Theatre in Vedic literature (নাট্যকলার চর্চায় বৈদিক সাহিত্য)
Keywords:
- Theatre,
- Veda,
- Dramaturgy,
- Sanskrit Dictionary,
- Music,
- Dancing
Abstract
থিয়েটার শব্দটি আমরা যখন শুনি তখন এক ধরনের মঞ্চের কথা আমাদের মনে আসে। তবে কী এই থিয়েটার? গ্রিক ‘Theatron’ থেকে ইংরেজি ভাষায় ‘Theatre’ শব্দটি এসেছে। অনেকের মতে ‘Theatre’ -এর উৎপত্তি ফরাসী ভাষা থেকে। গ্রীক ‘Theatron’-এর আভিধানিক অর্থ দৃশ্যস্থল বা দেখবার জায়গা। সমগ্র বৈদিক সাহিত্যে নাট্যকলা বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিল তা স্পষ্টতই বলা যায়। মঞ্চের উল্লেখ না থাকলেও বৈদিকযুগে যে নাট্যচর্চা হত তা জানা যায়। সংলাপ–ঋগ্বেদে, গান—সামবেদে, অভিনয়–যজুর্বেদে রস অর্থাৎ অভিনয়ের জন্য প্রস্তুত মানসিক অবস্থা অথর্ববেদে ছিল।নাট্যকলা সঙ্গীত, নৃত্য, অভিনয় ও বেশভূষার সংমিশ্রণে রচিত হয়। বলাবাহুল্য সমগ্র বৈদিক সাহিত্যে এই সমস্ত উপাদান যথেষ্টই পরিলক্ষিত হয়। বৈদিক উপাদানে রচিত বলে নাট্যবেদেরও বেদত্ব সিদ্ধ হয়। গানের সঙ্গে সমবেত নৃত্যের এটি উল্লেখযোগ্য নিদর্শন। আবার কর্মফলের বর্ণনা প্রসঙ্গে নৃত্য ও গীতের উল্লেখযোগ্য ভূমিকার কথা ছান্দোগ্যের অষ্টম অধ্যায়ে বর্ণিত আছে– ‘‘অথ যদি গীতবাদিত্ৰলোককামো ভবতি, সংকল্পাদেবাস্য গীতবাদিত্রে সমুত্তিষ্ঠতন্তেন গীতবাদিত্রলোকেন সংপন্নো মহীয়তে’’ —অর্থাৎ সাধক যদি গীত ও বাদ্যরূপ লোক (world) কামনা করেন তবে তাঁর সংকল্পমাত্রেই গীত ও বাদ্য নিকটে উপস্থিত হয়। তিনি সেই গীত ও বাদ্য উপভোগ করে সমৃদ্ধ ও জগতে পূজিত হন এবং নিজেরও মাহাত্ম্য অনুভব করেন। সংস্কৃত-অভিধানে ‘সংগীত’ শব্দটির দ্বারা ‘গীত-বাদ্য-নৃত্য’ এই তিন কলাকেই বুঝিয়ে থাকে। বলা হয়েছে— ‘‘গীতং বাদ্যং নর্ত্তনঞ্চ ত্রয়: সঙ্গীতমুচ্যতে।” পণ্ডিতগণের মতে সামবেদই সর্বপ্রকার সঙ্গীতের উৎস। আমরা জানি। ঋক্ মন্ত্র সুরে লীলায়িত করে গান করা হত এবং তাতেই দ্যোতিত হল সামবেদের সার্বিক সার্থকতা। সামবেদকে শিক্ষা এবং প্রাতিশাখ্যে বাক্ ও প্রাণের সমন্বিতমূর্তি বলা হয়েছে। সায়ণাচার্য বলেছেন- “তথা প্রাণনিবর্ত্য স্বরাদিসমুদায়মাত্রং গীতিঃ সামশব্দেনাভিধীয়তে।”
বস্তুতঃ বিশ্বসঙ্গীতের বীজ নিহিত আছে সামবেদে। বৈদিক ঐতিহ্যে ঋগ্বেদীয় সুসম্বন্ধ ছন্দগুলিতে সুর সংযোগের দ্বারা গান করা হত দেবগণের উদ্দেশ্যে। সামবেদভাষ্য ভূমিকায় সায়ণাচার্য ঋক্কে সামগানের কারণ এবং আশ্রয়রূপে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “তথা গীয়মানস্য সাম্ন আশ্রয়ভূতা ঋচ: সামবেদে সমাম্নায়ন্তে। ...গীতিরূপাঃ মন্ত্রাঃ সামানি।” বৈদিক সপ্তস্বরকে ঋকমন্ত্রাদিতে সংবদ্ধ করে নানাবিধ ছন্দে-বাদ্য সহযোগে সামগানরূপে গীত হত। সামবেদকে ঋগ্বেদ থেকে চয়ন করা হলেও চিত্তাকর্ষক তাল-লয় যোগে গীত হওয়ার কারণে শ্রীমদ্ভগবদ্গীতায় সামবেদের কীর্তন করা হয়েছে-“বেদানাং সামবেদোঽস্মি”। ব্রাহ্মণ, পুরাণ, উপনিষদ্ এবং সংগীতশাস্ত্রে সামবেদের প্রশংসা কীর্তিত হয়েছে।
Downloads
References
. T.D.S, p. ৫১
. না. শা - ১/১১৪, পৃ. ১৮
. ঐ – ১/১৭, পৃ. ৪৬
. T.D.S, p. ৫১
. সঙ্গীত রত্নাকর ২য় খন্ড, পৃ. ৬৪
. ঋ.বে ১০/৮৫/80, পৃ. ১৭৮৪
. T.D.S, p. ১৪৩
. ভা.নৃ ,পৃ. ৮
. ঐ, পৃ. ৯
. ছা. উ - ১/১২/৪, পৃ. ২৯৬
. কঠ. উ – ১/১/২৬, পৃ. ২
. ভা. নৃ, পৃ. ১০
. T.D.S, p. ১৪৫
. T.D.S, p. ১৪৫
. T.D.S, p. ১৪৬
. T.D.S, p. ১৪৬
. না.শা -৪/৯-১০, পৃ. ৫৫
. শ্রীমৎ. গী - ১০/২২, পৃ. ১১১
. স. সা. ইতি, পৃ. ১৭
. স. সা. ইতি, পৃ. ৬৭৬

