আব্দুল জব্বারের গদ্যে সুন্দরবন জীবন/ Sundarban life of Abdul Jabbar’s prose
Keywords:
- Rural life,
- Hard working people,
- Realization,
- Lower class people,
- Language patterns,
- Abdul Jabbar,
- Sundarbans
Abstract
অবিভক্ত ভারতের গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলের দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত প্রশস্ত বনভূমি অঞ্চলটি হল সুন্দরবন। যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল নামে খ্যাত। এই প্রত্যন্ত অঞ্চলে ‘সুন্দরী’ নামক গাছ থাকাই অথবা ‘সমুদ্রবনের’ অপভ্রংশ থেকে এর নাম হয়েছে সুন্দরবন। ১০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবন ভারত ভাগের পর দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। সুন্দরবনের মোট আয়তনের ৬,০১৭ বর্গকিলোমিটার এলাকা রয়েছে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট ও বরগুনা জেলায় এবং বাকী ৪,০০০ বর্গকিলোমিটার এলাকা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণাংশ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিস্তৃত। সুন্দরবনের অন্তর্গত পশ্চিমবঙ্গের অংশে মোট ১০২টি দ্বীপ রয়েছে। যার মধ্যে ৫৪টি দ্বীপে মানুষ ধীরে ধীরেবন কেটে বসতি স্থাপন করেছে এবং বাকী ৪৮টি দ্বীপে এখন ঘন বন রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এই অঞ্চলটির জল-মাটি-বাতাস সর্ব ক্ষেত্রেই নোনাভাব বিদ্যমান। সুন্দরী, গরান, হোগলা, গোলপাতা প্রভৃতি বিরাট বিরাট গাছের তৈরি নিবিড় অরণ্য যা সর্বদাই পক্ষী-কলরবে মুখরিত তার মধ্য দিয়ে জলের মতো বয়ে গেছে মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী প্রভৃতির নদীমালা, যা এই অঞ্চলে জলপথের যাতায়াত সুবিধাজনক করে তুলেছে। সুন্দরবন সম্পর্কে লেখিকা ওয়াহিদা খাতুন তাঁর ‘সুন্দরবনের ওপর গুচ্ছ কবিতা’ কাব্যগ্রন্থের ‘আমিই সুন্দরবন’ কবিতায় লিখেছেন -
“সপ্তমুখী নদীর তীরে বদ্বীপ সুন্দরবন,
দেখতে পাবে কত খাঁড়ি, নদীনালা, বন,
সন্ধ্যা হলে জোনাকিদের বসে আলোর মেলা,
নোনা জলে দিনেরাতে কত জীবের খেলা;
বাওয়ালিরা আসে সবে গোল পাতা নিতে;
নড়াইলে চিত্রানদী তীরে, পোষা ভোঁদড়ে মাছ ধরে;
দেখতে পাবে জেলে ভোঁদড় কেমন মাছকে তাড়া করে;
কাঁকরার খোঁজে বনজীবী;
সঙ্গে থাকেন বনদেবী,
সপ্তাহখানেক চালের ডালে;
দিব্যি কাটাই এ জঙ্গলে;
এটাই তাদের জীবন!
আমি সুন্দরবন!!”
Downloads
References
১. মন্ডল, নাজিবুল ইসলাম (সম্পাদিত), ‘সুন্দরবন কথাসাহিত্যে বিশেষ সংখ্যা ’(প্রথম খন্ড), সমকালের জিয়ন কাঠি প্রকাশন, কলকাতা-৭৩, প্রথম প্রকাশকাল-২০১৪, পৃ. ৫৫
২. জব্বার, আব্দুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আবদুল জব্বার রচনাবলী, ‘বাঘবন্দি’, লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ২৭
৩. জব্বার, আব্দুল (২০১২), তদেব, পৃ. ২৭
৪. খাতুন, ওয়াহিদা, সুন্দরবনের ওপর গুচ্ছ কবিতা, ‘আমিই সুন্দরবন’,
৫. জব্বার, আব্দুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আব্দুল জব্বারের রচনাবলী, ‘বাঘবন্দি’, লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ৪৪৪
৬. জব্বার, আবদুল (২০১২), তদেব, পৃ. ৪৪৪
৭. জব্বার, আবদুল (২০১২) তদেব, পৃ. ৪৪৬
৮. খাতুন, ওয়াহিদা (২০০৬),সুন্দরবনের ওপর গুচ্ছ কবিতা, আমিই সুন্দরবন
৯. জব্বার,আবদুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আব্দুল জব্বারের রচনাবলী, ‘বাঘবন্দি’, লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ২৬
১০. জব্বার, আবদুল (২০১২), তদেব, ‘সুন্দরবনের বাঘ ও তিনজন মউলে’, পৃ. ৪৪৪
১১. জব্বার, আবদুল (২০১২), তদেব, পৃ. ২৫০
১২. জব্বার, আবদুল (২০১২) তদেব, পৃ. ২৫০
১৩. খাতুন, ওয়াহিদা (২০১২), সুন্দরবনের ওপর গুচ্ছ কবিতা, আমিই সুন্দরবন।
১৪. জব্বার, আবদুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আব্দুল জব্বার রচনাবলী, ‘জয়নগরের মোয়া’, লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ২৫১
১৫. জব্বার, আবদুল (২০১২) তদেব,‘বাঘবন্দী’, পৃ. ২৬
১৬. মিত্র, শিবশঙ্কর, সুন্দরবন সমগ্র, আনন্দ পাবলিশার্স, কলকাতা-০৯, সপ্তম মুদ্রণ-২০১৩, পৃ. ৩২৮
১৭. জব্বার, আবদুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আব্দুল জব্বার রচনাবলী, ‘পদ্মবিবির পাঁচালী’, লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ৪৬
১৮. খাতুন, ওয়াহিদা, সুন্দরবনের উপর উচ্চ গুচ্ছ কবিতা। আমি সুন্দরবন।
১৯. জব্বার, আবদুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আব্দুল জব্বার রচনাবলী, ‘সাগরদ্বীপের মহাজন’ লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ১৭৫
২০. জব্বার, আবদুল (২০১২), তদেব,‘পদ্মবিবির পাঁচালী’ পৃ. ৪৫
২১. জব্বার, আবদুল (২০১২), তদেব, ‘সাগরদ্বীপের মহাজন’, পৃ. ১৭০
২২. জব্বার, আবদুল (২০১২), তাদেব, পৃ. ১৭১
২৩. জব্বার, আবদুল (২০১২), তদেব, ‘জয়নগরের মোয়া’, পৃ. ২৫১
২৪. জব্বার, আবদুল (২০১২), হাবিব আহসান (সম্পাদক), নির্বাচিত আব্দুল জব্বার রচনাবলী, ‘জয়নগরের মোয়া’, লেখা প্রকাশনী, কলকাতা-৭৩, পৃ. ২৪৯
২৫. জব্বার, আবদুল (২০১২), তদেব, ‘বাঘবন্দী’, পৃ. ৩৪
২৬. জব্বার, আবদুল (২০১২), তদেব, ‘জয়নগরের মোয়া’, পৃ. ২৫৪
২৭. জব্বার, আবদুল (২০১২), তদেব, পৃ. ২৫৬
২৮. জব্বার, আবদুল (২০১২), তদেব, ‘বাঘবন্দী’, পৃ. ৩১
২৯. জব্বার, আবদুল (২০১২), তদেব, পৃ. ৩০

