Gururpurane Nitisarkathaner Mahattya (গরুড়পুরাণে নীতিসারকথনের মাহাত্ম্য)
Keywords:
- মহাপুরাণ,
- গরুড়পুরাণ,
- পৌরাণিক বিশ্বকোষ,
- নীতিসারকথন,
- সদাচার,
- কুভার্য্যা
Abstract
অষ্টাদশ মহাপুরণের মধ্যে গরুড়পুরাণ সপ্তদশ। এই পুরাণের বক্তা গরুড় এবং শ্রোতা কাশ্যপ। বক্তা গরুড়ের নামানুসারে পুরাণটি গরুড়পুরাণ নামে প্রসিদ্ধ। এই পুরাণটি দুটি খন্ডে বিভক্ত- পূর্বখন্ড ও উত্তরখন্ড। প্রায় সকল প্রকার বিদ্যা সার এই পুরাণে সংগৃহীত হয়েছে, তাই এই গরুড়পুরাণকে অগ্নিপুরাণের ন্যায় পৌরাণিক বিশ্বকোষ বলা চলে। গরুড়পুরাণের একটি প্রধান অবদান হল নীতিসারকথন। আলোচ্য পুরাণের পূর্বখন্ডে ১০৮ থেকে ১১৫ সংখ্যক অধ্যায় এই নীতিসারকথন সংকলিত হয়েছে। প্রায় আটটি অধ্যায় জুড়ে নীতিসার কথনে বর্ণিত হয়েছে দৈনন্দিন কর্তব্য ও অকর্তব্যের মধ্যে সদাচারধর্মীর উপদেশ, ধনরক্ষার গুরুত্ব, আদর্শ রাজার লক্ষণ, আদর্শ ভৃত্য বা রাজকর্মচারীর লক্ষণ, গুণ অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ, বন্ধু ও শত্রুর মধ্যে প্রভেদ এবং কুভার্য্যা পরিত্যাগের পরামর্শ। জীবনের প্রতিটি পদক্ষেপে এই নীতিতত্ত্বে বিষয় গুলির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুসংহিতা এবং চাণক্য শ্লোকের সঙ্গে আলোচ্য বিষয়ের সঙ্গে কিছুটা মিল আছে।
Downloads
References
১. গরুড়পুরাণ, (পূর্বখন্ড ১০৮/১)
২. ঐ (১০৮/১০)
৩. ঐ (১০৮/৪)
৪. ঐ (১০৮/৫)
৫. ঐ (১০৮/১৫)
৬. ঐ (১০৮/১৮)
৭. ঐ (১০৮/২৫)
৮. ঐ (১০৯/১)
৯. ঐ (১০৯/৮)
১০. ঐ (১০৯/১৪)
১১. চাণক্যসূত্র (৪/৯২)
১২. গরুড়পুরাণ, পূর্বখন্ড (১০৯/২০)
১৩. ঐ (১১০/২)
১৪. ঐ (১১০/২৯)
১৫. ঐ (১১১/৩)
১৬. ঐ (১১১/৩১)
১৭. ঐ (১১২/২-৩)
১৮. ঐ (১১২/৪)
১৯. ঐ (১১৩/১)
২০. ঐ (১১৫/২৬)

