সমর সেনের ‘মহুয়ার দেশ’ : স্বপ্ন ও বাস্তবের প্রতিভাস

Authors

  • Pabitra Biswas সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ সাগর মহাবিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ Author

Keywords:

  • সমর সেন,
  • মহুয়ার দেশ,
  • নাগরিকতা,
  • মধ্যবিত্ত জীবন,
  • যন্ত্র সভ্যতা

Abstract

বাঙালি কবিসমাজে সমর সেন সম্পূর্ণ স্বতন্ত্র গোত্রের, স্বতন্ত্র ভাবধারার কবি। তিনি কবিতার প্রকরণে ও পদ্ধতিতে পূর্বগামীদের দ্বারা প্রভাবিত না হয়ে বাংলা সাহিত্যে এক নতুন কাব্যধারারই প্রবর্তন করলেন। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে তীব্র সংবেদনশীল ও অভিমানী জীবন-যৌবনের বেদনা নিয়ে বাংলা কাব্যের আসরে আবির্ভূত হলেন নাগরিক মধ্যবিত্ত জীবনের রূপকার সমর সেন। বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক ও ইতিহাসবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র হওয়ার সুবাদে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিনের মতো স্বনামধন্য কবিদের সান্নিধ্য লাভ করেছিলেন। তাঁর কবিতাতে এলিয়টের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। আলোচ্য প্রবন্ধে আমাদের আলোচিত বিষয়, সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ ‘কয়েকটি কবিতা’-র অন্তর্গত ‘মহুয়ার দেশ’ কবিতায় কবির স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে রূঢ় বাস্তবের মাটিতে ফিরে আসার বেদনাময় দুঃস্বপ্নের প্রতিভাস। মার্কসবাদে বিশ্বাসী কবি সমর সেন রোমান্টিকতার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করলেও একথা তিনি জানতেন যে, স্বপ্ন ছাড়া আমাদের জীবনের কোনো দাম নেই। কেননা আমরা আমৃত্যু স্বপ্ন নিয়েই বেঁচে থাকি এবং স্বপ্ন দেখতেও ভালোবাসি। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনায় আমাদের মন যেমন ভারাক্রান্ত হয়ে যায়, তেমনই কবির অন্তরও আর্তনাদ করে উঠেছে ‘মহুয়ার দেশ’ কবিতায়। এই কবিতায় স্বপ্ন থেকে স্বপ্নভঙ্গ এবং তা থেকে দুঃস্বপ্নের হাতছানিতে কঠিন বাস্তবের মাটিতে ফিরে আসার বাস্তব চিত্র ধরা পড়েছে—যেখানে কল্পনার আশ্রয় না নিয়ে যন্ত্রসভ্যতার সর্বগ্রাসী চেহারাকে স্বপ্ন ও বাস্তবের প্রতিভাসে কবি তুলে ধরেছেন তাঁর অসাধারণ তুলির আঁচড়ে।

Downloads

Download data is not yet available.

References

১. সেন, সমর, বাবু বৃত্তান্ত, দে’জ পাবলিশিং, পরিবর্ধিত তৃতীয় সংস্করণ, এপ্রিল ১৯৯১, বৈশাখ ১৩৯৮, কলকাতা, পৃ. ৯৩-৯৪

২. সমর সেনের কবিতা, তৃতীয় সংস্করণ, সিগনেট প্রেস, ১৩৭৬, কলিকাতা, পৃ. ১০৮

৩. সেন, সমর, বাবু বৃত্তান্ত, দে’জ পাবলিশিং, পরিবর্ধিত তৃতীয় সংস্করণ, এপ্রিল, ১৯৯১, বৈশাখ ১৩৯৮, কলকাতা, পৃ. ২৪

৪. আচার্য্য, ডঃ দেবেশ কুমার, বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ), চতুর্থ মুদ্রণ-এপ্রিল ২০১৪, ইউনাইটেড বুক এজেন্সি, কলকাতা, পৃ. ৩৩৫

৫. দত্ত, মীনাক্ষী, ‘কবিতা’ পত্রিকা-সংকলন, প্রথম খণ্ড

৬. সেন, সমর, বাবু বৃত্তান্ত, দে’জ পাবলিশিং, পরিবর্ধিত তৃতীয় সংস্করণ, এপ্রিল, ১৯৯১, বৈশাখ ১৩৯৮, কলকাতা, পৃ. ২১

৭. সেন, সমর, মেঘদূত, ঝড়, কয়েকটি কবিতা, পৃ. ১১

৮. সেন, সমর, বাবু বৃত্তান্ত, দে’জ পাবলিশিং, পরিবর্ধিত তৃতীয় সংস্করণ, এপ্রিল, ১৯৯১, বৈশাখ ১৩৯৮, কলকাতা, পৃ. ২৪

৯. তদেব পৃ. ২১

১০. সেন, সমর, লোকের হাটে - ৪, সমর সেনের কবিতা, সিগনেট প্রেস, ৪র্থ পরিবর্ধিত সংস্করণ, ১৩৮৪, পৃ. ১৩৬

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

সমর সেনের ‘মহুয়ার দেশ’ : স্বপ্ন ও বাস্তবের প্রতিভাস. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 51 – 56. https://tirj.org.in/tirj/article/view/951

Most read articles by the same author(s)