আদিবাসী সমাজের লোকবিশ্বাস ও গাথা পরিচয়/ Introduction to folk beliefs and legends of indigenous communities
Keywords:
- লোকবিশ্বাস,
- গাথা,
- সূর্যগ্রহণ,
- কড়া জনগোষ্ঠীর সংস্কৃতি,
- ওঁরাও
Abstract
উত্তরবঙ্গের আদিবাসী সমাজে সূর্যগ্রহণ, বিশ্বাস, মৌখিক ইতিহাস ও সাংস্কৃতিক অস্তিত্বের বিষয়ে অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই সে ধারণা নেই। এদেশের মাটির গভীরে কান পেতে আদিবাসী সমাজকে বুঝতে হয়, জানতে হয় তাদের জীবনবোধ, তাদের সংস্কৃতি, তাদের গান ও জীবনের ধারাপাত। বলাবাহুল্য, আদিবাসী সমাজকে বুঝতে হলে তাদের বিশ্বাস, লোককাহিনি ও আচার অনুষ্ঠানের দিকে গভীরভাবে তাকাতে হয়। এই সমাজগুলো মূলধারার লিখিত ইতিহাসের বাইরে দাঁড়িয়ে মৌখিক স্মৃতি ও লোকগাথার মাধ্যমে নিজেদের অতীতকে ধারণ করে রেখেছে। নিজেদের অতীত ঐতিহ্যের ধারা বহন করবার মানসিকতা বজায় রেখেছে। প্রকৃতি, মানুষ ও দেবতার সম্পর্ক এখানে বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে আছে। সূর্য গ্রহণের মতো একটি প্রাকৃতিক ঘটনাকে কেন্দ্র করে এই সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়। দিনাজপুর অঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবনে সূর্যগ্রহণ কেবল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি সামাজিক সংহতি, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।
Downloads
References
১. সেনগুপ্ত, পল্লব, আদিবাসী মানুষের গান, ‘স্বদেশ চর্চা লোক’, প্রণব সরকার সম্পাদিত, ২০ বর্ষ, শারদ সংখ্যা, ২০২৫
২. খোকন, সালেক, ‘আদিবাসী লোকগাথার খোঁজে’, কালি ও কলম সাহিত্যপত্রিকা, বাংলাদেশ, (ইন্টারনেট সংস্করণ থেকে গৃহিত)
৩. তদেব
৪. তদেব
৫. তদেব
৬. সেনগুপ্ত, পল্লব, আদিবাসী মানুষের গান, ‘স্বদেশ চর্চা লোক’, প্রণব সরকার সম্পাদিত, ২০ বর্ষ, শারদ সংখ্যা, ২০২৫, পৃ. ৫২-৫৩
৭. খোকন, সালেক, ‘আদিবাসী লোকগাথার খোঁজে’, কালি ও কলম সাহিত্যপত্রিকা, বাংলাদেশ, (ইন্টারনেট সংস্করণ থেকে গৃহিত)
৮. তদেব
৯. তদেব
১০. তদেব
১১. তদেব
১২. তদেব

