্গীয় সাহিত্য সংসদ, প্রথম প্রকাশ, দিপাবলী ২০১৬, কলকাতা

৭০০০০৯, পৃ. ৬৪

৩০. তদেব, পৃ. ৬৪

৩১. তদেব, পৃ. ৬৫

৩২. পত্রিকা : আজকের যোধন, ষষ্ঠ সংখ্যা, কার্তিক - অগ্রহায়ণ ১৪২৬, পৃ. ১৭৩

Downloads

Published

2024-04-18

Issue

Section

Articles

How to Cite

Women in Folk Songs: Perspective Purulia District/ লোকগানে নারী : প্রেক্ষিত পুরুলিয়া জেলা. (2024). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 4(2), 215 – 224. https://tirj.org.in/tirj/article/view/651