Paramarthika Drishti and Pragmatic Drishti : A Monistic Approach/ পারমার্থিক দৃষ্টি ও ব্যবহারিক দৃষ্টি : একটি অদ্বৈতবাদী আঙ্গিক : অলোক মন্ডল
Keywords:
- সৎ,
- অসৎ,
- কল্পনা,
- ব্রহ্মকারবৃত্তি
Abstract
পারমার্থিক দৃষ্টি ও ব্যবহারিক দৃষ্টি - এই কথা দুটি অদ্বৈত বেদান্তে সুপরিচিত। 'পরমার্থ' বলতে বোঝায় যা জীবের পরম কাম্য। পরমকাম্য হল সেই পদার্থ, যা অন্যান্য কাম্য এর তুলনায় কাম্যতর। পারমার্থিক দৃষ্টি হল সত্যদৃষ্টি অর্থাৎ সম্যক জ্ঞান। ব্যবহারিক দৃষ্টি হল ঐ রূপ জ্ঞান, যার সাহায্যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সুচারুরূপে নির্বাহিত হয়। জীবনযাত্রার উপযোগীতাই ব্যবহারিক জ্ঞানের লক্ষণ। ব্যবহারিক জ্ঞানের বিষয় সত্য নয়; কিংবা তা হল অপূর্ণ সত্য অথবা ব্যবহারিক জ্ঞানের বিষয় মিথ্যা অবভাস অথবা অ-বস্তু। ব্যবহারিক সৎ, সৎ বলে প্রতীয়মান হলেও তাত্ত্বিক বিবেচনায় তা সৎ নয় আবার বন্ধ্যাপুত্রের মতো অসৎ ও নয়। যেহেতু তা সৎ নয়, অসৎ ও নয়, এই ভাবে সদঅসদভ্যামঅনির্বাচ্য বলেও নির্দেশ করা যায়। এই অর্থে মিথ্যাবস্তুকে অসৎ বলে আখ্যায়িত করা যায়। কিন্তু পারমার্থিক দৃষ্টির ধারণাটি সম্ভবপর হয় কিরূপে? আমাদের বিচারপ্রণালী কি সর্বদাই সম্যকপথে পরিচালিত হয়? এই দার্শনিক প্রশ্ন ওঠা স্বাভাবিক। অনেক সময়ই সাধারণ জীবনযাত্রার প্রতি অনেকেরই বিতৃষ্ণা দেখা দেয়। সেই বিতৃষ্ণাজনিত তৃষ্ণাকে অলৌকিক বলা অসঙ্গত। এটি হল আধ্যাত্মিক মুক্তির তৃষ্ণা। বিচার তথা দার্শনিক এর সাধারণ উদ্দেশ্য হল ঐ তৃষ্ণারূপ পরিচয়টিকে স্পষ্টিকরণ ও সুস্পষ্ট করা। এই স্পষ্টিকরণ ও গাঢ় পরিচয়ের অপর নাম ব্রহ্মকারবৃত্তি। এটিই হল তত্ত্বানুভুতি কিংবা পারমার্থিক দৃষ্টি।
Downloads
References
১. বাগচী, দীপক কুমার, ভারতীয় নীতিবিদ্যা, কলকাতা, প্রগ্রতিশীল প্রকাশক, 2004, পৃ. ৪৭
২. চক্রবর্তী, নীরদবরণ, ভারতীয় দর্শন, কলকাতা, দত্ত পাবলিশার্স, পৃ. ২৯৮
৩. তদেব, পৃ. ৩০০-৩০৪
৪. পাল, সন্দীপ ও আনিসুজ্জামান, মো: (সম্পাদক); চৌধুরী, রমা, বেদান্ত দর্শন, ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ, মার্চ -2022, পৃ. ১৫-১৬
৫. ভট্টাচার্য, করুণা, অদ্বৈতসিদ্ধি (ইংরাজী অনুবাদ) নিউ দিল্লী, আইসিপিআর পৃ. viii-ix
৬. তর্কবাগীশ, ফণিভূষণ, ন্যায়দর্শন (প্রথম খণ্ড), কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, জুলাই-1981, পৃ. ১৬-২০
৭. পাল, সন্দীপ ও আনিসুজ্জামান, মো: (সম্পাদক); চৌধুরী, রমা, বেদান্ত দর্শন, ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ, মার্চ -2022, পৃ. ১৬২
৮. ভট্টাচার্য, করুণা, অদ্বৈতসিদ্ধি (ইংরাজী অনুবাদ) নিউ দিল্লী, আইসিপিআর পৃ. ১৮৪-১৯০
৯. পাল, সন্দীপ ও আনিসুজ্জামান, মো: (সম্পাদক); চৌধুরী, রমা, বেদান্ত দর্শন, ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ, মার্চ -2022, পৃ. ২২৯-২৩২
১০. ভট্টাচার্য, মোহন ও ভট্টাচার্য, দীনেশচন্দ্র, ভারতীয়দর্শনকোষ (প্রথম খণ্ড), কলকাতা, 1383 বঙ্গাব্দ, পৃ. ৭০-৭১
১১. চৌধুরী, রমা, বেদান্ত দর্শন, কলকাতা, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, 1351 বঙ্গাব্দ, পৃ. ১০
১২. তদেব, পৃ. ১২
১৩. পাল, সন্দীপ ও আনিসুজ্জামান, মো: (সম্পাদক); চৌধুরী, রমা, বেদান্ত দর্শন, ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ, মার্চ, 2022, পৃ. ১৬৪-১৬৬

