‘Nabannya’ Natake Pratibader Aloran (‘নবান্ন’ নাটকে প্রতিবাদের আলোড়ন)
Keywords:
- দুর্ভিক্ষ,
- কালোবাজারি,
- অনাহার,
- লড়াই-সংগ্রাম,
- নারীর আত্ম-সম্মান
Abstract
বাংলা নাট্য জগতে এক প্রবাদপ্রতিম মানুষ হলেন বিজন ভট্টাচার্য। তাঁর লেখা ‘নবান্ন’ নাটকটিকে প্রতিবাদ ও প্রতিরোধের নাটক হিসেবে বিবেচিত করা হয়। অস্থির রাজনীতির ভেতর ‘নবান্ন’ নাটকের জন্ম। তখনো বাঙালির রঙ্গশালা উজ্জ্বলিত ছিল না তা নয়। সেই সময়টাতে অধিকাংশ নাটকের কাহিনি ছিল প্রধানত রাজা-রানিদের কাহিনি, পুরাণ ও ইতিহাসের চর্বিতচর্বণ। সামাজিক নাটক একেবারেই যে ছিল না তাও নয়, কিন্তু সেখানে মধ্যবিত্ত জীবনের গুটিকয়েক কল্পিত সমস্যা ছাড়া ব্যাপকভাবে জনজীবনের চিত্র অঙ্কিত হয়নি। অর্থাৎ দেব-দেবী নির্ভর কাহিনি থেকে বেরিয়ে এলেও একেবারে মাটির কাছাকাছি থাকা জনজীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠেনি কোনো নাট্যকারের হাতে ‘নবান্ন’ নাটকের মতো। দুর্ভিক্ষ ও মহামারীর সুযোগ নিয়ে একদল স্বার্থান্বেষী ও সুযোগ সন্ধানী মানুষ কালোবাজারি করে। পণ্যের অবৈধ মজুদ করে সাধারণ মানুষকে অবাধ শোষণ করে চলেছে। নর ও নারী দুজনের সংঘবদ্ধ প্রচেষ্টাতেই সমাজ এবং সংসার সুষ্ঠ ভাবে পরিচালিত হয়। পৃথিবীকে সুন্দর করে তুলতে পুরুষের সঙ্গে নারীও নিরন্তর পরিশ্রম করে চলেছে। তবে পুরুষতান্ত্রিক সমাজ নারীর পরিশ্রমের যথার্থ মূল্য বা সম্মান দেয়নি। সমাজ বা সংসারে নানা প্রতিকূল পরিস্থতিতে নারীকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। দুর্ভিক্ষ, অভাব, অনাহারে ক্লিষ্ট পুরুষতান্ত্রিক সমাজে নারীকে তার আত্মসম্মান রক্ষা করতে কীভাবে সংগ্রাম করতে হয়েছে তার জীবন্ত প্রমাণ 'নবান্ন' নাটকের পঞ্চাননী, রাধিকা, বিনোদিনী। তাদের সেই লড়াই বর্তমান সময়ে দাঁড়িয়েও চলছে। কিন্তু তারপরেও এই নাটকের একদম শেষ পর্যায়ে একদল মানুষ সমস্ত দুঃখ দূর্দশাকে সরিয়ে রেখে ‘নবান্ন’ উৎসবে মেতে ওঠে।
Downloads
References
১. চৌধুরী, দর্শন, গণনাট্য আন্দোলন, দ্বিতীয় প্রকাশ, কলকাতা, অনুষ্ঠপ প্রকাশনী, ১৯৯৪) পৃ. ১
২. চৌধুরী, দর্শন, গণনাট্যের নবান্ন : পুনর্মূল্যায়ন, রাধারাণী সাধুখাঁ ও কেকা সাধুখাঁ কর্তৃক প্রকাশিত, বামা পুস্তকালয়, প্রথম প্রকাশ ১৫ই আগস্ট ১৯৯৭, ১১ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলিকাতা ৭০০০৭৩, পৃ. ১০৬
৩. ভট্টাচার্য, নবারুণ, ও শমীক বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, বিজন ভট্টাচার্য রচনা সংগ্রহ, প্রকাশক, সুধাংশুশেখর দে, প্রথম প্রকাশ শ্রাবণ ১৪১৫, জুলাই ২০০৮, দেজ পাবলিশিং ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, পৃ. ৪৩
৪. তদেব, পৃ. ১০১
৫. ইসলাম, কাজী নজরুল, নজরুল রচনাবলি জন্ম শতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খন্ড, বাংলা একাডেমি ঢাকা, প্রথম পুনর্মুদ্রণ, মে ২০১১, পৃ. ৮৯
৬. রায়, অন্নদাশঙ্কর, প্রবন্ধ, প্রকাশক: শ্রী গোপালদাস মজুমদার, প্রথম প্রকাশ, সেপ্টেম্বর ১৯৬৪, আশ্বিন ১৩৭১, পৃ. ৬৬৩-৬৬৪
৭. ভট্টাচার্য, নবারুণ, ও শমীক বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, বিজন ভট্টাচার্য রচনা সংগ্রহ, প্রকাশক, সুধাংশুশেখর দে, প্রথম প্রকাশ শ্রাবণ, ১৪১৫, জুলাই ২০০৮, দেজ পাবলিশিং ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, পৃ. ৪৩
৮. তদেব, পৃ. ৪৫-৪৬
৯. তদেব, পৃ. ৪৮
১০. তদেব, পৃ. ৮৪

