ভর্তৃহরি বিরচিত ‘নীতিশতকম্’ : ব্যক্তিগত ও সামাজিক জীবনের এক নৈতিক দিক্-নির্দেশিকা/ Bhartihari's 'Neethisatakam': A moral guide to personal and social life
Keywords:
- নীতিশতকম্,
- ভর্তৃহরি,
- নৈতিক দৰ্শন,
- সামাজিক সম্পর্ক,
- ব্যক্তিগত ও সামাজিক নীতি
Abstract
ভারতীয় নীতিশাস্ত্র ও নৈতিক দর্শনের ইতিহাসে ভর্তৃহরির নীতিশতকম্ একটি অনন্য ও কালজয়ী গ্রন্থ। সংস্কৃত সাহিত্যের এই শতককাব্য মানবজীবনের নৈতিকতা, সামাজিক আচরণ, ব্যক্তিগত চরিত্র ও বাস্তব জীবনদর্শনের এক গভীর ও পরিপূর্ণ প্রতিফলন। ভারতের প্রাচীন সাহিত্য ও দার্শনিক ভাবধারায় ভর্তৃহরি একজন শ্রেষ্ঠ প্রতিভাবান কবি, ধ্যানী ও মননশীল ছিলেন। তাঁর নীতিশতকম্ গ্রন্থটিতে সংক্ষিপ্ত শ্লোকের মাধ্যমে মানবজীবনের নীতি, আচরণ, সমাজ, সংসার এবং নৈতিকতার মূলনীতি ব্যাখ্যা করেন। এটি কোনও সাধারণ শিষ্টাচারের গ্রন্থ নয়; বরং ব্যক্তিগত জীবন, রাজনৈতিক চারুকলা, সামাজিক ন্যায়, বন্ধুত্ব, ধর্ম-এই সকল ক্ষেত্রেরই গভীর দার্শনিক ও নৈতিক তত্ত্বসমূহের এক তত্ত্বগ্রন্থ। তাই এইদিক থেকে নীতিশতকম্-কে ব্যক্তিগত ও সামাজিক জীবনের এক নৈতিক দিক্-নির্দেশিকা বলা যেতে পারে, যা যুগে যুগে মানবজীবনের আত্মপ্রকাশ, উন্নয়ন ও স্থিতিশীলতার পথ প্রদর্শন করে চলেছে। এই প্রবন্ধে মূলতঃ নীতিশতকম্ এর বৈশিষ্ট্য, মূলভাবনা, নৈতিক দিক, ব্যক্তিগত ও সামাজিক প্রাসঙ্গিকতা এবং নৈতিকতার সামগ্রিক দৃষ্টিকোণ বিশ্লেষণ করা হয়েছে।
Downloads
References
১. বন্দ্যোপাধ্যায়, অশোককুমার (সম্পাদিত), মহাকবি-ভর্তৃহরি-বিরচিতম্ ‘নীতিশতকম্’, কলকাতা : সদেশ, ২০১৮, পৃ. ৬৭
২. তদেব, পৃ. ১১৩
৩. তদেব, পৃ. ১০২-১০৩
৪. তদেব, পৃ. ১৪৬-১৪৭
৫. তদেব, পৃ. ১১৬-১১৭

