সাহিত্যিক বরেন গঙ্গোপাধ্যায় : বাংলা সাহিত্যের এক বিস্মৃত অধ্যায়/ Sahittik Baren Gangopadhyay: Bangla sahitter ek bismrito oddhay

Authors

  • Manomita Prodhan গবেষক, বাংলা বিভাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • সাহিত্যিক বরেন বন্দ্যোপাধ্যায়,
  • ডিটেকটিভ উপন্যাস,
  • ঋষিতুল্য পুরুষ,
  • বর্গী এলো দেশে

Abstract

সাহিত্যিক বরেন বন্দ্যোপাধ্যায়, সু-বিপুল এই বাংলা সাহিত্যের আঙিনায় এক বিস্মৃত নাম। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে প্রায় শতাধিক গল্প, উপন্যাস, ভ্রমণ সাহিত্য, শিশু-কিশোর সাহিত্য রচনা করেও তিনি বাংলা সাহিত্যের আসরে অনাদৃত- অনালোচিত হয়েই রইলেন। নিভৃতচারী এই লেখকের কাছে লেখার মূল মানদন্ডই ছিল ‘সাহিত্যিক প্রতিষ্ঠা’ নয় বরং সাহিত্যে তাঁর ‘আত্মপ্রত্যয়ের প্রতিষ্ঠা’ -

“আমার বোধের কথা, আমার বিশ্বাসের কথা বলে যাওয়ার কিছু কিছু দায়িত্ব আমার আছে, সে কথা বলার জন্যই আমাকে লিখতে হয়।”

লেখকের এই ব্যাক্তিবিশ্বাস তথা গভীর আত্মপ্রত্যয় তাঁর সাহিত্যচর্চাকে সাহিত্য সাধনায় পর্যবসিত করেছে।

            বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, সমগ্র বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ সময়। বিশ্বযুদ্ধত্তর সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক দলাদলি, মূল্যবোধের অবক্ষয়, দাঙ্গা-মহামারী উদ্ভূত বুভূক্ষ মানুষ, সবকিছু মিলিয়ে সাহিত্যের কলম তখন শাণিত হচ্ছিল ক্ষুরধার লেখনীতে। সমাজ ও সাহিত্যের এই ক্রান্তি লগ্নে সাহিত্যিক বরেন গঙ্গোপাধ্যায় এর আবির্ভাব। লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের ব্যাক্তিগত আলাপচারীতায় রয়েছে সমাজের সেই ক্ষয়িষ্ণু রূপ -

“ঘুম থেকে উঠলেই যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠত তা এক বিভীষিকা : দেখতাম, দরজার বাইরে নিরন্ন পুরুষ মহিলা শিশু ধরনা দিয়ে পড়ে থাকত সামান্য একটু ফেনের আশায়। মানুষের সর্বগ্রাসী অমন একটা ক্ষুধার চিত্র সেই কৈশোরেই দাগ বসিয়ে দিয়েছিল আমার চিন্তার জগতে।”

Downloads

Download data is not yet available.

References

১. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১২৪

২. তদেব, পৃ. ১১৮

৩. মিত্র, অমর, ‘গুণী লেখক ছিলেন বরেন গঙ্গোপাধ্যায়’, শিল্প ও সাহিত্য (ওয়েব ম্যাগাজিন) গল্প পড়ার গল্প, সাক্ষাৎকার : ২৯ অক্টোবর ২০১৭, https://www.ntvbd.com

৪. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১১৭

৫. তদেব, পৃ. ১১৮

৬. তদেব, পৃ. ১১৮

৭. রায়, অভ্র, ‘বরেন গঙ্গোপাধ্যায়’, আকাদেমি পত্রিকা, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, চতুর্দশ সংখ্যা, জ্যৈষ্ঠ ১৪০৯ বঙ্গাব্দ, মে ২০০২, পৃ. ১৮৯

