Bengali Lokayat Jeevan: Context Translation Literature/ বাঙালীর লোকায়ত জীবন : প্রসঙ্গ অনুবাদ সাহিত্য

Authors

  • NANDA KUMAR PAKHIRA গবেষক, বাংলা বিভাগ সিকম স্কিলস বিশ্ববিদ্যালয় কেন্দ্রাডঙ্গল, বীরভূম, পশ্চিমবঙ্গ Author
  • Dr. Samaresh Majumdar তত্ত্বাবধায়ক, বাংলা বিভাগ সিকম স্কিলস বিশ্ববিদ্যালয় কেন্দ্রাডঙ্গল, বীরভূম, পশ্চিমবঙ্গ Author

Keywords:

  • লোকসংস্কৃতি,
  • উইলিয়াম থামস্,
  • অনুবাদ সাহিত্য,
  • পঞ্চামৃত,
  • চতুবর্গলাভ,
  • জন্মান্তরবাদ

Abstract

সংস্কৃতির সঙ্গে যখন ‘লোক’ শব্দটি জোড়া হয় তখন আমাদের তাত্ত্বিক মন সংস্কৃতির সঙ্গে লোকসংস্কৃতির মাত্রাগত বিশিষ্টতায় অনুসন্ধানী হয়ে ওঠে। এই লোকসংস্কৃতিরই নানা উপাদান হল লোকাচার, লোকবিশ্বাস, লোকসংস্কার, লোকসাহিত্য ইত্যাদি। লিখন পদ্ধতির মাধ্যমে তা শিষ্ট সাহিত্যের অন্তর্ভুক্ত হয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে এর বিপুল পরিচয় পাই। মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য প্রভৃতিতে লোকবিশ্বাস, লোকসংস্কার ইত্যাদি নানা লোক উপাদানের সন্ধান পাই। কৃত্তিবাস অনুদিত রামায়ণে, মালাধর বসু অনুদিত শ্রীকৃষ্ণবিজয় কাব্যে এবং কাশীরাম দাস অনুদিত মহাভারতে বহু লোকসংস্কারের বর্ণনা পাওয়া যায়। পুত্রেষ্ঠী যজ্ঞের মাধ্যমে নারায়ণের অংশরূপে পুত্র রামচন্দ্রকে পাওয়া এই লোকবিশ্বাস পুরাণ থেকেই লোকসমাজে এসেছে। জন্ম-বিবাহ-মৃত্যু নিয়ে বাঙালির নানা লোকসংস্কারের পরিচয় তিনটি অনুদিত কাব্যে আছে। রামচন্দ্রাদির জন্মের পর পাঁচুটি, ষষ্ঠীপূজা, আটকলাই ইত্যাদি বর্ণনা যেমন আছে তেমনি আবার পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহে স্ত্রী আচারের বর্ণনাও বাঙালির সংস্কারজাত। পাপ-পুণ্যের বিশ্বাসের ধারণাও ধরা পড়েছে কাশীদাসী মহাভারতে। জন্মান্তরবাদের প্রসঙ্গও এসেছে। মানুষের মৃত্যুর সময়কালে নারায়ণকে স্মরণ করা, মৃত আত্মার প্রতি যমদূতের কোনো অধিকার নাথাকা, মৃত্যুর পর পিণ্ডদানের রীতি এ ধরণের নানা লোকবিশ্বাসের সন্ধান রয়েছে শ্রীকৃষ্ণবিজয় কাব্যে। বাঙালি বহুদিন ধরে লোকজীবনে আচার-অনুষ্ঠানকেন্দ্রিক লোকসংস্কৃতিকে লালন করে আসছে। আর তারই প্রতিফলন দেখতে পাই মধ্যযুগের অনুবাদ সাহিত্যে।

Downloads

Download data is not yet available.

References

১. আচার্য্য, ড. দেবেশকুমার, প্রবন্ধ বিচিত্রা, দ্বিতীয় সংস্করণ, বামা পুস্তকালয়, পৃ. ২০৮

২. মুখোপাধ্যায়, শ্রীহরেকৃষ্ণ, রামায়ণ, চতুর্থমুদ্রণ, সাহিত্যসংসদ, পৃ. ১৫

৩. তদেব, পৃ. ১৫

৪. তদেব, পৃ. ২৩

৫. নস্কর, সনৎকুমার, প্রাগাধুনিক বাংলা সাহিত্যঃ পরিপ্রশ্ন ও পুনর্বিবেচনা, প্রথম প্রকাশ, দিয়া পাবলিকেশন,

পৃ. ৩৫৪

৬. মুখোপাধ্যায়, শ্রীহরেকৃষ্ণ, রামায়ণ, চতুর্থমুদ্রণ, সাহিত্যসংসদ, পৃ. ৫২

৭. তদেব, পৃ. ৫৬

৮. তদেব, পৃ. ৭৭

৯. তদেব, পৃ. ৭৮

১০. তদেব, পৃ. ৪৮৪

১১. বন্দ্যোপাধ্যায়, দেবনাথ, কাশীদাসী মহাভারত, কাশীখণ্ড, দ্বিতীয় মুদ্রণ, সাহিত্যসংসদ, পৃ. ৮

১২. মুখোপাধ্যায়, শ্রীহরেকৃষ্ণ, রামায়ণ, চতুর্থমুদ্রণ, সাহিত্যসংসদ, পৃ. ৮

১৩. তদেব, পৃ. ২৭

১৪. তদেব, পৃ. ৩১

১৫. তদেব, পৃ. ৪৪

১৬. তদেব, পৃ. ৪৬

১৭. তদেব, পৃ. ১৯৫

১৮. তদেব, পৃ. ১৯৫

১৯. তদেব, পৃ. ২৫৮

২০. তদেব, পৃ. ৩৫৪

২১. তদেব, পৃ. ৫২১

২২. বন্দ্যোপাধ্যায়, দেবনাথ, কাশীদাসী মহাভারত, উত্তর কাশীখণ্ড, প্রথম সংস্করণ, সাহিত্যসংসদ, পৃ. ৭০

২৩. তদেব, পৃ. ৭৪

২৪. তদেব, পৃ. ২৮২

২৫. তদেব, পৃ. ৭৪

২৬. তদেব, পৃ. ৩০৪

২৭. তদেব, পৃ. ৩১৪

২৮. তদেব, পৃ. ৩১৭

২৯. তদেব, পৃ. ৩১৮

৩০. ভট্টাচার্য, অমিত্রসূদন ও রানা, সুমঙ্গল, শ্রীকৃষ্ণবিজয়, চতুর্থ সংস্করণ, রত্নাবলী, পৃ. ১১৭

৩১. তদেব, পৃ. ১১৮

৩২. তদেব, পৃ. ১১৯

৩৩. গিরি, ড. সত্যবতী ও মজুমদার ড. সমরেশ, প্রথমখণ্ড, তৃতীয় সংস্করণ, রত্নাবলী, পৃ. ১০৫

Downloads

Published

2024-04-18

Issue

Section

Articles

How to Cite

Bengali Lokayat Jeevan: Context Translation Literature/ বাঙালীর লোকায়ত জীবন : প্রসঙ্গ অনুবাদ সাহিত্য . (2024). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 4(2), 349 – 355. https://tirj.org.in/tirj/article/view/669