Origin and Development of Krishnanagara Pottery : A Historical Review/ কৃষ্ণনগরের মৃৎশিল্পের উদ্ভব ও বিকাশ : একটি ঐতিহাসিক পর্যালোচনা
Keywords:
- মৃৎশিল্প,
- মূর্তি,
- কুমোর পাড়া,
- কুম্ভকার,
- নদীয়া রাজ,
- কৃষ্ণনগর
Abstract
বৈষ্ণব ধর্মীয় আন্দোলনের পীঠস্থান নদীয়া জেলার অন্যতম প্রসিদ্ধ তিনটি জনপদ হল নবদ্বীপ, শান্তিপুর এবং কৃষ্ণনগর। নদীয়া রাজের শাসনকালে আরও নির্দিষ্ট করে বললে মহারাজ কৃষ্ণচন্দ্রের সময়কাল থেকে কৃষ্ণনগর বঙ্গ সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান ছিল। এছাড়াও উল্লেখযোগ্য বিষয় এই যে কৃষ্ণনগরের পরিচিতি এবং গুরুত্ব উভয় বৃদ্ধি করার পশ্চাতে এই স্থানের মৃৎশিল্পের ভূমিকা অবিস্মরণীয়। ঘূর্ণির মৃৎশিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল ও মূর্তি তৎকালীন সময় থেকে আজও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। এই পর্বে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু মূলত কৃষ্ণনগরে মৃৎশিল্পের উদ্ভব ও ঔপনিবেশিক পর্বে ব্রিটিশ শাসক শ্রেনি ও খ্রিস্টান মিশনারীদের দ্বারা এই শিল্প কতখানি প্রভাবিত হয়েছিল, পাশাপাশি তারা কতটা সক্রিয় ভূমিকা পালন করেছিল এই শিল্পের প্রসারে, নদীয়া রাজবংশ কি ভূমিকা পালন করেছিল, এছাড়াও মৃৎশিল্পী সমাজের আর্থ সামাজিক অবস্থান, এবং নদীয়া জেলার মৃৎশিল্প পার্শ্ববর্তী জেলার মৃৎশিল্পের উপর কোন প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল কিনা। আমাদের মূল উদ্দেশ্য এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলিকে বিশ্লেষণাত্মক আলোচনার মাধ্যমে এই গবেষণা পত্রটিতে তুলে ধরা। কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের শিল্পনির্মাণ শুধুমাত্র এই জেলা বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় মনে রাখতে হবে বহু শিল্পানুরাগী ব্রিটিশ ও ইউরোপের মানুষ বহু মূল্য দিয়ে এই শিল্প নিদর্শন তাদের দেশে নিয়ে গেছেন। কৃষ্ণনগরের পুতুল বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে তার নিজ শিল্প গুণে। কবিগুরু রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরীর মত মানুষও কৃষ্ণনগরের মৃৎশিল্পের উচ্ছশিত প্রশংসা করেছেন।
Downloads
References
১. নদীয়ার স্বাধীনতার রজতজয়ন্তী স্মারক গ্রন্থ, নদীয়া জেলা নাগরিক পরিষদ, কৃষ্ণনগর, ১৯৭৩, পৃ. ৫০
২. চক্রবর্তী, সুধীর, কৃষ্ণনগরের মৃৎশিল্প ও মৃৎশিল্পী সমাজ, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সাইন্সেস,
কলকাতা, ১৯৮৫, পৃ. ২
৩. তদেব, পৃ. ৬
৫. চক্রবর্তী, সুধীর, প্রাগুক্ত, পৃ. ১৭
৬. চক্রবর্তী, সুধীর, প্রাগুক্ত, পৃ. ২১
৭. গ্যারেট জে. এইচ. ই, বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার, নদীয়া, কলকাতা, ১৯১০, পৃ. ৯৪
৮. শিল্প স্মরণিকা, নদীয়া জেলা, ১৯৭২, পৃ. ৩৪-৩৬
৯. তদেব, পৃ. ৩১
১০. মজুমদার, দুর্গাদাস, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারস: নদীয়া, ইনফরমেশন এ্যন্ড পাবলিক রিলেশন
ডিপার্টমেন্ট, কলকাতা, ১৯৭৮, পৃ. ১৬৫

