Madhyajuger nirbachito Bangla kabye nari monostattwa : prasangata ‘Maimansingha gitika’ ebong ‘Lorchandrani o satimayna’ (মধ্যযুগের নির্বাচিত বাংলা কাব্যে নারী মনস্তত্ত্ব : প্রসঙ্গত ‘মৈমনসিংহ-গীতিকা’ এবং ‘লোরচন্দ্রাণী ও সতীময়না’)
Keywords:
- মধ্যযুগ,
- বাংলা সাহিত্য,
- নারী মনস্তত্ত্ব,
- পুরুষতান্ত্রিক সমাজ,
- আত্মসম্মানবোধ,
- ময়নার বিলাপ
Abstract
নারী মনস্তত্ত্বের ধারণা উত্তর ঔপনিবেশিক ভাবনার ফসল হতে পারে, তবুও মধ্যযুগের বাংলা সাহিত্যে কবিরা কাব্যের খাতিরে যে সব নারী চরিত্র নির্মাণ করেছেন তাঁরা এক একজন এক একদিকে সম্পূর্ণা। যদিও নারী চরিত্রের বিশ্লেষণ করার অভিপ্রায় এক্ষেত্রে নেই, এখানে আলোচনার ক্ষেত্র হিসেবে এসেছে নারী মনস্তত্ত্ব। আর সেই মনস্তত্ত্বের কেন্দ্র থেকে নারী চরিত্রদের সমাজ, ও তাদের দয়িতকে দেখে নেওয়ার, পরখ করে নেওয়ার চেষ্টা কতটা কাব্যে কবিরা ফুটিয়ে তুলেছেন তা দেখার চেষ্টা করেছি আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে। এখানে নারীর আত্মপ্রতিষ্ঠার লড়াইকেও গুরুত্ব দেওয়া হয়নি, তা শুধু এসেছে কাহিনির প্রসঙ্গে। যে সব নারীদের এই আলোচনায় স্থান দেওয়া হয়েছে তারা নিজ নিজ অবস্থানে নিজের মনস্তত্ত্বের প্রভাবে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা-ই আলোচ্য বিষয়।
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘মানসী’ কাব্যগ্রন্থ, ‘মেঘদূত’ কবিতা; রবীন্দ্র-রচনাবলী-ভুক্ত সংস্করণ, পুনর্মুদ্রণ শ্রাবণ ১৪০১, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলিকাতা-৫৪, পৃ. ২২৫
২. সেন, দীনেশচন্দ্র, ‘মৈমনসিংহ-গীতিকা’, 'মহুয়া পালা’; তৃতীয় সংস্করণ - ১৯৫৮, কলিকাতা বিশ্ববিদ্যালয়, পৃ. ১১
৩. তদেব; পৃ. ১২
৪. তদেব; পৃ. ১৬
৫. তদেব; পৃ. ১৩
৬. তদেব; পৃ. ১৫
৭. তদেব; পৃ. ২১
৮. তদেব; পৃ. ৪০
৯. তদেব; পৃ. ৩২
১০. সেন, শ্রী দীনেশচন্দ্র, ‘বঙ্গভাষা ও সাহিত্য’, ষষ্ঠ সংস্করণ, পরিশোধিত ও পরিবর্ধিত, গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স, কলকাতা।
১১. সেন, দীনেশচন্দ্র, ‘মৈমনসিংহ-গীতিকা’, ‘মহুয়া পালা’; তৃতীয় সংস্করণ -১৯৫৮, কলিকাতা বিশ্ববিদ্যালয়, পৃ. ১০৭
১২. তদেব; পৃ. ১১৪
১৩. তদেব; পৃ. ১১৭
১৪. বন্দ্যোপাধ্যায়, দেবনাথ, সম্পাদিত, দৌলত কাজী রচিত ‘লোরচন্দ্রানী ও সতীময়না’, প্রথম সংসদ সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ-জানুয়ারী ২০০১, শিশু সাহিত্য সংসদ প্রাঃ লিঃ, পৃ. ১৬
১৫. তদেব; পৃ. ১৭
১৬. তদেব; পৃ. ৩৫
১৭. তদেব; পৃ. ৩৭
১৮. তদেব; পৃ. ৩৭
১৯. তদেব; পৃ. ৩৮
২০. তদেব; পৃ. ৭০

