কালের করাল গ্রাসে কল্লোলিনী স্রোতধারা : প্রেক্ষাপট মধ্যযুগের রাঢ় অঞ্চল
Keywords:
- রাঢ় অঞ্চল,
- নদনদী,
- ব্যবসা বাণিজ্য,
- মজে যাওয়া ও অর্থনীতি
Abstract
এক অধুনা বিস্মৃত নগরীমালার রহস্যময় সমাধিভূমি হল রাঢ়ের বিস্তীর্ণ অঞ্চল। ষোড়শ ও সপ্তদশ শতকে রচিত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, বিপ্রদাসের মনসা বিজয়, মুকুন্দরামের চন্ডী মঙ্গল, কবি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ইত্যাদি কাব্যে এই অঞ্চলের জনপদ ও অর্থনৈতিক গতিশীলতা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। এছাড়া জ্যোয়াও দ্য ব্যারেস, ভ্যান ডান ব্যুক ও রেনেলের মানচিত্রে বিভিন্ন নদীর প্রবহমানতা ও নগর-বন্দর গুলির পরিচয় পাওয়া যায়। সমসাময়িক বাংলায় আগত সিজার ফ্রেডারিক,বারনিয়ার,ত্যাভারনিয়ার, র্যালফ ফিচ ও বারবোসা প্রমুখ বিদেশী ভ্রমণকারীদের বর্ণনায় জীবন্ত হয়ে উঠেছে উপকূলীয় অঞ্চলের অথনৈতিক প্রবহমানতা। ঐতিহাসিক কাল থেকেই এই অঞ্চলটি কখনও সমৃদ্ধ জনপদ, কখনও গভীর অরণ্য, অথবা অনাবাসযোগ্য রুক্ষভূমি, কখনও বা নদীগর্ভে বিলীন, আবার কখনও খাড়ি-খড়িকা অন্তৰ্হিত হয়ে নূতন স্থলভূমির সৃষ্টি করেছে। তাই রাঢ় অঞ্চলের নদী প্রবাহ এবং তার পরিবর্তনশীলতা এবং অর্থনৈতিক প্রবাহমানতা গবেষণার একটি চিত্তাকর্ষক বিষয়।
Downloads
References
১. রায়, নীহাররঞ্জন, বাঙ্গালীর ইতিহাস, আদিপর্ব, সাক্ষরতা প্রকাশন, কলকাতা, ১৯৮০, পৃ. ৮৯-৯৯
২. রুদ্র, কল্যাণ, বাংলার নদীকথা, সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ ২০০৮, পৃ. ৬১-৬২
৩. ভট্টাচার্য, কপিল, বাংলাদেশের নদনদী ও পরিকল্পনা, পুনঃমুদ্রণ এপিডিআর, কলকাতা, ২০০০,
পৃ. ১-১৩৫
৪. ভট্টাচার্য, কপিল, নিখুঁত পরিকল্পনাই দামোদরকে বাঁচাতে পারে, ১৭ই অক্টোবর ২০১৮, বর্তমান পত্রিকা
৫. Hunter, W. W. A Statistical Account of Bengal, Trubner & Co, London, 1976, p. 209-
210
৬. Sen, S. K. Drainage study of lower Damodar Valley, D. V. C. Publication, Calcutta,
1962, p. 65
৭. দাস, ক্ষেমানন্দ, মনসামঙ্গল, শ্রী বসন্ত রঞ্জন রায় (সম্পা.), বঙ্গবাসী, কলিকাতা, ১৩১৬ বঙ্গাব্দ, পৃ. ৪৫-
৫৯
৮. আবসার, নুরুল, আনন্দবাজার অনলাইন পত্রিকা জগৎবল্লভপুর, ১৪ মার্চ ২০১৭
৯. ঘোষ, টি. নিম্ন দামোদর অঞ্চল বারবার বন্যায় ভাসে কেনো, দৈনিক প্রতিবিধান, ১৩-১৬ সেপ্টেম্বর, ১৯৯৩
১০. Rennell, James, Memoirs of a map of Hindustan, Indian publication 1978, p. 147-
148
১১. দাস, ক্ষেমানন্দ, মনসামঙ্গল, প্রাগুক্ত, পৃ. ৪৫-৫৯
১২. বসু, অশোক কুমার, পশ্চিমবঙ্গের নদনদী, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা. লি., কলকাতা, ২০০২, পৃ.১-
৮০
১৩. পাল, সুদীপ, প্রতিদিন চুরি যাচ্ছে ইতিহাসের বাঁকা নদী অতীতের বঙ্কেশ্বরী, বর্ধমান, নিউজ ফ্রন্ট, ২৯
শে জুলাই, ২০১৯
১৪. বল, আরোহন, বাকা একটি নদীর নাম, ১লা অগাস্ট, ২০১৮, বঙ্গদর্শন পত্রিকা
১৫. ঘোষ, বিনয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পুস্তক প্রকাশক, কলকাতা, প্রথম প্রকাশ ১৯৫৭, পৃ. ৭৮৭-৭৮৮
১৬. বন্দোপাধ্যায়, দিলীপকুমার, বাংলার নদনদী, দেজ পাবলিশিং, কলকাতা, ২০০৭, পৃ. ৯-৩৭
১৭. সরকার, সুপ্রতিম, নদীতে মিশেছে নয়নের জল, আনন্দবাজার অনলাইন পত্রিকা, ২৪শে জুন, ২০১৬
১৮. Rudra, Kalyan, Quaternary History of the Lower Ganga Distributaries, Geographical
Review of India, Vol. 49, No. 3, 1987, p. 38-48
১৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, কোপাই, ১লা ভাদ্র, ১৩৩৯, বঙ্গাব্দ
২০. তদেব
২১. বন্দোপাধ্যায়, দিলীপকুমার, প্রাগুক্ত, পৃ. ৯-২২৮
২২. ভট্টাচার্য, সন্তোষ, গন্ধেশ্বরী: একটি নদীর অপমৃত্যু, লেখক সাংবাদিক ও গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির
যুগ্ম সম্পাদক, ২ সেপ্টেম্বর, ২০১৯
২৩. বসু, অশোক কুমার, গঙ্গা পথের ইতিকথা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, কলিকাতা, ১৮৮৯, পৃ. ৩৫-
৩৬
২৪. Mukherjee, R. K. The Changing Face of Bengal, Calcutta university, Calcutta, 1938,
p. 161-190
২৫. James, Fergusson, On the Recent Changes in the Delta of Ganges. Reprinted in
Rivers of Bengal, Vol. I, West Bengal Gazetteers Department. Calcutta,1930, p. 183-
227

