গীতাঞ্জলি-র নেপালি অনুবাদ প্রসঙ্গে/ Regarding the Nepali translation of Gitanjali
Keywords:
- অনুবাদ,
- অন্তর্ভাষিক অনুবাদ,
- গীতাঞ্জলি,
- নেপালি সাহিত্য,
- তুলনামূলক সাহিত্য
Abstract
ভারতবর্ষে অনুবাদচর্চার একটি সুদীর্ঘ ও সুপ্রাচীন ঐতিহ্য বিদ্যমান, যা ভাষা ও সংস্কৃতির পারস্পরিক বিনিময়ের মাধ্যমে বহুভাষিক সমাজকে সংযুক্ত করেছে। প্রাচীন ভারতীয় সাহিত্যে অন্তর্ভাষিক ও আন্তর্ভাষিক অনুবাদের নিদর্শন পাওয়া যায়, যা পরবর্তী সাহিত্যচর্চার ভিত্তি নির্মাণ করেছে। এই অনুবাদ-পরম্পরার ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বিশ্বব্যাপী প্রসার লাভ করে, বিশেষত গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। নেপালি সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব প্রধানত পরোক্ষ হলেও তা সুস্পষ্ট ও তাৎপর্যপূর্ণ। দেবনাগরী লিপির সাদৃশ্য এবং হিন্দি অনুবাদের মধ্যস্থতায় রবীন্দ্র-সাহিত্য নেপালিভাষীদের কাছে সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে। ১৯৩৬ সাল থেকে নেপালি ভাষায় গীতাঞ্জলি-র একাধিক অনুবাদ প্রকাশিত হয়, যা নেপালি সাহিত্যে রবীন্দ্রনাথের ভাব ও কাব্যদর্শনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রবন্ধে বাংলা গীতাঞ্জলি এবং তার নেপালি অনূদিত পাঠের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে যে, অনুবাদকরা মূল কবিতার আধ্যাত্মিকতা, আবেগ ও ভাবগত গভীরতা বজায় রাখার পাশাপাশি সৃজনশীল পুনর্নির্মাণের পথ অনুসরণ করেছেন। ফলে নেপালি অনুবাদগুলি উৎস পাঠের অনুকরণে সীমাবদ্ধ না থেকে স্বতন্ত্র কাব্যিক সত্তা অর্জন করেছে। সার্বিকভাবে বলা যায়, নেপালি ভাষায় গীতাঞ্জলি-র অনুবাদ রবীন্দ্রনাথের সাহিত্যভাবনার আন্তঃসাংস্কৃতিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অনুবাদকে কেবল ভাষান্তর নয়, বরং সৃজনশীল সাংস্কৃতিক সংলাপ হিসেবে প্রতিষ্ঠিত করে।
Downloads
References
১. ভট্টাচার্য, তপোধীর, প্রতীচ্যের সাহিত্যতত্ত্ব, দে’জ পাবলিশিং কলকাতা- ৭০০০০৯, তৃতীয় সংস্করণ : ২০০৬, পৃ. ১৪৪
২. https://rabindra-rachanabali.nltr.org/node/15302 ১৫/১০/২০
৩. মুখোপাধ্যায়, প্রভাতকুমার, রবীন্দ্রজীবনী ও রবীন্দ্রসাহিত্য-প্রবেশক, বিশ্বভারতী গ্রন্থালয় কলকাতা, পরিবর্ধিত সংস্করণ : ১৩৫৫, পৃ. ২২৭
৪. তদেব, পৃ. ২৯৫
৫. তদেব
৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, চিঠিপত্র-৫, বিশ্বভারতী গ্রন্থালয়, কলকাতা-১৭, পুনর্মুদ্রণ বৈশাখ : ১৪০০, পৃ. ৩৯-৪০
৭. বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব (অনুবাদক), কুমার প্রধান, নেপালি সাহিত্যের ইতিহাস, সাহিত্য অকাদেমি, রবীন্দ্রভবন, নতুন দিল্লি ১১০০১, পৃ. ৭৫
৮. ঘোষ, আনন্দগোপাল, রবীন্দ্রনাথ : প্রসঙ্গ নেপালী সাহিত্য-সমাজ ও উত্তরবঙ্গ, সাহিত্য ভগরীথ প্রকাশনী কোচবিহার-৭৩৬১৪৬, প্রথম প্রকাশ : ১৪১৭, পৃ. ১৫
৯. Indra Vilas Adhikary, deparment of English, University of North Bengal, 1984, p. 101
১০. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র-রচনাবলী (পঞ্চবিংশ খণ্ড), বিশ্বভারতী কলকাতা, প্রকাশ : ১৩৫৫, পৃ. ৭৪
১১. তদেব, পৃ. ৭৪-৭৫