৮. ‘বর্গী এলো দেশে’ ছড়ার বই এর ভূমিকা অংশ।

৯. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১১৮

১০. তদেব, পৃ. ১১৮

১১. তদেব, পৃ. ১১৮

১২. তদেব, পৃ. ১১৮

১৩. মন্ডল, ড. দেবজ্যোতি, ‘সুন্দরবন ও কথাসাহিত্য’, সমকালের জিয়নকাঠি প্রকাশন, ১৪ এপ্রিল ২০১৬, পৃ.১২৭

১৪. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১২০

১৫. তদেব, পৃ. ১২৩

১৬. দে, বন্দনা, সম্পাদিত : ‘আমার শিক্ষক’, ‘আমার শিক্ষক সাহিত্যিক বরেন গঙ্গোপাধ্যায়’, প্রদীপনারায়ণ ঘোষ, দেজ পাবলিশিং, জানুয়ারি ২০১০, মাঘ ১৪১৬, পৃ. ৪৩

১৭. গঙ্গোপাধ্যায়, বরেন: ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১২০

১৮. রায়, অভ্র, ‘বরেন গঙ্গোপাধ্যায়’, আকাদেমি পত্রিকা, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, চতুর্দশ সংখ্যা, জ্যৈষ্ঠ ১৪০৯ বঙ্গাব্দ, মে ২০০২, পৃ. ১৯৬

১৯. মজুমদার, উজ্জ্বলকুমার (সম্পাদিত), ‘পঞ্চাশের দশকের কথাকার’, ‘বরেন গঙ্গোপাধ্যায় : বহুমাত্রিক জীবনের ক্ষেত্রসন্ধানী কথাকার’ : শুভঙ্কর ঘোষ, প্রজ্ঞা বিকাশ, পৃ. ১৬

২০. মিস্ত্রি, ডঃ সুভাষ, সুন্দরবনের লৌকিক দেবী বনবিবি : একটি পর্যালোচনা’ নিম্নগাঙ্গেয় সুন্দরবন সংস্কৃতি পত্র, পঞ্চম সংখ্যা, ১৪১১ বঙ্গাব্দ, পৃ. ২১

২১. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘বনবিবির উপাখ্যান’, করুণা প্রকাশনী, প্রথম প্রকাশ ১৯৭৮, দ্বিতীয় সংস্করণ ১৯৮৪, পৃ. ৩

২২. বন্দ্যোপাধ্যায়, সরোজ, বাংলা উপন্যাসের কালান্তর, দেজ পাবলিশিং, জানুয়ারি ২০২১, মাঘ ১৪২৭, পৃ. ৩৪৫

২৩. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১২২

২৪. তদেব, পৃ. ১২৩

২৫. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘কলকাতা কলকাতা’, অনন্য প্রকাশন, জুলাই ১৯৭৬, পৃ. ২২

২৬. গঙ্গোপাধ্যায়, বরেন, গল্প সমগ্র, করুণা প্রকাশনী, আগষ্ট ২০১২, পৃ. ১২৩

২৭. তদেব, পৃ. ১৯৪

২৮. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১২২

২৯. তদেব, পৃ. ১২৪

৩০. রায়, অভ্র, ‘বরেন গঙ্গোপাধ্যায়’, আকাদেমি পত্রিকা, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, চতুর্দশ সংখ্যা, জ্যৈষ্ঠ ১৪০৯ বঙ্গাব্দ, মে ২০০২, পৃ. ১৯৯

৩১. হক মিলন, ইমদাদুল, ‘বরেন গঙ্গোপাধ্যায়ের গল্প’ বাংলাদেশ প্রতিদিন (ওয়েব ম্যাগাজিন), পিছনে ফেলে আসি, সাক্ষাৎকার, ১০ মে ২০১৯, শুক্রবার, https://www.bd-pratidin.com

৩২. গঙ্গোপাধ্যায়, বরেন, ‘আমার দেখা’, দেশ সাহিত্য সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ, পৃ. ১২৪

Downloads

Published

2026-03-10

Issue

Section

Articles

How to Cite

সাহিত্যিক বরেন গঙ্গোপাধ্যায় : বাংলা সাহিত্যের এক বিস্মৃত অধ্যায়/ Sahittik Baren Gangopadhyay: Bangla sahitter ek bismrito oddhay. (2026). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 6(1), 489-504. https://tirj.org.in/tirj/article/view/808